• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সেনাপ্রধানের ‘বিকল্প’ খলিলুর রহমান? বাংলাদেশে জমে উঠেছে ইউনূস ও ওয়াকারের অন্তর্দ্বন্দ্ব

সেনাপ্রধানের ‘বিকল্প’ খলিলুর রহমান? বাংলাদেশে জমে উঠেছে ইউনূস ও ওয়াকারের অন্তর্দ্বন্দ্ব

Raja Majumder by Raja Majumder
10 months ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গত বছরের ১৯ নভেম্বর, বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান খলিলুর রহমান। তাঁর নিয়োগ নিয়ে বাংলাদেশে পক্ষে ও বিপক্ষে নানা মতভেদ হয়েছে। অনেকেই দাবি করেছেন, খলিলুর রহমান আদদে মার্কিন নাগরিক ও সে দেশের পাসপোর্ট বহন করেন। যদিও কেউ কেউ দাবি করছেন, তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দৈত নাগরিক। তাই তাঁর এই পদ পাওয়া নিয়ে বিতর্কের অবকাশ নেই। কিন্তু গোল বাধল এই খলিলুর রহমানকে আরো একটি গুরুত্বপূর্ণ পদে বসানোর পর। গত বুধবার অন্তর্বর্তী মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, তাঁকে বাংলাদেশের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবের নিয়োগ দেওয়া হল। সেই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে প্রতিরক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত দায়িত্ব পালনেও সাহায্য করবেন। অর্থাৎ, এক ধাক্কায় খলিলুর রহমানকে অনেক বড় দায়িত্ব দেওয়া হল। বাংলাদেশের রাজনৈতিক মহল মনে করছে, এই নতুন পদটি সৃষ্টি করা হল সেনাপ্রধান ওয়াকার উজ জামানকে চাপে রাখতেই।

ADVERTISEMENT

বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি একটু মন দিয়ে লক্ষ্য করলেই বোঝা যাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশের আভ্যন্তরীণ নীতি নির্ধারণে ঠিক বিপরীত পথে হাঁটছেন। ইউনুস যেখানে পাকিস্তান ও চিনের দিকে ঝুঁকেছেন ঠিক তখনই দেখা যাচ্ছে সেনাপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দিকে ঝুঁকে। গত মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন পদস্থ সেনাকর্তা ঢাকায় এসেছিলেন। তাৎপর্যপূর্ণভাবে তারা সেনাপ্রধান ওয়াকার উজ জামানের সঙ্গেই বৈঠক করেন, কিন্তু তারা প্রধান উপদেষ্টা বা বাংলাদেশ তদারকি সরকারের কারো সঙ্গে দেখা করেননি। এই বৈঠকের পর মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয় বাংলাদেশ দিয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশে একটি মানবিক করিডোর তৈরীর বিষয়ে আলোচনা হয়েছে। আবার সেনাপ্রধান রাশিয়া সফরে গেলেন। তিনি দেশে ফিরতেই দেখা গেল চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আবার দেশে ফিরেই কট্টরপন্থীদের উদ্দেশেই যেন কড়া বার্তা দিলেন বাংলাদেশি সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। ঢাকায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিনি বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে। আমরা হিংসা-বিদ্বেষ চাই না।

RelatedPosts

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

অন্যদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আবার চিন সফরে গিয়েছিলেন। সেখান থেকে তিনি চীনা প্রেসিডেন্টকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আহ্বান জানান এমনকি ভারতের সেভেন সিস্টার্স নিয়ে প্রচ্ছন্ন হুমকিও দেন। বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দরকে উন্নত এয়ারবেস তৈরির জন্য চিন ও পাকিস্তানকে একযোগে কাজ করার কথাও বলেন। অর্থাৎ তিনি ঝুঁকে আছেন বেজিং ও ইসলামাবাদের দিকে। অন্যদিকে সেনাপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ভারত এই অক্ষে ঝুঁকে আছেন।

বাংলাদেশের সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার মধ্যে সম্পর্ক যে এই মুহূর্তে দাঁ ও কুমড়োর সম্পর্কের মতো, তা আর নতুন করে বলে দিতে হবে না। সেনাপ্রধান রাশিয়া সফরে যাওয়ার পরপরই সে দেশের ৫ পদস্থ সেনা কর্তাকে গৃহবন্দী রাখা হয়েছে বলে খবর। এও জানা যাচ্ছে, এই সেনাকর্তারা আওয়ামী লীগ পন্থী। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশেই যে এই পাঁচজনকে গৃহবন্দী করা হয়েছে সেটাও মনে করছেন ওয়াকিবহাল মহল। আবার খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ দায়িত্ব দেওয়াটাও যে সেনাপ্রধানকে চাপে রাখতে, সেটাও বুঝতে অসুবিধা হওয়ার নয়। সরকারের মধ্যে সেনাপ্রধানের গুরুত্ব কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মদ ইউনূস। যা সেনাপ্রধান মেনে নেবেন কিনা সেটাই এখন দেখার। ফলে বাংলাদেশে যে কোনও সময় বড় কোন ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই। ভারতের গোয়েন্দা বিভাগ বাংলাদেশের প্রতিটি পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও নয়া দিল্লি সূত্রে খবর।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বাড়ির সামনেই যুবককে কু*পি*য়ে খু*ন

Next Post

জেনারেল ওয়াকারকে ঘিরছেন মুহাম্মদ ইউনূস আতঙ্কের পরিবেশ ক্যান্টনমেন্টে যে কোনও সময় ঘটতে পারে বড় কিছু

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

by Raja Majumder
February 2, 2026
0
10
তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী  বানানোর প্রস্তাব দিয়েছেন?  নাকি এটা গভীর ষড়যন্ত্র!

২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে যাকে গোটা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।...

Read more

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

by Raja Majumder
February 2, 2026
0
11
কোন পথে হাসিনা!  ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকা থেকে কার্যত পালিয়ে নয়া দিল্লি চলে আসেন। এক তথাকথিত গণঅভ্যুত্থানের...

Read more

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

by Raja Majumder
February 2, 2026
0
11
জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

বিশ্বের সর্বাধিক শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য হাঁকপাঁক করছেন। কিন্তু তিনিই একসময়...

Read more

ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

by Raja Majumder
February 2, 2026
0
2
ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

আাগমী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। একই সঙ্গে সেদিন বহুল চর্চিত গণভোটও হবে। ওই গণভোটে 'হ্যাঁ'...

Read more

‘আপনাদের বাবার জমি নাকি’ বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

by Raja Majumder
February 2, 2026
0
12
‘আপনাদের বাবার জমি নাকি’  বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই কার্যত উত্তপ্ত বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষমূলক মন্তব্য এই আবহকে আরও উত্তপ্ত করছে। এখানেই...

Read more

“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

by Rupendu Das
February 2, 2026
0
1
“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহি হুঙ্কার। সেই হুঙ্কারে উত্তাল পদ্মা। সীমান্তের ওপারে থাকা শশ্রুগুম্ফহীন নেতাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইতে শুরু করেছে। ভয়ে...

Read more

সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

by Susanta Khan
February 2, 2026
0
6
সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

পাকিস্তান চীন তুরস্কই শুধু নয়, বাংলাদেশের বর্তমান সরকার মরিয়া হয়ে উঠেছে, যে তারা এখন ইউরোপ, দক্ষিন কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ সব...

Read more

পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

by Gopa Dutta
February 2, 2026
0
6
পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

আন্তর্জাতিক ক্রিকেট মহলে সব থেকে বেশী আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর ICC-র প্রায় ৬০০ কোটির জরিমানা। মুস্তাফিজুর রহমান ভালো খেলায়াড়।...

Read more

বার্তা খুব স্পষ্ট দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

by Gopa Dutta
February 2, 2026
0
2
বার্তা খুব স্পষ্ট  দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

ভারতে আছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে ৫ অগস্ট দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতেই আছেন। কিন্তু কেমন...

Read more

আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

by Rupendu Das
February 2, 2026
0
6
আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

বাংলাদেশের ভোটের আবহে বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করা যাক। ঢাকায় পৌঁছে গিয়েছে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। গত ১২ জানুয়ারি...

Read more
Next Post
জেনারেল ওয়াকারকে ঘিরছেন মুহাম্মদ ইউনূস আতঙ্কের পরিবেশ ক্যান্টনমেন্টে যে কোনও সময় ঘটতে পারে বড় কিছু

জেনারেল ওয়াকারকে ঘিরছেন মুহাম্মদ ইউনূস আতঙ্কের পরিবেশ ক্যান্টনমেন্টে যে কোনও সময় ঘটতে পারে বড় কিছু

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি