• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
অবশেষে মিলল প্রমান! পাকিস্তানি জাহাজে চট্টগ্রামে এসেছে “ভয়ঙ্কর বিস্ফোরক” বোঝাই দুটি কন্টেনার

অবশেষে মিলল প্রমান! পাকিস্তানি জাহাজে চট্টগ্রামে এসেছে “ভয়ঙ্কর বিস্ফোরক” বোঝাই দুটি কন্টেনার

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
39
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অবশেষে মিলল প্রমান।  পাকিস্তানের করাচি বন্দর থেকে প্রথমবার বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে প্রবেশ করা জাহাজে বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র এসেছে বলে সন্দেহ প্রকাশ করছিল ওয়াকিবহাল মহল। ভারতের গোয়েন্দা সূত্রও এমন দাবি করছিল। এবার ঝোলা থেকে বিড়াল বেরিয়েই পড়ল। গত ২১ ডিসেম্বর করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে দ্বিতীয়বার এসে পৌঁছয় পণ্যবাহী জাহাজ ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’। আর সেই জাহাজ থেকে খালাস হওয়া একটি কন্টেনার খুলতেই বেরিয়ে গেল মারাত্মক পণ্য। যা আসার কথাই ছিল না, শেষ পর্যন্ত তাই এসেছে বলে জানা গেল। ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ জাহাজ থেকে একটি কন্টেনার খুলতেই দেখা গেল কয়েকটি বক্স, আর তাতে লাল কালিতে বড় বড় করে লেখা “সিসমিক ইমলশন এক্সপ্লসিভ”। যা উচ্চমাত্রার বিস্ফোরক হিসেবে পরিচিত।

কম্বড়িয়ান একটি সংস্থার তৈরি বলে লেখা আছে ওই প্যাকেটগুলিতে। জানা যাচ্ছে, পাক জাহাজ থেকে পণ্যবাহী কন্টেনারগুলি নামানোর পর পর কয়েকটির পরীক্ষা চালায় বাংলাদেশ কাস্টমস ও নৌবাহিনীর প্রতিনিধিরা। সে সময় একটি কন্টেনার খুলতেই বেরিয়ে আসে বিস্ফোরক বোঝাই প্যাকেটগুলি। সঙ্গে সঙ্গেই সেই আমদানিকারক সংস্থার সব কন্টেনার আটক করে কাস্টমস ও নৌবাহিনী। কিন্তু এক ঘন্টার মধ্যেই কোনও এক অজ্ঞাত কারণে সেগুলি ছেড়ে দিতে বাধ্য হয় তাঁরা। বাংলাদেশের সংবাদমাধ্যম বিডি ডাইজেস্ট-কে চট্টগ্রাম বন্দরের এক কর্তা জানিয়েছে, উর্দ্ধতন কর্তৃপক্ষের একটি ফোন আসার পর ওই কন্টেনারগুলি ছেড়ে দিতে বাধ্য হয় কাস্টমস ও নৌবাহিনী।

বাংলাদেশের সংবাদমাধ্যম বিডি ডাইজেস্ট জানিয়েছে, ডবলুএইচএলইউ-৪২৬১৭৯৪২জি১ নম্বরের ওই কন্টেনার থেকে উচ্চ মাত্রার ওই বিস্ফোরক বোঝাই প্যাকেটগুলি পায় চট্টগ্রাম বন্দরে কর্মরত কাস্টমস ও নৌবাহিনীর আধিকারিকরা। বাংলাদেশের সংবাদমাধ্যম বিডি ডাইজেস্ট ওই কন্টেনার ও বিস্ফোরক বোঝাই প্যাকেটগুলির দুটি ছবিও প্রকাশ করেছে। তাঁদের দাবি, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা  স্বীকার করেছে বন্দরে আমদানিকারক সংস্থার কয়েকটি কন্টেনার আটক হয়েছিল। কিন্তু এক ঘন্টার মধ্যে তা ছেড়ে দেওয়া হয়।  ফলে বোঝাই যাচ্ছে, বাংলাদেশ সরকারের অন্দরে উচ্চ পর্যায়ের কেউ নির্দেশ দিয়েছিলেন ওই কন্টেনারগুলি ছেড়ে দেওয়ার জন্য। তাই কাস্টমস ও নৌবাহিনীর আধিকারিকরা আর বাঁধা দিতে পারেননি, দ্রুত ছেড়ে দিতে হয় বিস্ফোরক বোঝাই কন্টেনারগুলি। প্রসঙ্গত, ৫৩ বছর পর প্রথমবার কোনও পণ্যবাহী জাহাজ বাংলাদেশের কোনও বন্দরে ভিড়েছিল গতমাসে। সে বার করাচি থেকে আসা ৩৭০টি কন্টেনার খালাস হয়েছিল চট্টগ্রাম বন্দরে। একমাসের মাথায় দ্বিতীয়বার সেই পাকিস্তানী জাহাজ আসে চট্টগ্রাম বন্দরে। এবার খালাস হয়েছে দ্বিগুনের বেশি কন্টেনার।

ভারতের গোয়েন্দা সংস্থাগুলি বরাবরই সন্দেহ করছিল পাকিস্তান থেকে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলির কাছে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক চোরাচালান হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট মহল একই সন্দেহ করছিল। কারণ, মুহাম্মদ ইউনুসের আমলে বাংলাদেশ জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। বহু জঙ্গি গোষ্ঠীর ওপর যেমন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, তেমনই জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে একাধিক শীর্ষ জঙ্গি নেতাকে। ফলে বাংলাদেশ থেকে এখন ভারত বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। যার প্রমান ভারতের তিন রাজ্য থেকে ৯ জন আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি আটকের ঘটনা থেকেই পরিস্কার। সম্প্রতি বাংলা, অসম ও কেরল থেকে ৯ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন বাংলাদেশী অনুপ্রবেশকারী ধরা পড়েছে বিভিন্ন রাজ্য থেকে। ধৃত জঙ্গিদের জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছে, ভারতে নাশকতামূলক কার্যকলাপের উদ্দেশ্যে বড় মাপের পরিকল্পনা করা হচ্ছে।  এই পরিস্থিতিতে পাকিস্তান থেকে যে বিপুল পরিমান বিস্ফোরক বাংলাদেশে ঢুকছে তাতে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে ভারত। বাংলাদেশের সংবাদমাধ্যম বিডি ডাইজেস্টের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া ওই বিস্ফোরক বোঝাই কন্টেনারগুলি ইতিমধ্যেই সিলেট ও কেরাণীগঞ্জের দিকে গিয়েছে।

তবে সেগুলি যে সেনাবাহিনী বা অন্য কোনও আইনশৃঙ্খলাবাহিনীর জন্য আনা হয়নি, সেটা পরিস্কার। ফলে বোঝাই যাচ্ছে, ওই উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক জঙ্গিদের হাতেই পৌঁছেছে। এও জানা যাচ্ছে, গোপনীয়তা রক্ষার জন্য বন্দরের প্রোটকল ভাঙা হয়েছিল। কারণ, এ ধরনের বিস্ফোরকজাতীয় পণ্য আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট প্রটোকল অনুসরণ করতে হয়। প্রটোকল অনুসারে, এসব পণ্য ‘ডেঞ্জারাস গুডস’ এর আওতাধীন। তাই পণ্য খালাসের পূর্বে বিশেষ অনুমতি নেওয়া ছাড়াও সতর্কাবস্থা জারি করা হয়। নির্দিষ্ট শেডে এসব পণ্য খালাস করা হয়। কিন্তু এই কনসাইনমেন্ট-এর ক্ষেত্রে এ ধরনের কোনো প্রটোকল অনুসরণ করা হয়নি। বরং তড়িঘড়ি করে পণ্য খালাসের পর স্থানটি ছেড়ে যান দায়িত্বশীল ব্যক্তিরা। এখন দেখার ভারত আগামীদিনে এই ব্যাপারে কোনও বড় পদক্ষেপ নেয় কিনা।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Tags: BANGLADESHBANGLADESH ARMY
Previous Post

চরম ভয় পেয়েছে ইউনূস, আমেরিকায় জয়শঙ্করের বৈঠকের পরেই ভারত নিল বড় সিদ্ধান্ত

Next Post

ভারতের বিরুদ্ধে চলছে বিরাট ষড়যন্ত্র! ইউনূসকে এত টাকা জোগাচ্ছে কে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
5
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
4
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
7
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
5
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি