• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
নিহতের সংখ্যা কত, সরকার লুকাচ্ছে কেন? বাংলাদেশ উত্তাল হতেই লাইনে এলেন ইউনূস

নিহতের সংখ্যা কত, সরকার লুকাচ্ছে কেন? বাংলাদেশ উত্তাল হতেই লাইনে এলেন ইউনূস

Raja Majumder by Raja Majumder
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
62
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর সোমবার দুপুরে ভেঙে পড়েছিল বাংলাদেশ বিমানবাহিনীর এক প্রশিক্ষণ বিমান। যার জেরে হতাহতের সংখ্যা বহু বলেই জানা যাচ্ছে। সোমবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা কত, সেটাই নাকি জানাতে পারেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। দাবি উঠছে, প্রকৃত হতাহতের সংখ্যা চেপে যাচ্ছে ইউনূস সরকার। যা নিয়ে ক্রমশ ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে। মঙ্গলবার দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে উত্তরার বিভিন্ন চত্বর। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন দিয়াবাড়ি গোলচত্বরে দফায় দফায় বিক্ষোভ করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তাঁদের দাবি, সরকার নিহতের সংখ্যা চেপে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বিক্ষোভ জোরদার হতে থাকে উত্তরা রাজউক মডেল কলেজসহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদেরও সেখানে জড়ো হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই পড়ুয়াদের উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখোরিত হতে থাকে উত্তরা। একদিকে সন্তানহারা বাবা-মা, পরিজনদের কান্না, অন্যদিকে শীক্ষার্থীদের স্লোগান। ক্রমেই পরিস্থিতি জটিল হতে শুরু করে বাংলাদেশের রাজধানী ঢাকায়। আইনশৃঙ্খলাবাহিনীও নিজেদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করে। এই আবহেই বিক্ষোভরত পড়ুয়াদের অবরোধের মুখে পড়েন বাংলাদেশের দুই উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সূত্রের খবর, জানা যায়, এদিন দিয়াবাড়ি মোড়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আটকে দেয় বিক্ষোভকারী পড়ুয়ারা। তারা উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানাতে থাকে। পরে আইনশৃঙ্খলাবাহিনী তাদের গাড়ি ঘুরিয়ে ফের কলেজ ক্যাম্পাসের ভিতর নিয়ে যায়। বাইরে তখনও শত শত পড়ুয়ার বিক্ষোভ চলতে থাকে।
বাংলাদেশের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পড়ুয়াদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার মৃত ও আহদের সংখ্যা যা বলছে, তার থেকে অনেক বেশি মৃত্যু হয়েছে। টিভি ক্যামেরার সামনেই কয়েকজন পড়ুয়া দাবি করেন, তাঁরা নিজেরাই প্রায় ৫০টির বেশি দেহ উদ্ধার করে বের করেছেন ধ্বংসস্তুপ থেকে। কেউ দাবি করেন, তাঁদের স্বেচ্ছাসেবকরা হাসপাতালগুলিতে কাজ করছেন। তাঁরা বহু মৃতদেহ দেখেছেন। কিন্তু সরকারের দাবি মাত্র ৩০ জনের মৃত্যু হয়েছে। এটা স্পষ্ট যে, মুহাম্মদ ইউনূসের সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে লাস গুম করছেন।

ADVERTISEMENT

বাংলাদেশের প্রথমসারির সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এতে আহত হয়েছেন বহু বিক্ষোভকারী পড়ুয়া। কমপক্ষে ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। এদিন বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তারা শিক্ষার্থীদের উপর নির্বিচারে লাঠিপেটা করে বলেও অভিযোগ। বড় বিষয় হল, বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল ইউনূসের সরকার। এর মধ্যেই এদিন বিক্ষোভে উত্তাল হল বাংলাদেশ। বিমান দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয়, সংখ্যা লুকানোর অভিযোগে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। আর তা সামাল দিতে চূরান্ত লাঠিপেটা করল পুলিশ ও সেনাবাহিনী। মূলত শিক্ষার্থীদের প্রশ্ন তুলেছে, যে বিমানটি ভেঙে পড়েছে, তা চিনের তৈরি। চিনের কাছ থেকে কেন পুরনো বিমান কেনা হল? এত বড় দুর্ঘটনার দায় কার? তাঁদের দাবি, ইউনূস সরকারকেই এতগুলি মৃত্যুর দায় নিতে হবে। ৬ দফা দাবি-সহ পড়ুয়ারা ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভ দেখতে চাইলে তাঁদের বাধা দেয় পুলিশ, লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের সেলও ফাটায়। পরে পরিস্থিতি বেগতিক হতে দেখে কিছুটা পিছু হটে ইউনূস সরকার। বিক্ষোভকারীদের ৬ দফা দাবিই মেনে নিল অন্তর্বর্তী সরকার। ইউনূসের শিক্ষা ও আইন উপদেষ্টারা মাইলস্টোনের ক্যাম্পাসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। ঠিক হয়, আপাতত ক্যাম্পাসেই একটি তথ্য কেন্দ্র তৈরি হবে। সেখান থেকেই নিহত ও আহতের তথ্য পাওয়া যাবে। কেউ নিখোঁজ থাকলে মিলবে সেই তথ্যও। তবে বাংলাদেশের রাজনৈতিক মহল মনে করছেন, মুহাম্মদ ইউনূস সরকারের শেষের শুরু হয়ে গিয়েছে। যে ছাত্রদের ভুঁয়ো আন্দোলনের উপর ভিত্তি করে তাঁর ক্ষমতায় আসা। এবার ছাত্রদের প্রকৃত আন্দোলনের মুখে পড়তে হচ্ছে তাঁদের। আর বলপ্রয়োগ করতে গিয়ে আরও পরিস্থিতি জটিল হচ্ছে।

RelatedPosts

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

এনসিপি নেতাদের নিয়েই মাতামাতি সেনাবাহিনীতে। চমকপ্রদ পাল্টিবাজ সেনাপ্রধান!

Next Post

চিনের দেওয়া F-7 যুদ্ধবিমান শেষ গ্রাহক বাংলাদেশ। দুর্ঘটনার দায় কে নেবে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

by Raja Majumder
February 2, 2026
0
10
তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী  বানানোর প্রস্তাব দিয়েছেন?  নাকি এটা গভীর ষড়যন্ত্র!

২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে যাকে গোটা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।...

Read more

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

by Raja Majumder
February 2, 2026
0
11
কোন পথে হাসিনা!  ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকা থেকে কার্যত পালিয়ে নয়া দিল্লি চলে আসেন। এক তথাকথিত গণঅভ্যুত্থানের...

Read more

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

by Raja Majumder
February 2, 2026
0
11
জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

বিশ্বের সর্বাধিক শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য হাঁকপাঁক করছেন। কিন্তু তিনিই একসময়...

Read more

ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

by Raja Majumder
February 2, 2026
0
2
ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

আাগমী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। একই সঙ্গে সেদিন বহুল চর্চিত গণভোটও হবে। ওই গণভোটে 'হ্যাঁ'...

Read more

‘আপনাদের বাবার জমি নাকি’ বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

by Raja Majumder
February 2, 2026
0
11
‘আপনাদের বাবার জমি নাকি’  বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই কার্যত উত্তপ্ত বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষমূলক মন্তব্য এই আবহকে আরও উত্তপ্ত করছে। এখানেই...

Read more

“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

by Rupendu Das
February 2, 2026
0
1
“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহি হুঙ্কার। সেই হুঙ্কারে উত্তাল পদ্মা। সীমান্তের ওপারে থাকা শশ্রুগুম্ফহীন নেতাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইতে শুরু করেছে। ভয়ে...

Read more

সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

by Susanta Khan
February 2, 2026
0
6
সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

পাকিস্তান চীন তুরস্কই শুধু নয়, বাংলাদেশের বর্তমান সরকার মরিয়া হয়ে উঠেছে, যে তারা এখন ইউরোপ, দক্ষিন কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ সব...

Read more

পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

by Gopa Dutta
February 2, 2026
0
6
পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

আন্তর্জাতিক ক্রিকেট মহলে সব থেকে বেশী আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর ICC-র প্রায় ৬০০ কোটির জরিমানা। মুস্তাফিজুর রহমান ভালো খেলায়াড়।...

Read more

বার্তা খুব স্পষ্ট দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

by Gopa Dutta
February 2, 2026
0
2
বার্তা খুব স্পষ্ট  দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

ভারতে আছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে ৫ অগস্ট দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতেই আছেন। কিন্তু কেমন...

Read more

আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

by Rupendu Das
February 2, 2026
0
6
আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

বাংলাদেশের ভোটের আবহে বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করা যাক। ঢাকায় পৌঁছে গিয়েছে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। গত ১২ জানুয়ারি...

Read more
Next Post
চিনের দেওয়া F-7 যুদ্ধবিমান শেষ গ্রাহক বাংলাদেশ। দুর্ঘটনার দায় কে নেবে?

চিনের দেওয়া F-7 যুদ্ধবিমান শেষ গ্রাহক বাংলাদেশ। দুর্ঘটনার দায় কে নেবে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি