বাংলাদেশে হাসিনা যে ফিরছেন, তা নিয়ে কোনও দ্বিমত নেই। বঙ্গবন্ধু কন্যা তো ইউনূস সরকারকে রীতমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। সমাজমাধ্যম তাঁর একটি অডিও বার্তা ভাইরাল হয়েছে (নিউজ বর্তমান সেই অডি বার্তার সত্যতা যাচাই করেনি)। ভাইরাল হওয়া অডিও বার্তায় বঙ্গবন্ধু কন্যা যমুনার বাসিন্দাকে বলেছেন, তিনি একটা বিমান পাঠিয়ে দিলেই হবে। তাঁর পাঠানো বিমানে চেপে তিনি প্রধান বিমানবন্দর হযরত শাহ আন্তর্জাতিক টার্মিনালে অবতরণ করবেন।
সেই চ্যালেঞ্জে ইউনূস তো কাৎ। কাৎ তাঁরাও, যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রায় ঘোষণার পর থেকে গলার শিরা ফুলিয়ে বলে দাবি করে এসেছেন – হাসিনাকে ফিরিয়ে দিক ভারত। ফিরিয়ে দিক তাঁর আমলের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। ফিরিয়ে দিক না বলে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। দিল্লি যে ঢাকার চাপের কাছে কোনওভাবেই নতিস্বীকার করবে না, সেটা তো এখন ওপেন সিক্রেট। ঢাকার তরফে দিল্লিকে যে চিঠি পাঠানো হয়েছিল, সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে সাউথব্লকের তরফে বলা হয়েছে, ‘ইট ইজ বিইং এগজামিনড’। বাংলা তর্জমা করলে দাঁড়ায় – ‘খতিয়ে দেখা হচ্ছে’। এই অবস্থায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে বঙ্গবন্ধু কন্যার পুত্র সজীব ওয়াজেদ জয়কে কয়েকটি প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় তিনি হাসিনার বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরতে চান কি না?
সজীবকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনার পরে আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবেন? জবাবে ওয়াজেদ বলেন – ‘ভবিষ্যত নেতৃত্ব কে হবে, সেটা দল ঠিক করবে। এটা আমি বা অন্য কেউ উপর থেকে নির্দেশ দিয়ে করতে পারি না। যেটা এখন চেষ্টা করা হচ্ছে। এখন কিন্তু বাস্তবে আসলে আপনার বাংলাদেশের দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন করার উপর থেকে, বিদেশ থেকে একটা খেলা চলছে’
সজীবের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি তাঁর মায়ের পরে আওয়ামী লীগের নেতৃত্বে আসতে চান? কারণ হাসিনা রয়েছে দিল্লিতে। জবাবে হাসিনা-পুত্র সাফ না বলে দিয়েছেন। নেতৃত্ব গ্রহণের প্রশ্নে সজীবের জবাব ‘সেটা তো আমার ওপর নির্ভর করে না। সেটা নির্ভর করে দলে ওপর। আমি আসলে সরাসরি কোনওদিন রাজনীতি করতে চাই না। বাট এখন যে খেলা চলছে, তাতে কিন্তু কী হবে কেউ বলতে পারে না। ’
দলের অন্যতম শীর্ষ নেতা তথা দলের মুখ্য সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমকে প্রশ্ন করা হলে তিনি ওই গণমাধ্যমকে বলেন, ‘সেটা সময় বলে দেবে। সময় আসলে সেটা ঠিক হবে। এবং আমি মনে করি সেই জায়গাটা আমাদের জন্য তৈরি হয়নি। ’
প্রশ্ন করা হয় শেখ পরিবারের তরফে সেই সম্ভাবনা কতটা? জবাবে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘পরিবার নিয়ে আমি কোনও কথা বলতে চাই না। আমি বঙ্গবন্ধু কন্যা , দেশরত্ন হাসিনাকেই আমি দেখি। ’
জয় এবং দলের মুখ্য সাধারণ সম্পাদকের ভাষ্য থেকে এটা স্পষ্ট যে আওয়ামী লীগ মানে নিছক একটি রাজনৈতিক দল নয়। ভাষা দিবস যদি তাদের কাছে প্রথম আবেগ হলে আওয়ামী লীগ তাদের দ্বিতীয় আবেগ। সেই আবেগে ভাসতে চান তাঁদের দলনেত্রী। দেশকে খাদের কিনারা থেকে তোলার দায়িত্ব আগামীদিনে তাঁর কাঁধেই। তাঁর ফেরার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। জননেত্রীকে স্বচক্ষে দেখার জন্য তাঁরা উতলা হয়ে পড়েছেন। হাসিনা যে তাঁদের আশাহত করবেন না, তা ধরে নেওয়া যেতে পারে। কবে ফিরবেন তিনি? পদ্মাপারে কিন্তু কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে।












Discussion about this post