• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মধুময় সম্পর্কে ভারত-আমেরিকা, আরও এক ভারতীয়কে প্রশাসনে নিলেন ডোনাল্ড ট্রাম্প

মধুময় সম্পর্কে ভারত-আমেরিকা, আরও এক ভারতীয়কে প্রশাসনে নিলেন ডোনাল্ড ট্রাম্প

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
9
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

আর মাত্র কয়েকদিন, আাগমী জানুয়ারি মাসের ২০ তারিখ আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই তিনি তাঁর মন্ত্রিসভা বা ক্যাবিনেট সাজিয়ে ফেলেছেন। যারা ট্রাম্পের সাথেই শপথ নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। কোনও দেশে নতুন সরকার গঠন হলে সকলেরই নজর থাকে কে বা কারা মন্ত্রী হচ্ছেন। কারণ, তাঁদের মনোভাব, চিন্তাধারা অনেক ক্ষেত্রেই নির্ভর করে সেই দেশের আভ্যন্তরীন ও বৈদশিক নীতি কেমন হবে। আর সেই দেশটি যদি হয় মার্কিন যুক্তরাষ্ট্র, তবে সেই কৌতুহল আরও বেড়ে যায়। কারণ, এখনও গোটা বিশ্বের পয়লা নম্বর সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের ক্যাবিনেটের দিকে নজর যে গোটা বিশ্বের থাকবে, এ কথা একটা শিশুও বলে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের জন্য ঐতিহাসিক জয় পেয়েছেন। আর তাঁর ক্যাবিনেটে এমন কয়েকজন ব্যক্তিকে স্থান দিয়েছেন, যাদের জন্য ভারত উচ্ছ্বসিত হতেই পারে। অপরদিকে কপালে চিন্তার ভাঁজ পড়ছে বাংলাদেশ, চিন, পাকিস্তানের মতো ভারতের প্রতিবেশী দেশগুলির।

মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট তাঁর সম্ভাব্য মন্ত্রিসভায় বেশ কয়েকজন প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভুতকে স্থান করে দিয়েছেন, যারা বিশ্ব রাজনীতিতে অনেক ওলোট-পালোট করে দিতে পারেন। আর আমেরিকায় প্রবাসী ভারতীয়দের জন্য এটা অবশ্যই খুশির খবর। এ ক্ষেত্রে প্রথমেই নাম আসবে তুলসী গ্যাবার্ডের। যিনি ভারতের প্রতি নিজের পক্ষপাতিত্বের কথা প্রকাশ্যেই বলেন। তাঁর মতে হিন্দুধর্ম শ্রেষ্ঠ ধর্ম এবং গীতা শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তিনি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করেন। এই তুলসী গ্যাবার্ডকে এ বার দেশের গোয়েন্দা বিভাগের নতুন অধিকর্তা অর্থাৎ ডিএনআই বা ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স নিয়োগ করেছেন পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প প্রধান মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই-এর প্রধান হিসেবে বেছে নিয়েছেন আরেক ভারতীয় বংশোদ্ভুত ক্যাশ্যপ প্যাটেল ওরফে ক্যাশ প্যাটেলকে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বিশ্বব্যাপি নজরদারি চালাতে অত্যন্ত দক্ষ একটি গুপ্তচর সংস্থা সিআইএ-এর সহযোগী। মার্কিন গোয়েন্দা বিভাগে এই দুজনের নিয়োগ ভারতের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

কারণ ভারত এতদিন পাকিস্তানে চলা জঙ্গি কার্যকলাপ নিয়ে সোচ্চার ছিল। এবার তাতে যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। ফলে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে লড়ায়ে এবার আমেরিকাকে পাশে পাবে ভারত। অপরদিকে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ডোনাল্ড ট্রাম্প নিয়োগ করেছেন মাইক ওয়াল্টজকে। যিনি চিন ও পাকিস্তান বিরোধী বলে সর্বজন পরিচিত। পাশাপাশি মাইক ওয়াল্টজ অনেকটাই কানাডা তথা জাস্টিন ট্রুডো বিরোধী। এতেও ভারতের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। মাইক ওয়াল্টজ যেমন কট্টর ট্রাম্প সমর্থক তেমনই তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের পদক্ষেপের সমালোচনায় সোচ্চার হয়েছেন বহুবার।  এই অঞ্চলে চিনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রস্তুত হওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন। আর এই কারণেই ওয়াল্টজ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য ভারতকে আমেরিকার অবিচ্ছেদ্য অংশীদার বলে অভিহিত করেছেন। মার্কিন সেনেটর মার্কো রুবিওকে আমেরিকার পরবর্তী সেক্রেটারি অফ স্টেটস বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছেন ট্রাম্প। যিনি  চিন, ইরান, ভেনিজুয়েলা এবং বিশেষ করে কিউবার প্রতি কঠোর অবস্থান গ্রহণ করে বিদেশনীতি গ্রহন করার পক্ষে। ফলে ট্রাম্প প্রশাসন যে চিনের প্রতি কঠোর অবস্থান নেবেন সেটা এখনই বলে দেওয়া যায়। এতে চাপে পড়বে পাকিস্তান ও বাংলাদেশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি হতে চলেছেন উষা চিলকুরি ভ্যান্স। তিনিও ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক। তাঁর আদি বাড়ি অন্ধ্রপ্রদেশের প্রত্যন্ত এক গ্রামে। তিনিও কট্টর ভারতপন্থী এবং ভারতের প্রতি তাঁর দুর্বলতা স্বীকার করেন। আমেরিকার পরবর্তী সহকারি অ্যাটর্নী জেনারেল মনোনীত হয়েছেন চণ্ডীগড়ের বাসিন্দা, বর্তমানে মার্কিন নাগরিক হরমিত কে বিলোন। যিনি মার্কিন বিচার বিভাগে বড় দায়িত্ব পেলেন। আবার মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের ডিরেক্টর নিযুক্ত হয়েছেন কলকাতায় জন্মগ্রহনকারী জয় ভট্টাচার্য। তিনিও মার্কিন স্বাস্থ্য ক্ষেত্রে বড় দায়িত্ব পালন করবেন ডোনাল্ড ট্রাম্পের সময়কালে। সবশেষে ট্রাম্প আরও একটি গুরুত্বপূর্ণ পদে আরেক ভারতীয় বংশোদ্ভুতকে নিয়োগ করলেন। তাঁর আমলে কৃত্তিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়ে হোয়াইট হাউসের নীতি নির্ধারণে সিনিয়র অ্যাডভাইজার হিসাবে কাজ করবেন শ্রীরাম কৃষ্ণন। ফলে  বিশেষ উপদেষ্টা হিসাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক দায়িত্ব থাকবে তাঁর কাঁধেই। সবমিলিয়ে বলা যায়, আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এশিয়া মহাদেশে বহু পরিবর্তন পরিলক্ষিত হতে পারে। আর এতে প্রধান নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে ভারত। তখন বাংলাদেশের ইউনূস প্রশাসন অনেকটাই কোনঠাসা হয়ে পড়বে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: INDO-US RELATIONSINIDAUSA
Previous Post

ভারতের বিরুদ্ধে চলছে বিরাট ষড়যন্ত্র! ইউনূসকে এত টাকা জোগাচ্ছে কে?

Next Post

পাকিস্তানে হামলা তালিবানের, বাংলাদেশের আকাদের চাপ বাড়ল

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
1
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
2
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
9
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি