চতুর্মুখী চাপে রয়েছে ভারতবর্ষ। সম্প্রতি ভারতের সেনাপ্রধান জানিয়েছেন অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত শুধুমাত্র একটি দেশের বিরুদ্ধে লড়াই করেনি। ত্রিমুখী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে ভারত। অর্থাৎ তুরস্ক চীন ও পাকিস্তান এই তিন দেশের বিরুদ্ধে লড়াই চলেছে ভারতের। কিন্তু আরও একটি দেশ যেটি এই তালিকায় যুক্ত হওয়ার চেষ্টা চালিয়েছে সেটি হলো বাংলাদেশ। অর্থাৎ এই চতুর্মুখী আক্রমণ এবং এই দেশগুলির সন্ত্রাসবাদকে দমন করতে তৎপর ভারতীয় বাহিনী। এবার ভারত-নেপাল বর্ডারে এক ব্যক্তিকে আটক করে সশস্ত্র সীমা বল।
উল্লেখ্য, গত শুক্রবার ভারত-নেপাল সীমান্তের রক্সৌল ইন্টিগ্রেটেড চেকপোস্ট বা আইসিপি দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করা বাংলাদেশি নাগরিককে মৈত্রী সেতুর কাছে গ্রেফতার করে সশস্ত্র সীমা বল বা এসএসবি।
এরপর ওই বাংলাদেশি নাগরিককে রাক্সৌলের এসডিজেএম-এর সামনে হাজির করা হয় এবং ২০২৫ সালের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের অধীনে জেল হেফাজতে পাঠানো হয়।
এসএসবির ৪৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট সঞ্জয় রাওয়াত বলেন, মৈত্রী সেতুতে নিযুক্ত এসএসবি জওয়ান জানতে পারেন যে বাংলাদেশি নাগরিকের ভারতের বৈধ ভিসা নেই। তার কাছে বাংলাদেশ পাসপোর্ট এবং শুধুমাত্র নেপালের ভিসা ছিল। গত সপ্তাহে সে বিমানযোগে ঢাকা থেকে কাঠমান্ডুতে এসেছিল। তল্লাশির সময় তার কাছ থেকে ৫০ মার্কিন ডলার, বাংলাদেশি এবং নেপালী মুদ্রা উদ্ধার করা হয়েছে।তদন্তকালে জানা যায় যে নেপাল দিয়ে প্রবেশের পর দেশের বিভিন্ন শহরে প্রবেশের পরিকল্পনা ছিল তার। সঞ্জয় রাওয়াত আরও বলেন “জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এই কার্যকলাপ অত্যন্ত গুরুতর এবং সন্দেহজনক বলে বিবেচিত হচ্ছে।”
ইমিগ্রেশন সূত্র জানিয়েছে যে ২৬ এপ্রিল থেকে ৪ জুলাই পর্যন্ত, চারজন চীনা, একজন করে মার্কিন, একজন কানাডিয়ান, একজন দক্ষিণ কোরিয়ান, একজন ইরাক এবং একজন বাংলাদেশী নাগরিক রক্সৌল হয়ে বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন। তবে তাদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, ভারতের অপারেশন সিন্দুর এর পর সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং সম্প্রতি আইসিপির আগে মৈত্রী সেতুতে এসএসবি কর্তৃক একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও গোয়েন্দাসূত্রে খবর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সাথে যুক্ত সাতজন পাকিস্তানি এবং বাংলাদেশির নেপালে আগমনের তথ্য পাওয়া গেছে এবং এই সমস্ত সন্দেহভাজন ২০২৫ সালের জুনের প্রথম সপ্তাহ থেকে ভারত-নেপাল সীমান্তের কাছে সক্রিয় ছিল।











Discussion about this post