• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূসের পাল্টা দিল ভারত। বাংলাদেশের জন্য কঠোর বার্তা দিল্লির

ইউনূসের পাল্টা দিল ভারত। বাংলাদেশের জন্য কঠোর বার্তা দিল্লির

Sumana Sarkar by Sumana Sarkar
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
41
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

নোবেল জয়ী মহম্মদ ইউনূসকে বাংলাদেশে মানুষ সাধ করে সিংহাসনে বসিয়েছিল, যাতে দেশে শৃঙ্খলা ফেরে। কিন্তু সেসব চোখে পড়ছে না একেবারেই। বরং তিনি যে দেশ চালাতে কতটা ব্যর্থ, সেটা প্রমাণিত হচ্ছে বারবার। আর সব ক্ষেত্রেই ভারত বিরোধিতা। ভারতকে দায়ী করার চেষ্টা করছেন ইউনূস। ভারতীয় আধিপত্যের জন্য নাকি দেশ সংকটে। এইবার কঠোর জবাব দিল নয়া দিল্লি। এইবার কি করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা?

ADVERTISEMENT

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্রায় ১০ মাস হতে চলল। ভারত বিরোধিতা কিন্তু কমেনি। বরং উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। মানবিক করিডর হোক বা নির্বাচন ইস্যু…. ভারত কখনও কড়া মন্তব্য করেছে আবার কখনও রাখ ঢাক করে মন্তব্য করেছে। গত রবিবার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে নাগরিক ঐক্যের সভাপতি একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, প্রধান উপদেষ্টা নাকি বলেছেন, ভারতীয় আধিপত্যের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে। সেই কারণেই গোটা জাতিকে ঐক্য থাকার কথা বলা হয়েছে। এই ধরনের মন্তব্যে ভারত কি জবাব দেবে? স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে। যদিও দিল্লি থেকে এল ইউনূসের জন্য কড়া জবাব। নয়া দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারকে বলব, দেশে যা ঘটছে, তাতে সেখানকার সরকারকেই সামলাতে হবে। কিন্তু তারা সেই দায় অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। বাইরের শক্তিকে দোষ দিয়ে লাভ নেই। স্পষ্ট বার্তা নয়া দিল্লির।

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

একটা বিষয় বাংলাদেশের মানুষ বেশ বুঝতে পারছে। সেটি হল, ইউনূস নিজের ব্যর্থতা ঢাকতে ভারত বিরোধিতা করছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সু সম্পর্ক বজায় রেখেছিলেন শেখ হাসিনা। কিন্তু তার সরকারের তো পতন ঘটেছে। এমনকি তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে যেটুকু বাংলাদেশকে দিয়ে ভারতের স্বার্থ পূরণ হত, সেগুলি তো আর হয় না। এই মুহূর্তে বাংলাদেশের অন্দরে নির্বাচন নিয়ে তুমুল শোরগোল চলছে। সেখানে রাজনৈতিক দলগুলি ডিসেম্বরে নির্বাচন হওয়াকে কেন্দ্র করে সরকারকে চাপ দিচ্ছে। কিন্তু তাতে ভারতকে টেনে নিয়ে আসার অর্থ কি? সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি চাইছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। কিন্তু বারেবারে ইউনুস বলছেন, আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করাতে। আর সেই জন্যই তো রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেছেন মহম্মদ ইউনূস। আর সেখানে হঠাৎ কেন ভারতীয় আধিপত্যের কথা এল? সেনাপ্রধান বারবার বাংলাদেশে বলে এসেছেন, মানবিক করিডর বাংলাদেশ দিলে দেশের ক্ষতি হবে। দেশের সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপোষ নয়।এদিকে সেই সেনাপ্রধানকেই ভারতের দালাল বলা হচ্ছে। শুধু তাই নয়, মুক্তি যুদ্ধের পক্ষে কথা বলা হলে , আওয়ামী লীগের দালাল বলা হয়। কিন্তু সাধারণ মানুষ এগুলি শুনে অভ্যস্ত । তারা এগুলকে নেয় না। কাজেই সব কিছুতে ভারত বিরোধিতা এবং অবাঞ্চিতভাবে ভারতকে দোষারোপ করা ভারত মেনে নেবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মানবিক করিডর ইস্যুতে বলেছেন, যেখানে দেশের নিরাপত্তা প্রসঙ্গে জড়িত রয়েছে, সেখানে দেশ নজর রাখছে। আর একটু বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। সেটি হল, নির্বাচন ইস্যু নিয়ে। বাংলাদেশের বহু রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাইছে, এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা বাংলাদেশে নির্বাচন আয়োজন নিয়ে বারবার একটি কোথায় বলে আসছি, বাংলাদেশকে নিজের দেশের জনগণের রায় যাচাই করতে হবে। এবং তিনি বলেছেন, অন্তর্ভুক্তিভাবে সুষ্ঠ এবং অবাধ নির্বাচন করতে হবে। অর্থাৎ ভারতের ইঙ্গিত একেবারে স্পষ্ট। দেশে যতগুলি রাজনৈতিক দল রয়েছে, প্রত্যেককে যেন অংশগ্রহণ করতে পারে। কোথাও গিয়ে আওয়ামীলীগ ও এর মধ্যে রয়েছে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে তাই নয় তাদের নিবন্ধনও বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে কোন কৌশলে, কিভাবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানো যায়, তার চেষ্টা করবে ভারত। কিন্তু সে তো পরের কথা। এখন দেখার, নয়া দিল্লির পাল্টা জবাবে কি করেন মহম্মদ ইউনূস।

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

মব’-এর কবলে বাংলাদেশ। দেশ জুড়ে জারি সেনা অভিযান। ভাঙচুরে লন্ডভন্ড বাংলাদেশ

Next Post

ইউনূসের নতুন বিতর্ক ‘নির্বাচন’। বিএনপি-ইউনূস সংঘাত অবধারিত

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
ইউনূসের নতুন বিতর্ক ‘নির্বাচন’। বিএনপি-ইউনূস সংঘাত অবধারিত

ইউনূসের নতুন বিতর্ক 'নির্বাচন'। বিএনপি-ইউনূস সংঘাত অবধারিত

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি