• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ক্ষমতা ধরে রাখতেই কি সাইডলাইনে বিএনপি? চক্রান্তের বীজ বুনছেন ইউনূস!

ক্ষমতা ধরে রাখতেই কি সাইডলাইনে বিএনপি? চক্রান্তের বীজ বুনছেন ইউনূস!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি শুরু থেকেই সমর্থন ও আস্থা প্রকাশ করে এলেও বর্তমানে তদারকি সরকারের উপর নানা কারণে ক্ষুব্ধ তাঁরা। প্রথম কারণটি অবশ্যই নির্বাচন করানো নিয়ে টালবাহানা। দেখা যাচ্ছে, নির্বাচনের ‘সুস্পষ্ট’ সময়সীমা নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় এখন প্রতিনিয়ত অসন্তোষ জানাচ্ছেন বিএনপি-র নেতারা। ফলে সুস্পষ্ট একটা মতোবিরোধ প্রকাশ্যে দেখা যাচ্ছে। আবার বাংলাদেশের তদারকি সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লিগকে নিষিদ্ধ করার যে তৎপরতা শুরু করেছিল, সেটা নিয়েও বিএনপি সরব হয়েছিল। এখন প্রশ্ন উঠছে, মুহা্ম্মদ ইউনূসের তদারকি সরকার কি ছলে-বলে-কৌশলে বিএনপিকে সাইডলাইনে ঠেলে দিতে চাইছে? কিন্তু জুন-জুলাইয়ের তথাকথিত বিপ্লবে ছাত্রনেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছিল বিএনপি। ফলে এই গণঅভ্যুত্থানে তাঁদেরও ভূমিকা রয়েছে বলে দাবি করছে বিএনপি নেতারা। বাংলাদেশের এই রাজনৈতিক দলটির অনেকেই মনে করছেন, তাঁদের বিরুদ্ধে গোপন চক্রান্ত চলছে। এই পরিস্থিতিতে আগামীদিনে বিএনপি নতুন করে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে। ফলে জল অনেকদূর গড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে একটি রোডম্যাপ দিয়েছিলেন। কিন্তু  তাতে ‘অস্পষ্টতার’ অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করে প্রকাশ্যেই হতাশা প্রকাশ করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। সোমবার বিএনপির ছাত্র সংগঠনের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন খালেদাপূত্র তারেক রহমান। তিনি ওই সভায় দাবি করেন, যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায়, তাঁরাই নির্বাচন নিয়ে নানান টালবাহানা করে, বিভ্রান্তি সৃষ্টি করে। এমনকি তিনি মুহাম্মদ ইউনূসের তদারকি সরকারকে বিগত ৫৩ বছরের সবচেয়ে দূর্বল সরকার বলেও কটাক্ষ করেন। ওই ছাত্র সম্মেলনে বিএনপি নেতা মির্জা ফকরুল ইসলাম আলমগীর এবং ডঃ আসাদুজ্জামান রিপন নির্বাচন করানোর জন্য তদারকি সরকারের টালবাহানা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি বিএনপি মহাসচিব দাবিও করেন, তাঁদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে।  অপরদিকে, বিএনপি নেতা ডঃ আসাদুজ্জামান রিপন দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্রনেতারা নতুন রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়ার জন্যই কি নির্বাচন পিছোনোর অভিসন্ধি? সেটা বাংলাদেশের মানুষ জানতে চায়।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ এবং বাহাত্তরের মুজিববাদী সংবিধান কবরস্থ করার উদ্যোগ আপাতত সফল হয়নি। তবে এই ধরণের উদ্যোগের পিছনে কাদের হাত রয়েছে, সেটা নিয়েই এখন ভাবছে বিএনপি। বিশেষ করে হাসিনা সরকারের পতনের পাঁচ মাস পর এসে জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে ছাত্রনেতাদের এই তোড়জোড় ও হুমকি দেখে বিএনপির নেতাকর্মীদের অনেকেই ক্ষুব্ধ ও বিরক্ত। তাই তাঁদের বক্তব্যে বারবার উঠে আসছে ষড়ষন্ত্র ও চক্রান্তের তত্ত্ব। তাঁরা এমনটাও মনে করছেন, ছাত্রনেতাদের এই উদ্যোগের পিছনে নির্বাচনকে বিলম্বিত বা দীর্ঘায়িত করার যে চেষ্টা চলছে তার যোগসূত্র থাকতে পারে। বিএনপি নেতারা প্রকাশ্যে না বললেও ঘুরিয়ে বোঝাচ্ছেন, এই অভিসন্ধির নেপথ্যে জামায়তে ইসলামীর মতো দলের ভূমিকা রয়েছে।

বর্তমান সময়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং তাঁদের রাজনৈতিক দল আওয়ামী লিগ কার্যত নিশ্চিহ্ন। এই আবহে দ্রুত নির্বাচন করানো গেলে সবচেয়ে সুবিধা পাবে বিএনপি। তাঁরা কার্যত বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিতে সরকার গঠন করতে পারতো। কিন্তু জামাতের প্রচ্ছন্ন মদতে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করার সিদ্ধান্তে কিছুটা হলেও চাপে পড়েছে বিএনপি। এরপর থেকেই শুরু হয় চাপানউতোর। সবমিলিয়ে মুহাম্মদ ইউনূস ও ছাত্রনেতাদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলতে শুরু করে বিএনপি। যা নিয়ে এখন বাংলাদেশের রাজনীতি উত্তাল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Tags: BANGLADESHBANGLADESH CRISISbnpMUHAMMAD YUNUS
Previous Post

সেনাপ্রধানের রক্তচক্ষুর সামনে ইউনূস, দেশকে বাঁচাতে ইউনূসকে দিলেন চরম হুঁশিয়ারি

Next Post

গেমচেঞ্জার হতে চলেছে ডিআরডিও-র দুই যুদ্ধাস্ত্র! এক ছোবলেই ছবি চিন-পাকিস্তান

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি