• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
স্বাধীন’ বাংলাদেশে এবার আক্রান্ত লালন ফকির ও বিদ্যাসাগর

স্বাধীন’ বাংলাদেশে এবার আক্রান্ত লালন ফকির ও বিদ্যাসাগর

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

“মব জাস্টিস”, এই কথাটার অর্থ হল উত্তাল বা উশৃঙ্খল জনতার বিচার। অধুনা বাংলাদেশে এটাই এখন বহুল প্রচলিত। কোনও নির্বাচিত, গণতান্ত্রিক সরকার না থাকলে যা হয়। প্রথমে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন, পরে গণ অভ্যুত্থান। এরপর একটা নির্বাচিত সরকারের পতন। সম্প্রতি বাংলাদেশে এটাই দেখা গিয়েছে। শেখ হাসিনার পতনের পর সেখানে কয়েকদিন সেনা শাসন ছিল। এরপর আন্দোলনরত ছাত্রদের দাবিমতো একটা তদারকি সরকার গঠিত হয়েছে। কিন্তু পরে বোঝা গিয়েছে বাংলাদেশে আদতে পরিকল্পিত গণঅভ্যুত্থান হয়েছে, এবং হাসিনা বিরোধী সরকার স্থাপিত হয়েছে। এর যেমন অনেকগুলি উদাহরণ রয়েছে, তেমনই অনেকগুলি কারণ রয়েছে।

ADVERTISEMENT

 

RelatedPosts

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

শেখ হাসিনা জমানার অবসানের পরই বাংলাদেশজুড়ে শুরু হয়েছে, লাগাতার ভাঙচুর, অরাজকতার পরিবেশ। যার গালভরা নাম “মব জাস্টিস”। আসলে বাংলাদেশে কট্টরপন্থী মুসলিমদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। শেখ হাসিনার আমলে যা বরদাস্ত করা হতো না। আদতে হাসিনার আওয়ামী লিগ সরকার ছিল অনেকটাই উদারপন্থী, ধর্ম নিরেপেক্ষ। যা বাংলাদেশের মতো দেশে অনেকটাই বেমানান। অপরদিকে, হাসিনা ছিলেন ভারতপন্থী। এর পিছনে কারণও রয়েছে। আসলে হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সময় বা মুক্তিযুদ্ধের সময় থেকেই ভারত স্বাধীন বাংলাদেশের জন্য সমান লড়াই করেছে। তাই আওয়ামী লিগ অনেকটাই ভারতপন্থী। অপরদিকে, আওয়ামী লিগের বিরোধী বলে পরিচিত বিএনপি বা জামাতের মতো দল প্রকাশ্যেই ভারত বিরোধী, বলা ভালো পাকিস্তানপন্থী। ফলে ছাই চাপা আগুনের মতো ভারত বিরোধিতা একটা ছিলই। যেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটানো সম্ভব হয়েছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। আর সম্প্রতি বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও মার্কিন যুক্তরাষ্ট সফরে তা স্বীকার করেছেন।

 

শেখ হাসিনার পতনের পর উন্মত্ত সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাননি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তাঁর কন্যা প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করে দেশত্যাগ করার পরই বাংলাদেশে শুরু হয় অরাজকতা। প্রথমে গণভবনের দখল নেওয়া, এরপর মুজিবর রহমানের সংগ্রহশালায় আগুন দেওয়া। তারপর বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবরের মূর্তি ভাঙার মতো ঘটনা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে। আবার বিশ্বকবি রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছে নির্বিচারে। এখানেই শেষ নয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিনেমা পরিচালক ঋত্বিক ঘটকের পৈত্রিক ভিটে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিশিষ্ট লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক ভিটেও ছাড় পায়নি কট্টরপন্থীদের হাত থেকে। এবার আক্রান্ত হলেন লালন ফকির।

 

বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর, গত রবিবার মধ্যরাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় লালন আনন্দধামে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এখানেই ছিল বিখ্যাত কবিয়াল তথা দার্শনিক লালন ফকিরের দুষ্প্রাপ্য কিছু ছবি, বেশ কিছু মূল্যবান গ্রন্থ ও জার্নাল। এছাড়া ছিল তাঁর ব্যবহৃত একতারা, দোতারা, বায়া, জুড়ি, গিটারসহ বেশ কিছু বাদ্যযন্ত্র। এখানেই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাস্কর্য, যেটিও রেহাই পায়নি দুবৃত্তদের হাত থেকে। এই ধরণের কাজ কে বা কারা করছে, সেটা সকলের কাছেই পরিস্কার। কিন্তু একমাসের অধিক সময় হয়ে যাওয়ার পরও মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে তদারকি সরকার সে ভাবে কোনও ব্যবস্থা নেয়নি। যা নিয়ে ভারত ক্রমাগত আন্তর্জাতিক মহলে দাবি করে আসছে।

 

সূত্রের খবর, গত ১২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আনন্দধামে হামলার হুমকি দেওয়া হয়েছিল। কয়েক দিন আগে একদল দুর্বৃত্ত আনন্দধামের সিসি ক্যামেরাগুলো ভাঙচুর করে। আর এখন এ ঘটনা ঘটল। অথচ বাংলাদেশের পুলিশ বা সেনা কোনও আগাম সতর্কতা নেয়নি। অথচ ঘটনার পর ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ মোকছেদুর রহমান দাবি করেছেন, ‘ঘটনাটি আমার জানা নেই। বিষয়টি জেনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ২০১৩ সালে  লালন ফকিরের স্মৃতির উদ্দেশ্যে লালন আনন্দধাম প্রতিষ্ঠা করেছিলেন সদরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ জাহিদ হাসান। এখন সেটাই মাটিতে মিশিয়ে দেওয় হয়েছে।

 

বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর থেকে এখনও পর্যন্ত, সেখানে বসবাসকারী সংখ্যালঘু হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেই চলেছে। হিন্দুদের ঘরবাড়ি. মন্দির ভাঙচুর করা হচ্ছে। এমনকি গির্জা বা বৌদ্ধ মঠের ওপরও চলছে আক্রমণ। শুধু তাই নয়, সুফিদের মাজারেও চলছে লাগাতার হামলা। বাংলাদেশে বিগত কয়েকদিনে বহু মাজারে হামলা, অগ্নিসংযোগ ও গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা শোনা গিয়েছে। এর পিছনে উগ্র মৌলবাদী সংগঠনগুলির হাত রয়েছে। আর বাংলাদেশের বর্তমান তদারকি সরকার ক্ষমতায় আসার পর এই ধরণের কট্টরপন্থী মৌলবাদী সংগঠনের নেতাদের জেলমুক্তির নির্দেশ দিয়েছিল। ফলে বোঝাই যাচ্ছে কার উদ্দেশ্য কি।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHLALAN ANANDADHAMLALAN FAKIR
Previous Post

পুজোর চারদিন মেট্রো চলবে মধ্যরাত পর্যন্ত

Next Post

ইলিশ কূটনীতি! প্রথমে না বলেও কেন ভারতে ইলিশ পাঠালো ইউনূস সরকার?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
1
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
2
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
9
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি