• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সুর নরম ভারতের? নভেম্বরে মোদি-ইউনূস বৈঠকের উদ্যোগ

সুর নরম ভারতের? নভেম্বরে মোদি-ইউনূস বৈঠকের উদ্যোগ

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
6
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গত আগস্টে পালাবদলের পর বাংলাদেশে এথন ক্ষমতায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডঃ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে তদারকি সরকার। অপরদিকে পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও অবনতি হয়েছে। এই আবহেই বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের ঘটনা নিয়ে লাগাতার ক্ষোভ প্রকাশ করেছে নয়া দিল্লি। যদিও সে বিষয়ে বাংলাদেশের তদারকি সরকার খুব একটা কর্ণপাত করেনি, সেটাও দিনের আলোর মতো পরিস্কার। সবমিলিয়ে পরিস্থিতি এথন জটিল। তবুও সেপ্টেম্বর মাসে আমেরিকায় রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বৈঠকের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক চেয়ে বারবার বার্তা দিয়েছিল ঢাকা। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রক সেটাও মেনে নেয়নি। ফলে নিউইয়র্কে মোদি-ইউনূস বৈঠক হয়নি। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ব্যক্তিগত ক্যারিশমা দেখিয়ে মুহাম্মদ ইউনূস আমেরিকাতে সফলভাবে আন্তর্জাতিক দৌত সেরেছেন। যা নিয়ে চিন্তায় নয়া দিল্লি।

ADVERTISEMENT

মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপূঞ্জের সাধারণ সভায় যেমন বক্তৃতা দিয়েছেন, তেমনই তিনি একান্ত বৈঠক করেছেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে। এরমধ্যে রয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই প্রমুখ। পাশাপাশি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, বিশ্ব ব্যাঙ্কের প্রধান এবং এডিবি-র শীর্ষকর্তার সঙ্গেও আলাদা করে আলোচনা হয়েছে মুহাম্মদ ইউনূসের। তিনি বেশ কয়েকটি দেশের সঙ্গে পারস্পরিক সহযোগীতার আশ্বাস আদায় করে নিয়েছেন। এমনকি বাংলাদেশের জন্য প্রায় ৭০০ কোটি ডলারের আর্থিক সহায়তা প্যাকেজ আদায় করে এনেছেন। পুরো বিষয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের বিদেশমন্ত্রকের আধিকারিকদের।
গণঅভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশে সামাজিক অস্থিরতা বৃদ্ধির পাশাপাশি আর্থিক অস্থিরতাও বেড়েছে। বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী-সহ খাদ্যপণ্যের দামও উর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য দরকার বিপুল আর্থিক সহায়তা। যা মুহাম্মদ ইউনূস আদায় করে আনতে পেরেছেন তাঁর প্রথম মার্কিন সফরেই। শুধু তাই নয়, তিনি পশ্চিমী দূনিয়াকে বোঝাতে পেরেছেন যে, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ গড়ে তুলতে ইউরোপ এবং আমেরিকার পূর্ণ সমর্থন এবং সহযোগীতা পাবেন। সবমিলিয়ে ইউনূস বুঝিয়ে দিতে পেরেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক না হলেও তিনি যুক্তরাষ্ট্র থেকে শূন্য হাতে ফেরেননি। বরং ঝুলি ভরে নিয়ে এসেছেন। যা ভারতের কূটনৈতিক পরাজয় হিসেবেই দেখছে ঢাকা।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অন্যদিকে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা চিন্তা বাড়িয়েছে নয়া দিল্লির। নজিরবিহীনভাবে এবার পাকিস্তান থেকে অস্ত্র, গোলাবারুদ এবং ট্যাঙ্ক কিনতে চলেছে বাংলাদেশ। এটাও যথেষ্ট মাথাব্যাথার কারণ নতুন দিল্লির। ফলে এবার বাংলাদেশ নিয়ে নরম সুর নিতে চলেছে ভারত। সূত্রের খবর, আগামী নভেম্বরেই বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে নরেন্দ্র মোদির। এবং তা হতে পারে থাইল্যান্ডে। জানা যাচ্ছে, আগামী নভেম্বরে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারত ও বাংলাদেশ এই বিমসটেকের সদস্য দেশ। ওই বৈঠকের ফাঁকেই দুই রাষ্ট্রপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

কূটনৈতিক মহলের মতে, বাংলাদেশ, পাকিস্তান এবার একত্রে সার্কের পুনরুজ্জীবন চাইছে। ইউনূস রাষ্ট্রপুঞ্জের বৈঠকের ফাঁকে একান্ত কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গেও। আবার ভারতের একটি মহলও চাইছে সার্কের পুনরুজ্জীবন হোক। আবার কূটনৈতিক মহলের একাংশ মনে করছেন, ভারতের উচিৎ এই মুহুর্তে বাংলাদেশের সঙ্গে দ্রুত আলোচনায় বসে বাস্তব পরিস্থিতি মেনে নিয়েই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করা। সবমিলিয়ে চাপে নরেন্দ্র মোদি সরকার।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHINDIAMUHAMMAD YUNUSPM MODI
Previous Post

অনুমতি মেলায় স্থানান্তরিত করা হবে ম্যারাদোনার দেহাবশেষ

Next Post

কামানের তোপধ্বনিতে মন্দিরে প্রবেশ করেন মল্লরাজাদের ‘বড়ঠাকুরানী’

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
12
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি