• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনাকে ফেরত চাইতেই বাংলাদেশে বিদ্যুৎ ছাঁটাইয়ের পথে ভারত?

হাসিনাকে ফেরত চাইতেই বাংলাদেশে বিদ্যুৎ ছাঁটাইয়ের পথে ভারত?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
32
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছে বাংলাদেশ। একদিকে ডলার সংকট, অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্কে অবনতি। দুইয়ে মিলে গোটা বাংলাদেশ জুড়ে এখন বিদ্যুতের হাহাকার। ঢাকা, রাজশাহী, যশোরের মতো বড় শহরে বিদ্যুৎ সরবরাহ মোটের ওপর ঠিক রাখা হলেও, কোপ পড়ছে ছোট ও মাঝারি শহরগুলিতে। আর গ্রামাঞ্চলে তো এখনও সেভাবে বিদ্যুৎ পৌঁছয়নি, বা বিদ্যুতের খুঁটি, তার থাকলেও সেখানে সরবরাহ অতি নগন্য। যা বাংলাদেশী নাগরিকদের একটা ক্ষোভের কারণ। কিন্তু কেন বাংলাদেশে বিদ্যুতের এত হাহাকার? বিবিসি বাংলার এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ২৭ হাজার মেগাওয়াটের বেশি হলেও চাহিদা ১৬ হাজার মেগাওয়াটেরও কম। তাহলে অন্য দেশ, বলা ভালো ভারত থেকে কেন বিদ্যুৎ কিনতে হয় বাংলাদেশকে? এর পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। তবে বিশেষজ্ঞরা দায়ী করছেন পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নেওয়া অপরিকল্পিত সরকারি নীতিকে।

জানা যাচ্ছে, শেখ হাসিনা বিগত ১৫ বছরে বাংলাদেশে অনেকগুলি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করেছেন। এছাড়া কয়েকটি নির্মাণধীন রয়েছে। কিন্তু অভিযোগ, এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি জ্বালানি সরবরাহ নিশ্চিত না করে অথবা চাহিদা বিবেচনা না করেই নির্মাণ করা হয়েছিল। ফলে জ্বালানি আমদানি করে এই কেন্দ্রগুলি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে খরচ বিপুল পরিমান বেড়েছে। ফলে বিদ্যুতের দামও বাড়ছে সেই পরিমানে। সংশ্লিষ্ট মহল বলছে, বাংলাদেশে বিদ্যুৎ সংকটের মূল সমস্যা ডলার সংকট। একে কেন্দ্র করেই অন্য সমস্যাগুলো প্রকট হয়েছে। কারণ বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি, বিশেষ করে কয়লা নেই। প্রাকৃতিক গ্যাস থাকলেও তা বিপুল পরিমানে নয়। ফলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির জন্য জ্বালানি বিদেশ থেকেই আমদানি করতে হয়।

 

আর এর জন্য খরচ হয় বিপুল পরিমান বিদেশী মুদ্রা বা ডলার। বর্তমানে বাংলাদেশ চরম আর্থিক সংকটে ভুগছে। তাই বিদেশ থেকে জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করা বেশি ব্যয়বহুল হয়ে পড়ছে। দৃষ্টান্ত হিসেবে ২০২২-২৩ সালকে উল্লেখ করা যায়। ওই অর্থবছরে জ্বালানি আমদানির জন্য অতিরিক্ত ১৩ বিলিয়ন ডলার খরচ করেছে বাংলাদেশ। অপরদিকে বাংলাদেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ আসে গ্যাস-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে।গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে প্রায় বারো হাজার মেগাওয়াট। অথচ এখন পাঁচ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশ এর প্রায় অর্ধেক দামে ভারত থেকে বিদ্যুৎ কিনতে পারছে। যা অনেকটাই লাভজনক। কিন্তু মুহাম্মদ ইউনুসের তদারকি সরকার ডলার সংকটের কারণে ভারত থেকে বিদ্যুৎ আমদানি কমাতে বাধ্য হচ্ছে।

মূলত ভারতের তিনটি উৎস থেকে বিদ্যুৎ আমদানি করা হয় বাংলাদেশে। যার প্রধান উৎসটি হল ভারতের ঝাড়খণ্ডের আদানি পাওয়ার প্ল্যান্ট। দ্বিতীয়টি ডিভিসি ও এনটিপিসি। আর তৃতীয়টি ত্রিপুরা সরকার। কিন্তু বিগত সময়কাল থেকেই আদানি, ত্রিপুরা সরকার ও এনটিপিসির বিপুল বকেয়া রয়েছে বাংলাদেশের কাছে।  বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভেড়ামারা এইচডিডিসি সাবস্টেশনের মাধ্যমে আগে প্রতিদিন ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হতো। কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তা সাড়ে চারশো-পাঁচশো মেগাওয়াটে নেমে এসেছে। আবার ত্রিপুরা থেকে প্রতিদিন ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতো বাংলাদেশ। কিন্তু বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৫০ থেকে ৬০ মেগাওয়াটের মধ্যে। অপরদিকে আদানি গ্রুপের ঝাড়খণ্ডের গোড্ডার উৎপাদন কেন্দ্র থেকে বাংলাদেশে প্রতিদিন ১৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হতো। কিন্তু বিশাল টাকা বকেয়া পড়ে যাওয়ায় আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ রফতানি কমিয়ে অর্ধেক করে দিয়েছে। বাংলাদেশের জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, “চুক্তিটা নিয়ে অনেক কথা হতে পারে। কিন্তু এই মুহূর্তে আদানির সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তবে আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। কথা হচ্ছে যে আদানি আটশ মিলিয়ন ডলার পাবে এটাতো তার চুক্তি অনুযায়ী প্রাপ্য। এখন আমরা যদি না দিতে পারি টাকাটা, ওরা কতদিন বাকিতে বিদ্যুৎ দেবে?”

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH CRISISMUHAMMAD YUNUSPM MODISheikh Hasina
Previous Post

পাঁচ মাসের টাকা লোপাট নাকি হাসিনাকে বাঁচাতে আগুন লাগলো সচিবালয়ে!

Next Post

বর্ষ শেষের আগে শীত ফিরছে বাংলায়, তবে জারি থাকছে বৃষ্টি

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি