• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দিল্লিতে হাসিনাপুত্র ওয়াজেদ জয়! শুধু মোরগ-পোলাও নয়, ভিতরে পাকছে অনেক কিছুই…

দিল্লিতে হাসিনাপুত্র ওয়াজেদ জয়! শুধু মোরগ-পোলাও নয়, ভিতরে পাকছে অনেক কিছুই…

Raja Majumder by Raja Majumder
10 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
8
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

দীর্ঘ রাজনৈতিক ধকল, তার ওপর প্রবাসে আত্মগোপনের যন্ত্রনা। একমাত্র কাছের মানুষ বলতে মে ও জামাই। খুব কাছে, তবুও যেন দূরে! ছেলে প্রবাসী আমেরিকায়, সেই এক বিড়ম্বনা। অবশেষে ভাঙলো দশ মাসের একাকিত্ব, দেখা হল মা ও ছেলের। উপলক্ষ্যে ঈদ। ছেলেকে পরম যত্নে মোরগ পোলাও রেঁধে খাওয়ালেন। সে এক আবেকঘন মুহূর্ত। আমরা কথা বলছি শেখ হাসিনা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় প্রসঙ্গে।

গত বছরের ৫ আগস্ট এক কাপড়ে দেশ ছেড়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। তারপর থেকে সাবেক প্রধানমন্ত্রীর বাসস্থান নয়া দিল্লি। ব্যাস এটুকুই জানা, কিন্তু দিল্লির ঠিক কোথায় কেউ জানে না। কারণ ভারত সরকার হাসিনাকে আশ্রয় দিয়েছে ঠিকই, তাঁর ঠিকানা প্রকাশ করেনি। দীর্ঘ দশ মাস অতিবাহিত, তাঁর সঙ্গে নাকি ভারত সরকারের দুই-একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি ছাড়া করোও দেখা করা নিষেধ ছিল। সময়ের সঙ্গে সেই নিয়ম শিথিল হয়েছে, কিন্তু গোপনীয়তা এখনও বজায় আছে। সেভাবেই অতি গোপনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দিল্লি এলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। সটান দেখা করলেন মায়ের সঙ্গে। সূত্রের খবর, শুক্রবার রাতে এক সঙ্গীকে নিয়ে দিল্লিতে পৌঁছন জয়। প্রবাসে গোপন আশ্রয়ে একমাত্র পুত্রকে সামনে পেয়ে বিহ্বল হয়ে পড়েন শেখ হাসিনা। অশ্রুসজল চোখে মাকে আঁকড়ে ধরেন জয়ও। শনিবার ছিল ইদ–উল–আজহা। তাই ছেলের পছন্দের মোরগ পোলাও নিজের হাতেই রাঁধেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। সঙ্গে ছিল মাছ, সব্জি, ডাল। ছেলে জয় চেটেপুটে খান। জানা গিয়েছে এটুকুই। ফলে মাতা-পুত্রের এই সাক্ষাৎ কি শুধুই ঈদের মোরগ পোলাও? নাকি অন্য কোনও পরিকল্পনা, সেটা নিয়ে চলছে জল্পনা কল্পনা।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ওয়াজ়েদ কনসালটেন্সি ইনকর্পোরেট-এর কর্ণধার সজীব ওয়াজ়েদ জয়। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে। কিন্তু তাঁর নাগরিকত্ব ছিল বাংলাদেশেরই। মায়ের ক্ষমতাচ্যুতি, সরকারের পতন তারপরে সপরিবারে একাধিক মামলায় জড়ানো। সবমিলিয়ে মুহূর্তে তাঁর জীবনে নেমে আসে অন্ধকার। পাসপোর্ট বাতিল হয় হাসিনা ও তাঁর পুত্র জয়ের। ফলে সম্প্রতি খানিকটা বাধ্য হয়েই মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন হাসিনা পুত্র। আর মার্কিন পাসপোর্টে এটাই তাঁর প্রথম বিদেশ ভ্রমণ। তাও এলেন ভারতে মায়ের সঙ্গে ঈদ পালন করতে। সজীব ওয়াজ়েদ জয় আওয়ামী লীগ সরকারের পতনের পর সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ছিলেন। ঘনঘন তাঁকে বিভিন্ন বিষয়ে ভিডিও বার্তা দিতে দেখা গিয়েছিল। কিন্তু আচমকাই তিনি নিষ্প্রভ হয়ে যান। এবার তাঁর দিল্লিতে আসা, মায়ের সঙ্গে সাক্ষাৎ করা তাৎপর্য বহন করে বৈকি। ভারত সরকারের অনুমতি ছাড়া তাঁর দিল্লি আসা এবং হাসিনার সঙ্গে দেখা করা অসম্ভব ছিল। ফলে ধরে নেওয়াই যায়, জয় ভারতে এসেছেন অনুমতি নিয়েই। ভারতীয় গোয়েন্দা এজেন্সিগুলি সবই জানে। তিনি এখনও ভারতে আছেন কিনা সেটা নিশ্চিন্ত নয়।

আওয়ামী লীগ সূত্রে জানা যাচ্ছে, সজীব ওয়াজ়েদ জয় দিল্লিতে বিশেষ কাজেই এসেছিলেন। তাঁর ভারত আসার আগে লন্ডন যাওয়ার কথা ছিল, সেখানে আওয়ামী লীগের শাখাগুলিকে চাঙ্গা করার কথা ছিল। তবে তিনি লন্ডন হয়ে এসেছেন কিনা জানা যায়নি, তবে লন্ডনে মুহাম্মদ ইউনূসের হোটেলের সামনে যে ধরণের বিক্ষোভ হল, তাতে অনেক কিছুই আন্দাজ করে নেওয়া যায়। এও জানা যাচ্ছে, হাসিনা পুত্র ভারতে অবস্থানরত আওয়ামী নেতাদের সঙ্গে কয়েকটি বৈঠক করবেন। রাজনৈতিক মহলের অভিমত, এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও লন্ডনে বসে মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও দল হিসেবে এখনও নিষিদ্ধ নয়। বাংলাদেশের প্রধান উপদেষ্টার এ হেন দাবির পর আওয়ামী নেতৃত্ব কিছুটা হলেও অক্সিজেন পাচ্ছে। ফলে মায়ের নির্দেশে তিনি সংগঠন চাঙ্গা করা ও আগামীদিনে বাংলাদেশে কিভাবে প্রবেশ করা যায় সেটা নিয়ে শলা পরামর্শ করছেন এটা ধরাই যায়। সবমিলিয়ে শুধু মোরগ পোলাও নয়, ভিতরে ভিতরে আরও অনেক কিছুই পাকছে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: AWAMI LEAGUEBANGLADESHSheikh Hasina
Previous Post

ইউনূসকে চরম প্রত্যাখ্যান ব্রিটিশ প্রধানমন্ত্রীর! তাও আবার নিজেই স্বীকার করলেন

Next Post

চেনা ফর্মুলা ফেল করছে এবার? তৃণমূলের খেলার সমস্ত পথই বন্ধ করছে নির্বাচন কমিশন!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
6
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
চেনা ফর্মুলা ফেল করছে এবার? তৃণমূলের খেলার সমস্ত পথই বন্ধ করছে নির্বাচন কমিশন!

চেনা ফর্মুলা ফেল করছে এবার? তৃণমূলের খেলার সমস্ত পথই বন্ধ করছে নির্বাচন কমিশন!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি