• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাতে মারার আগে ভাতে মারা শুরু ভারতের? যাও ইউনূস যাও চিন-পাকিস্তান

হাতে মারার আগে ভাতে মারা শুরু ভারতের? যাও ইউনূস যাও চিন-পাকিস্তান

administrator by administrator
1 year ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
43
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

উত্তাল বাংলাদেশ। সারা বিশ্ব উদ্বিগ্ন। একমাত্র আশার আলো দেখছিল কলকাতা বিমানবন্দরের রফতানিকারক সংস্থাগুলি। অনেকেই ভেবেছিলেন, এবার হয়তো বাংলাদেশি পণ্যের চাপ কমবে কলকাতা বিমানবন্দরে। কিন্তু না, তা হয়নি। সামান্য কিছু কমলেও প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ টন বাংলাদেশি পণ্য কলকাতা বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্য অথবা পশ্চিমের বিভিন্ন দেশের উদ্দেশ্যে উড়ে যায়। আর এতেই সমস্যায় পড়ছিলেন কলকাতা ও আশেপাশের রাজ্যের রফতানিকারক সংস্থাগুলো। তাঁদের অভিযোগ, কলকাতা থেকে প্রতিদিন যে ৩৫–৪০ টন পণ্য বিদেশে এক্সপোর্ট বা রফতানি হয়, তার মধ্যে বাংলাদেশি পণ্যই থাকছে ২৫–৩০ টন। যদিও বাংলাদেশের পোশাক শিল্পের শোচনীয় অবস্থার জন্য বর্তমানে সামান্য কিছুটা ভার কমেছে। যদিও কলকাতায় কার্গো ফ্লাইট মাত্র দুই-একটা চলাচল করে। ফলে মধ্যপ্রাচ্য হয়ে পশ্চিমা দেশগুলিতে যাত্রীবাহী উড়ানের পেটেই ঠেসে পাঠানো হয় রফতানি পণ্য। ট্রান্সশিপমেন্ট সুবিধা থাকায় বাংলাদেশি রফতানিকারকরা বেশি মাত্রায় সেই পণ্য বুক করায় মার খাচ্ছিলেন ভারতের রফতানিকারকরা। ৮ এপ্রিল আচমকা বিজ্ঞপ্তি জারি করে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বিভাগ জানিয়ে দেয় ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ থেকে তৃতীয় কোনও দেশে রফতানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হল। এই খবর আসার পরই ভারত ও বাংলাদেশ জুড়েই হইচই শুরু হয়ে যায়। আচমকা কেন বাংলাদেশকে এই সুবিধা দিতে অস্বীকার করল ভারত সেই প্রশ্নেই মাথায় হাত পড়ে বাংলাদেশের। বিতর্ক শুরু হতেই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানিয়ে দেন, বাংলাদেশের পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে, তা নেপাল বা ভুটানগামী পণ্য চালানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ভারত সরকারের এই বক্তব্য সামনে আসার পর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন বাংলাদেশের তদারকি সরকার। যদিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়ম মেনে ভারত নেপাল ও ভূটানের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে পারে না। কারণ ভারতের এই দুই প্রতিবেশি দেশ পুরোপুরি স্থল দ্বারা পরিবেষ্টিত। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, বর্তমানে ট্রানজিটে থাকা বাংলাদেশি পণ্য ভারত ছাড়তে পারবে, তবে নতুনভাবে কোনও পণ্যের চালান ট্রান্সশিপমেন্ট সুবিধা আর পাবে না। ভারতের অ্যাপারেল এক্সপোর্টার্স কাউন্সিল এই সুবিধা বাতিলের দাবি জানিয়ে আসছিল, কারণ বাংলাদেশ ও ভারত বর্তমানে তৈরি পোশাক বা রেডিমেড পোশাক খাতে প্রতিযোগিতা করছে। এখন প্রশ্ন হল, ভারত এই সুবিধা বাতিল করায় বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে, অথবা বাংলাদেশ আর কি কি বিকল্প পথ পাবে?

মূলত দুটি কারণে ভারতের বিমানবন্দর ও স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশি উদ্যোক্তারা তৈরি পোশাক বা অন্য কোনও পণ্য তৃতীয় দেশে পাঠিয়ে থাকেন। প্রথমত, কলকাতা থেকে পণ্য পাঠানোর খরচ বাংলাদেশের থেকে তুলনামূলক অনেক কম এবং সেখান থেকে পশ্চিমা দেশের প্রায় সবগুলো রুটে সরাসরি পণ্য পরিবহন সম্ভব। আর দ্বিতীয় কারণটি হল, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, হরতাল ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে সময়মত ক্রেতা দেশের কাছে পণ্য পৌঁছাতে পারেন না বাংলাদেশের এক্সপোর্টাররা, তাই পেট্রাপোল স্থলবন্দর ব্যবহার করে দ্রুত কলকাতা বন্দরে পৌঁছনো যায়। আবার অনেক ধরণের পণ্য আছে যা পাঠানোর পরিকাঠামোই নেই চট্টগ্রাম বা মোংলা বন্দরে। ফলে সেই পণ্য সড়ক বা রেল পথে চলে আসতো কলকাতা বা হলদিয়া বন্দরে। সেখান থেকে বড় জাহাজে পাঠানো হতো ক্রেতা দেশে। ফলে মনে করা হচ্ছে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও বাংলাদেশের রেডিমেড পোশাক শিল্পের খুব একটা সমস্যা হবে না। কারণ, এই মুহূর্তে প্রায় ১৫০-র কাছাকাছি কারখানা বন্ধ হয়ে পড়ে আছে বাংলাদেশে। কিন্তু সমস্যায় পড়বে অন্যান্য পণ্যের পরিবহন। বাংলাদেশের উদ্যোক্তারা বলছেন, ঢাকার চেয়ে কম খরচে কার্গো ভাড়া নেওয়ার সুযোগ পাওয়া যায় ভারতে। কলকাতা বিমানবন্দর দিয়ে পশ্চিমা বিশ্বে প্রতি কেজি পণ্য পাঠানোর খরচ দুই থেকে আড়াই ডলার। সেখানে বাংলাদেশে তা ৫-৬ ডলার। তাঁদের দাবি, ভারতের কার্গো ভাড়া কেমন হবে তা ঠিক করে ভারতের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। এ কারণে কোনও পরিবহন উড়োজাহাজ চাইলেই ভাড়া বাড়াতে পারে না। অন্যদিকে বাংলাদেশে ভাড়া ঠিক করে বিভিন্ন এয়ারলাইন্স সংস্থাগুলো। ফলে একটু চাপ বেশি হলেই তাঁরা ভাড়া বাড়িয়ে দেয়। তাঁদের আরও দাবি, এখন জাহাজে করে কলম্বো, মালদ্বীপ, দুবাই বা পাকিস্তানে পাঠাতে হবে। সেখান থেকে উড়োজাহাজে করে পণ্য যাবে বিদেশে। ভারত থেকে পাঠালে যে সময় ও খরচ বাঁচত, এখন তা হবে না।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

“লেখাপড়া করে যে, অনাহারে মরে সে” পশ্চিমবঙ্গ এখন সেই “হীরক রাজার দেশ”!

Next Post

500 টাকার যোগ্য প্রার্থীর পাস নেতাজি ইন্ডরের পাসেও দুর্নীতি। দুর্নীতি বর্তমান শাসকদলের কি মূল মন্ত্র?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
28
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
500 টাকার যোগ্য প্রার্থীর পাস নেতাজি ইন্ডরের পাসেও দুর্নীতি। দুর্নীতি বর্তমান শাসকদলের কি মূল মন্ত্র?

500 টাকার যোগ্য প্রার্থীর পাস নেতাজি ইন্ডরের পাসেও দুর্নীতি। দুর্নীতি বর্তমান শাসকদলের কি মূল মন্ত্র?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি