• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

Sumana Sarkar by Sumana Sarkar
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক রহমানের বিরুদ্ধে সমালোচনা করা হয়েছিল ওই টাইম ম্যাগাজিনে। যেটা নিয়ে আবার বিএনপির সমর্থকরা প্রতিবাদও করছে। এগুলি যখন চলছে, তখন আন্তর্জাতিক একটি গণমাধ্যমে ফের সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা। নির্বাচনের প্রাক্কালে এই সাক্ষাৎকার অনেক বেশি তাৎপর্যপূর্ণ। নির্বাচন নিয়ে তাঁর ভাবনা, তাঁর কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন। পাশাপাশি আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে যখন সরকার উদ্বিগ্ন, এমনকি যদি নির্বাচনের দিন বা পরে সহিংসতার ঘটনা ঘটে, তবে তার দায় আওয়ামী লীগকে নিতে হবে…এমনটা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সমস্ত বিষয়গুলি নিয়ে এইবার আন্তর্জাতিক গণমাধ্যমে ফের মুখ খুললেন শেখ হাসিনা। এইবার হাসিনা জোরালো দাবি জানালেন।

ADVERTISEMENT

ভারতে নির্বাসিত থেকে বাংলাদেশের আসন্ন নির্বাচনের নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছেন, তাঁর দলকে নির্বাচন থেকে নিষিদ্ধ করা হয়েছে। আর সেটা নিয়েই তীব্রভাবে নিন্দা জানিয়েছেন তিনি। দাবি করেন, নোবেল পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে তাঁর দলকে নির্বাচন থেকে বাদ দিয়ে লক্ষ লক্ষ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। এই বিষয়গুলি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। এমনকি তিনি বলেন, বহির্ভূতভাবে জন্ম নেওয়া এই সরকার একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না। এমনটা শেখ হাসিনা বলেছেন। অর্থাৎ বাইরে থেকে আসা একটি সরকার, যা নির্বাচিত সরকার নয়। তারা জনগণকে বিভক্ত করতে কাজ করতে পারে। ঐক্যবদ্ধ করতে পারে না। গণভোটকে ঘিরে নিরাপত্তা ও অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ রয়েছে। যা সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এদিকে মহম্মদ ইউনূসের কার্যালয় থেকে একটি গনমাধ্যমে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনী সুশৃংখলভাবে নির্বাচন সুনিশ্চিত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। কাউকে বল প্রয়োগ বা সহিংসতার মাধ্যমে ফলাফল প্রভাবিত করতে দেবে না। আরও বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মানবাধিকার গোষ্ঠীগুলিকে এক্ষেত্রে পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে এখন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের মত একাধিক ঘটনা ঘটছে। যা নিয়ে ইউনূসের অফিসে একাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক ক্ষেত্র থেকে। সাংবাদিক নির্যাতনের হার বেড়েছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েছে। ভোটের সময় আরও উত্তরোত্তর বাড়ছে, সেটা স্পষ্ট। শেখ হাসিনা এই সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর দলের নেতা, কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে। অথচ সরকার এটা অস্বীকার করছে। সমালোচকরা ইসলামপন্থী গোষ্ঠীগুলির ক্রমবর্ধমান প্রভাব এবং সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণের বিষয়টি উদ্বেগ প্রকাশ করেছেন। ইউনূসের আমলে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। সাংবাদিকরা ফৌজদারি মামলার মুখোমুখি হচ্ছে। দেশের শীর্ষ স্থানীয় দুটি দৈনিক অফিসে হামলা চালানো হয়েছে। হাসিনা বলেন, জাতির ক্ষত সারাতে হবে। এমনকি তিনি উল্লেখ করেন, তার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে বিচার কাজ চলেছে। এবং তাকে মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। এমনকি এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গোষ্ঠী গুলি বিচারের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। এমনটাও জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, তার আমলেও কিছু নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। কারণ বিরোধীরা স্বইচ্ছায় সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। কিন্তু এই সরকারের আমলে বিষয়টা আলাদা। এখানে সরকারের তরফেই একটি রাজনৈতিক গোটা দলকে নিষিদ্ধ করে রেখেছে। অর্থাৎ আন্তর্জাতিক গণমাধ্যমিক শেখ হাসিনার স্বীকার করলেন, তার আমলে নির্বাচন নিয়ে যে অভিযোগ উঠেছিল সেটা একপ্রকার সত্যি। তবে এখন যেটা ঘটছে, সেটা সমস্ত নিয়মের বহির্ভূত। অর্থাৎ দুটি সময়ের মধ্যে পার্থক্য রয়েছে বলে স্পষ্ট জানান শেখ হাসিনা। তিনি বলেন, এখনই বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে এই চক্র থেকে অবসান ঘটাতে হবে, না হলে এর কোন প্রতিকার হবে না। দেশটির একটি বৈধ সরকার প্রয়োজন। দেশের ক্ষত সারানোর এটাই সবথেকে বড় উপায়। অর্থাৎ শেখ হাসিনার দল ফের বাংলাদেশে ফিরে এলে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে সাহাষ্য করবে, সেটারই ইঙ্গিত দিলেন তিনি। পাশাপাশি তাঁর কথাতে এটাও স্পষ্ট হল যে, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটি সংঝোতা হয়েছে। এখন দেখার, এই নিয়ে দেশে আর কোনও আলোচনা তৈরি হয় কিনা!

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

পরিস্থিতি পাল্টাচ্ছে আ.লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে গর্জে উঠলেন তারেক

Next Post

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
9
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
14
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি