• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বিএনপির মারপ্যাচে ইউনূসের স্বপ্ন ভেঙে চুরমার

বিএনপির মারপ্যাচে ইউনূসের স্বপ্ন ভেঙে চুরমার

Raja Majumder by Raja Majumder
4 days ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
33
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সদস্যরা গত মঙ্গলবার শপথ নিয়েছেন। সেই সঙ্গেই জামায়াত ও এনসিপির সাংসদরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। কিন্তু বাংলাদেশের বর্তমান সাংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির কোনও সদস্যই এবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ হিসেবে শপথ নেননি। বাংলাদেশের বর্তমান সংবিধানে এই পরিষদের শপথ নেওয়ার কোনও বিধান নেই উল্লেখ করে বিএনপি পরিষদীয় সদস্যরা সাধারণ এমপি হিসেবেই কেবলমাত্র শপথ নিয়েছেন। ফলে প্রশ্ন উঠছে বাংলাদেশের বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং তথাকথিত সংবিধান সংস্কার পরিষদের চেয়ারম্যান আলী রীয়াজের বহু নাটকের ফসল ‘জুলাই সনদ’ এখন কি আইসিইউতে? এই প্রশ্ন আরও জোরালো হয়েছে যখন ভোটের ফল ঘোষণার পরই বাংলাদেশের উচ্চ আদালতে দুটি রিট দাখিল হওয়ার পর। সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে।

বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর জারি করা জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন আদেশ অনুযায়ী, গণভোটে “হ্যাঁ” বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও কাজ করবেন। ওই আদেশের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একইদিনে গণভোট হয়েছে। আর সেখানে ‘হ্যাঁ’ ভোট জয় লাভ করেছে। ফলে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী জয়ী সাংসদরা দুটি শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি সাংসদরা একটিমাত্র শপথ নেন। তবে জামায়াত এবং এনসিপি সদস্যরা দুটি শপথ নিয়েছেন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “গণভোটে জনরায়ের সাথে প্রতারণা করে শপথ নিতে যাচ্ছে সরকার”। আবার জামায়াতের আমির শফিকুর রহমানও দাবি করেছেন, গণপরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে বিএনপির জুলাই আন্দোলনকে অবজ্ঞা করেছে। কিন্তু বিএনপি যা বলার তাই বলেছে। তাঁদের দাবি, বর্তমান সংবিধানে এমন কোনও বিধান নেই। তাই নতুন সংসদে এটা নিয়ে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। যদিও রাজনৈতিক মহলের মতে, জুলাই সনদ কার্যত ঠান্ডা ঘরে পাঠিয়ে দিল তারেক রহমানের বিএনপি। কারণ, তাঁরা এবারের নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গড়েছে। অপরদিকে বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, গণভোটের রায়ের কারণে যদি জুলাই আদেশ বাস্তবায়নযোগ্যই হয়ে যায়, তাহলে সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজনীয়তাই থাকে না। আবার অন্যদিকে যেসব সদস্যরা শপথ নিয়েছেন তারা নিজেরাই জুলাই আদেশ অনুযায়ী নিজেরাই সংবিধান বানিয়ে ফেলতে পারেন।

কিন্তু যেটা জানা যাচ্ছে, সেটাও কম গুরুত্বপূ্র্ণ নয়। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল চেয়ে বাংলাদেশ হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। ওই রিটে তিনি দাবি করেছেন, সংবিধানে গণভোট আয়োজনের কোনও বিধান নেই এবং নির্বাচন কমিশনের কোনও গণভোট পরিচালনার ক্ষমতা নেই। সেই যুক্তি দিয়ে তাঁর আবেদন কেন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না। অপরদিকে আইনজীবী ইউনুছ আলী আকন্দ জুলাই সনদকে অসাংবিধানিক দাবি করে রিট করে আরেকটি আবেদন করেছেন। ওয়াকিবহাল মহলের মতে জামায়াত ও এনসিপির ৭৭ জন সদস্য শপথ নিলেও তারা সংবিধান লঙ্ঘনের দায়ে ফেঁসে যেতে পারেন। বিএনপি ঠিক এই আইনি জটিলতা চিহ্নিত করেই মঙ্গলবার শপথ নেননি গণপরিষদের সদস্য হিসেবে। এখন অনেকের মনেই প্রশ্ন, ১২ ফেব্রুয়ারির গণভোটের ফল কি শেষ পর্যন্ত বাতিল হয়ে যাবে? নাকি জুলাই সনদ চলে যাবে হিমঘরে? সবমিলিয়ে যা বোঝা যাচ্ছে, মুহাম্মদ ইউনূস এবং ছাত্রনেতাদের স্বপ্নের জুলাই সনদ বা সংবিধান সংশোধনের প্রচেষ্টা আপাতত চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

জুলাই সনদ বাতিলে হাইকোর্টে রিট দাখিল, এবার কী ইউনূসের বিরুদ্ধেও হবে?

Next Post

দেশকে ধ্বংস করে পালিয়ে যেতে চাইছেন ইউনূস মিঁয়া

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

by Raja Majumder
February 23, 2026
0
6
যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি?  যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিনদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি স্বাক্ষর নিয়ে আজও আলোচনা হচ্ছে। বাংলাদেশে গত...

Read more

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

by Raja Majumder
February 23, 2026
0
9
বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন!  এবার কী জেনারেল ওয়াকারের পালা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে পালাবদল ঘটেছে। ২০২৪ সালের আগস্ট মাসে সেই তথাকথিত গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন নির্বাচিত...

Read more

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

by Raja Majumder
February 23, 2026
0
6
প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প,  এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগেই আন্তর্জাতিক বার্তা সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশের রাষ্ট্রপতি কয়েকটি ইঙ্গিত দিয়েছিলেন।...

Read more

বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

by Sumana Sarkar
February 23, 2026
0
13
বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের  ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

তিনি সংকটের সময় দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি সমস্ত সমালোচনা দূরে সরিয়ে রেখে, জনগণকে ভালো রাখার দায়িত্ব নিয়েছিলেন।...

Read more

সমস্ত কুকীর্তি ফাঁস! ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

by Sumana Sarkar
February 23, 2026
0
8
সমস্ত কুকীর্তি ফাঁস!  ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটেছে। মুহাম্মদ ইউনূস সরকারের বিদায় ঘটেছে সরকার থেকে। প্রশ্ন উঠছে, ইউনূসের সরকার কি করেছে এই ১৬ মাসে?...

Read more

ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

by Partha Hazra
February 23, 2026
0
7
ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে  রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে বাংলাদেশের রাজ্য...

Read more

চাকরি গেল ওয়াকারের? দিল্লি-ঢাকার নয়া সমীকরণে বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

by Partha Hazra
February 23, 2026
0
46
চাকরি গেল ওয়াকারের?  দিল্লি-ঢাকার নয়া সমীকরণে  বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দেশের সেনাবাহিনীতে ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেক সরকারের!ভারতই যে 'বন্ধু' বুঝিয়ে দিলেন একটি...

Read more

ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

by Susanta Khan
February 23, 2026
0
3
ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

তিনি হয়তো সব বলেননি, এখনও অনেক জানানোর বাকি। তিনি হয়তো মবের বিষ ধিরে ধিরে পান করেও, নিজেকে সংবিধানের শেষ রক্ষাকর্তা...

Read more

খুলে যাচ্ছে বন্ধ তালা! নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

by Gopa Dutta
February 23, 2026
0
3
খুলে যাচ্ছে বন্ধ তালা!  নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

বাংলাদেশিদের জন্য ভিসা আবার চালু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ভারত রেল যোগাযোগও শুরু হচ্ছে শীঘ্রই। এবার ঈদের শপিং করতে কলকাতার...

Read more

হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের! কি চলছে পর্দার আড়ালে?

by Gopa Dutta
February 23, 2026
0
5
হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের!  কি চলছে পর্দার আড়ালে?

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন, অর্থাৎ গণভবন ছেড়েছিলেন। তাকে কপ্টারে করে...

Read more
Next Post
দেশকে ধ্বংস করে পালিয়ে যেতে চাইছেন ইউনূস মিঁয়া

দেশকে ধ্বংস করে পালিয়ে যেতে চাইছেন ইউনূস মিঁয়া

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি