• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের মাটিতে ‘পাকিস্তান জিন্দাবাদ’! ভারত এবার ছেড়ে কথা বলবে না

বাংলাদেশের মাটিতে ‘পাকিস্তান জিন্দাবাদ’! ভারত এবার ছেড়ে কথা বলবে না

Raja Majumder by Raja Majumder
4 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন বাংলাদেশের চট্টগ্রাম। এখানকার সন্দ্বীপ এলাকার মাটি কাঁপল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানে। যেন একটা বৃত্ত সম্পূর্ণ হতে চাইছে। যা করতে চেয়েছিলেন এক দল বাংলাদেশি নাগরিক, যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেননি। তাঁরা চেয়েছিলেন বাংলাদেশকে সেই পূর্ব পাকিস্তানেই ফিরিয়ে নিয়ে যেতে। আর মুহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরই এই স্বাধীনতাবিরোধী শক্তি চরম সক্রিয় হয়ে উঠেছে। যদিও শেখ হাসিনার শাসনামলেই তাঁরা নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছিল। এবার তাঁরা ডানা মেলতে শুরু করেছে। রবিবার চট্টগ্রামের সন্দ্বীপে কোরান আবৃত্তির এক অনুষ্ঠানে ‘পাকিস্তান-পাকিস্তান, জিন্দাবাদ-জিন্দাবাদ’ স্লোগান দিয়ে উপস্থিত জনতাকে উদীপ্ত করতে দেখা গিয়েছে এক বক্তাকে। সমবেত জনতাও পাল্টা স্লোগানে সাড়া দিয়ে জানান দিল, বাংলাদেশে নয়, তারা যেন পাকিস্তানে বসে রয়েছে।

ADVERTISEMENT

ভারত বরাবরই চিন্তায় ছিল শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে। গত বছর ৫ আগস্ট বাংলাদেশে গণঅভ্যেউত্থানের পর হাসিনার পতন এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের প্রবেশ ভারত ও বাংলাদেশের সম্পর্ক অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। ভারতের পরিবর্তে বাংলাদেশ এখন পাকিস্তানের দিকে ঝুঁকেছে। আর এটা হয়েছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এই মেটিকুলাস ডিজাইন আজকের নয়, যা করা হয়েছিল শেখ হাসিনার আমলেই। বাংলাদেশের পাকপন্থী রাজনৈতিক দল জামায়তে ইসলামী পাকিস্তানী সেনা ও আইএসআইয়ের সঙ্গে যোগসাজস রেখে বাংলাদেশের রাজনীতি উত্তাল করেছিল। তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুব নেতৃত্বকে সামনে রেখেই এই কাজ করেছিল। আজ পরিস্থিতি বদলে যাচ্ছে। কিন্তু বাংলাদেশকে পুনরায় পূর্ব পাকিস্তানে রূপনান্তরিত করার প্রক্রিয়া আজও চলমান। গত মাসের শেষ দিন চট্টগ্রামের সন্দ্বীপে মাহফিলের মাঠে ‘পাকিস্তান পাকিস্তান, জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে স্লোগান দিয়েছেন এক ইসলামিক বক্তা। তাতেই সাড়া দিয়েছেন সেখানে উপস্থিত অসংখ্য জনতা। মাত্র ২০ সেকেন্ডের সেই স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। এরপরই নেটিজনদের মধ্যে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। মজার বিষয় হল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বর্ষপূর্তি আর কয়েকদিন পরেই।  যে দিন ভারতের সহযোগিতায় পাকিস্তানের অকথ্য অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়া ও স্বাধীন বাংলাদেশ গড়ে ওঠার ইতিহাসের সাক্ষী।

আদৌ আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধের জয়োত্‍সব পালন করা হবে কিনা সন্দেহ, তবে ভারতবর্ষ এই দিনটি মহা সমারহে পালন করে প্রতি বছর। পাকিস্তান সেনার নির্মম অত্যাচার থেকে বাঁচতে হাজার হাজার মুক্তিযোদ্ধার প্রাণ বলিদান, কয়েক লক্ষ নারী ও কিশোরীর সম্মান ও প্রাণের দায় যাদের, তাঁরাই আজ বাংলাদেশের ক্ষমতায়। তাঁরাই আজ বাংলাদেশকে পুনরায় পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করতে চাইছে। তাঁদের সব রকম সহযোগিতা করছে ইউনূস প্রশসান। তবে চট্টগ্রামে যেভাবে স্লোগান উঠল, পাকিস্তান জিন্দাবাদের, তাতে একটি বিষয় স্পষ্ট, জঙ্গিদের আনাগোনাও বাড়ছে ভারত সীমান্তের কাছে। জানা যাচ্ছে, গত ৩০ নভেম্বর চট্টগ্রামের সন্দ্বীপে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল সোয়াতুল কুরান নামে একটি মুসলিম কট্টরপন্থী সংগঠন। একাধিক দেশের কট্টরপন্থীরাও উপস্থিত ছিল ওই কনফারেন্সে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানেরও কয়েকজন ধর্ম প্রচারক। আর তাঁদের মধ্যে একজন মঞ্চে বক্তৃতা দিতে উঠতেই সঞ্চালক তাঁকে খুশি করতে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে। সেখানে উপস্থিত দর্শকরাও পাল্টা পাকিস্তান জিন্দাবাদ বলে প্রত্যুত্তর দিলেন। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানাচ্ছে, সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নে গতকাল অনুষ্ঠিত কোরআন তিলাওয়াত সম্মেলনের এক বক্তা এমন স্লোগান দেয়। দর্শকদের একজন সেটির ভিডিও করে ফেসবুকে পোস্ট করে দিয়েছেন।

তবে একটা বিষয় স্পষ্ট, সেটা হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং এক শ্রেণির গোষ্ঠী ক্রমশ পাকিস্তানের কাছে নিজেদের আত্মসমর্পণ করছেন। এই মুহূর্তে বাংলাদেশে পাকিস্তানের সেনা এবং গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যে দাপাদাপি চলছে এবং পাক  সমর্থিত জঙ্গিদের গতিবিধি বেড়েছে তা কিন্তু মোটেই ভালোভাবে নিচ্ছে না ভারত। নয়া দিল্লির দাবি অনুযায়ী বাংলাদেশে ভারত সীমান্তবর্তী এলাকায় যেভাবে ভারতবিরোধী প্রচারণা চলছে, তাতে একটা বিষয় স্পষ্ট কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার এটা নিয়ে আলাদা কোনও পরিকল্পনা করছে। যা মুহাম্মদ ইউনূসের জন্য মোটেই সুখকর হবে না।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHPAKISTAN
Previous Post

দিনভর চর্চা বাংলাদেশ জুড়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ‘চুপ্পু’?

Next Post

জঙ্গি উত্থানে দেশ ছেড়েছিলেন হাসিনা তবুও আওয়ামী লীগ ফিরবে সিংহের মেজাজে

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
8
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
12
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
জঙ্গি উত্থানে দেশ ছেড়েছিলেন হাসিনা তবুও আওয়ামী লীগ ফিরবে সিংহের মেজাজে

জঙ্গি উত্থানে দেশ ছেড়েছিলেন হাসিনা তবুও আওয়ামী লীগ ফিরবে সিংহের মেজাজে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি