• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে প্রশ্ন তুলল ইউরোপীয় ইউনিয়ন! প্রবল চাপে ইউনূস

সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে প্রশ্ন তুলল ইউরোপীয় ইউনিয়ন! প্রবল চাপে ইউনূস

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
6
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

এই মুহূর্তে বাংলাদেশের গতি প্রকৃতির উপর ইউনূস সরকারের আদৌ কোনও নিয়ন্ত্রণ আছে তো? মুহাম্মদ ইউনুসের তদারকি সরকারের ১২০ দিন অতিবাহিত হয়েছে। তাঁদের বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন নির্দেশিকা দেখে এখন এই প্রশ্নই উঠছে আন্তর্জাতিক মহলে। সোমবার যেমন ঢাকায় ভরত ও বাংলাদেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হল, তেমনই আর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ঢাকায়। এই প্রথমবার ইউরোপীয় ইউনিয়নের ১৯ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশের কোনও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করল। সোমবার দুপুরে ঢাকার তেজগাঁওয়ে এই বৈঠক হয়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন তদারকি সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কি কি বিষয়ে কথা হল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে?

সোমবার রাতে এক সাংবাদিক সম্মেলন করে সবটা জানালেন বাংলাদেশের অন্যতম উপদেষ্টা রিজওয়ানা হাসান। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ঢাকার কাছে স্পষ্টত কয়েকটি বিষয় জানতে চেয়েছে। এরমধ্যে যেমন রয়েছে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের বর্তমান অবস্থা, তাঁদের নিরাপত্তা ব্যবস্থা ও নির্যাতন বন্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশে শ্রমিক অসন্তোষ কেন হচ্ছে, শ্রমিকদের কি কি সুবিধা দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি। বোঝাই যাচ্ছে, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চিন্তিত ইউরোপীয় ইউনিয়ন।

বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চলছে, সেটা নিয়ে ভারত প্রথম থেকেই সরব। এবার ইউরোপীয় ইউনিয়ন এই ব্যাপারে জানতে চেয়ে স্পষ্ট করে বুঝিয়ে দিল, তাঁরাও চিন্তিত। এটা অবশ্যই মুহাম্মদ ইউনুসের মাথাব্যাথার কারণ হয়ে উঠতে পারে। কারণ, বাংলাদেশ এই মুহূর্তে ইউরোপীয় দেশগুলির থেকে সাহায্যপ্রার্থী। বিশেষ করে বাণিজ্য ও আর্থিক সুবিধা তাঁদের প্রয়োজন। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের ১৯টি দেশের প্রতিনিধি মানবাধিকার ও শ্রমিক অধিকার নিয়ে প্রশ্ন তোলায়, অনেকটাই চাপে পড়ল বাংলাদেশের তদারকি সরকার। অপরদিকে ভারত ভিসা প্রদানে কড়াকড়ি শুরু করতেই বাংলাদেশের থরহরি কম্প অবস্থা শুরু হয়েছে। বিশেষ করে নবীন প্রজন্মের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে। এর অন্যতম কারণ, বাংলাদেশী তরুণরা পড়াশোনা ও চাকরি সূত্রে ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারছে না। ইউরোপীয় ইউনিয়নের মূল ভিসা সেন্টার নয়া দিল্লিতে অবস্থিত।  সামান্য কয়েকটা ইউরোপীয় দেশের দূতাবাস রয়েছে বাংলাদেশে। ফলে ইউরোপ ও আমেরিকা-সহ বেশিরভাগ দেশে যেতে হলে বাংলাদেশী নাগরিকদের ভিসা নিতে দিল্লি আসতে হয়। যা এখন বন্ধ। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস  ইউরোপীয় ইউনিয়নের কাছে দরবার করেছে ভিসা সেন্টার ভারত থেকে অন্য কোনও দেশে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। যাতে বাংলাদেশের নাগরিকরা সহজেই ভিসা পেতে পারে।

ওয়াকিবহাল মহল মনে করছে, বাংলাদেশ যতই দাবি করুক সে দেশে সংখ্যালঘুরা নিরাপদ রয়েছেন।কিন্তু আন্তর্জাতিক মহল তা মনে করছে না। এর আগে ভারত, ব্রিটেন, কানাডা-সহ কয়েকটি দেশ এই বিষয়ে সরব হয়েছিল। সম্প্রতি আমেরিকার বাইডেন প্রশাসনের থেকেও বার্তা আসছে। যা মুহাম্মদ ইউনুসের কাছে স্বস্তিদায়ক নয়। এবার ইউরোপীয় ইউনিয়নও সেই সুরে বাংলাদেশের কাছে রিপোর্ট চাইল। ফলে চাপ ক্রমশ বাড়ছে। সোমবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঢাকায় দাঁড়িয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উস্মা প্রকাশ করেছেন। কূটনৈতিক চালে এটাও ভারতের বড় অস্ত্র সেটা বুঝিয়ে দেওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ এটাকে ভারতের অপপ্রচার বলে চালানোর চেষ্টা করছে। যা আদৌ ধোপে টিকবে না। কারণ, ইউরোপ ও আমেরিকায় বসবাসকারী আওয়ামী লিগের সমর্থকরা একই বিষয়ে সরব হয়ে লাগাতার প্রতিবাদ কর্মসূচি পালন করছে। অপরদিকে বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও লাগাতার ভার্চুয়াল মাধ্যমে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। যার মোকাবিলা করা খুব কঠিন মুহাম্মদ ইউনুসের কাছে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHeuropean unionMUHAMMAD YUNUS
Previous Post

যুদ্ধের মহড়া বেজেছে কলকাতায়, সশস্ত্র হেলিকপ্টার ঘুরছে পূর্বের আকাশে

Next Post

ড্রোনের বদলা ড্রোন! বাংলাদেশ সীমা্ন্তে বসছে ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম’

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি