• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি?  যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

Raja Majumder by Raja Majumder
3 hours ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
6
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিনদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি স্বাক্ষর নিয়ে আজও আলোচনা হচ্ছে। বাংলাদেশে গত ১২ ফেব্রুয়ারি ছিল জাতীয় নির্বাচন এবং গণভোট। তার তিনদিন আগে ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। এই বাণিজ্যচুক্তি স্বাক্ষর করে মুহাম্মদ ইউনূসের বিগত অন্তর্বর্তীকালীন সরকার। এমনই একটি গুরুত্বপূর্ণ সময়ে কঠোর গোপনীয়তা বজায় রেখে এই চুক্তি স্বাক্ষরের ঘটনা নানা কারণে উদ্বেগের জন্ম দিয়েছে। কিন্তু এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ কতটা রক্ষিত হয়েছে, তা নিয়ে বহু প্রশ্নের জন্ম হয়েছে। প্রথমত বিগত ৯ ফেব্রুয়ারির চুক্তিতে বাংলাদেশের পণ্য রফতানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্কহার মাত্র ১ শতাংশ কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে। আবার যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশে বিদ্যমান সাধারণ গড় শুল্কহার সাড়ে ১৫ শতাংশ। অর্থাৎ দেশটির বাজারে বাংলাদেশি পণ্যে মোট শুল্কের পরিমাণ দাঁড়াচ্ছে সাড়ে ৩৪ শতাংশ। এর ফলে কতটা লাভ হল বাংলাদেশের, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাদেশের অর্থনৈতিক মহলে। অপরদিকে ইউনূস সরকার প্রচার করছিল, যুক্তরাষ্ট্রের তুলা বা সুতা ব্যবহার করে তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে এই ‘পাল্টা শুল্ক’ অব্যাহতি পাবে। কিন্তু তাও যে নানা শর্তযুক্ত, সেটা প্রথমে বলা হয়নি। সবমিলিয়ে একটাই প্রশ্ন দাঁড়াচ্ছে তা হল, সবমিলিয়ে সমস্ত শর্ত মেনে বাংলাদেশ ঠিক কতটা সুবিধা আদায় করতে পারলো!

নির্বাচনি ডামাডোলের মধ্যে বিগত ইউনূস সরকার গত ৯ ফেব্রুয়ারি যে চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পন্ন করেছে, তা বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা সবচেয়ে বড় গোলামীর চুক্তি বলে আখ্যায়িত করছেন। এই চুক্তি নিয়ে নানা জন নানা কথা বললেও প্রায় সকলেরই মত হল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বনাশা চুক্তি করে গিয়েছেন মুহাম্মদ ইউনূস। এই চুক্তিতে থাকা শর্তগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে তাতে বাংলাদেশের স্বার্থ কতটা রক্ষিত হয়েছে। জানা যায়, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ৬ হাজার ৭১০টি পণ্যে শুল্কছাড় দেবে। উল্টোদিকে বাংলাদেশ পাবে মাত্র ১ হাজার ৬৩৮ পণ্যে পাল্টা শুল্কছাড়ের সুবিধা। পাশাপাশি এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের পণ্য রফতানিতে অশুল্ক বাধা কমানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। যেমন কিছু মার্কিন শিল্প ও চিকিৎসাপণ্য বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে আবার পরীক্ষা ও বিপণন অনুমোদন নিতে হতো। যুক্তরাষ্ট্র এটাকে অশুল্ক বাধা হিসেবে চিহ্নিত করে দূর করার প্রতিশ্রুতি বাংলাদেশের কাছ থেকে আদায় করেছে। এখন বাংলাদেশকে যেসব ছাড় দিতে হবে, তার মধ্যে রয়েছে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ক্ষেত্রে এফডিএ সনদ ও পূর্ববর্তী বিপণন অনুমোদন গ্রহণ করা । মার্কিন ফেডারেল মোটরযান নিরাপত্তা ও নির্গমন মান অনুযায়ী নির্মিত যানবাহন গ্রহণ করা এবং মার্কিন কৃষি ও জৈব প্রযুক্তি পণ্যের প্রবেশের ক্ষেত্রেও পরীক্ষা–নিরীক্ষা বাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। এই প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে মার্কিন খাদ্য ও কৃষিপণ্যের ক্ষেত্রে মার্কিন স্যানিটারি ও ফাইটোস্যানিটারি ব্যবস্থা এবং অন্যান্য মানদণ্ডকে বাংলাদেশের মানদণ্ডের বিকল্প হিসেবে স্বীকৃতি দেওয়া। যেমন মাংস-পোলট্রি-ডিম ইত্যাদির ক্ষেত্রে ইউএসডিএ ফুড সেফটি অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসের মানদণ্ডকে স্বীকৃতি দেওয়া বা বিভিন্ন জৈব প্রযুক্তি পণ্য বিনা পরীক্ষা ও বাড়তি কোনো লেবেলিং ছাড়াই বাংলাদেশে প্রবেশ করতে পারে সেটা নিশ্চিন্ত করা। এ সমস্ত অশুল্ক বাধা দূর করার অর্থ হল খাদ্য ও কৃষিপণ্য আমদানিতে জৈব নিরাপত্তা নিশ্চিতের ক্ষমতা হারানো। বলা হচ্ছে, আগে মার্কিন তুলা বাংলাদেশে আসার পর পোকা মারার রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো। এখন সেটা সম্ভব হবে না। আরও একটা প্রশ্ন উঠছে, সেটা হল ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর মার্কিন তুলা বা অন্যান্য পণ্য আমদানি এবং রফতানি খরচ কমবে কিভাবে! অর্থাৎ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি এবং তার আগে করা অপ্রকাযশযোগ্য বাণিজ্যচুক্তি খুব একটা ফায়দা দেয়নি বাংলাদেশকে। কিন্তু মুহাম্মদ ইউনূস সরকার নিজ স্বার্থ সুরক্ষিত রাখতে সে সব চুক্তি করে রেখেছে মার্কিন যুক্তরাষ্টের সঙ্গে। যা তারেক রহমান সরকারের জন্য অবশ্যই মাথাব্যাথার কারণ।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

by Raja Majumder
February 23, 2026
0
9
বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন!  এবার কী জেনারেল ওয়াকারের পালা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে পালাবদল ঘটেছে। ২০২৪ সালের আগস্ট মাসে সেই তথাকথিত গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন নির্বাচিত...

Read more

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

by Raja Majumder
February 23, 2026
0
6
প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প,  এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগেই আন্তর্জাতিক বার্তা সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশের রাষ্ট্রপতি কয়েকটি ইঙ্গিত দিয়েছিলেন।...

Read more

বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

by Sumana Sarkar
February 23, 2026
0
11
বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের  ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

তিনি সংকটের সময় দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি সমস্ত সমালোচনা দূরে সরিয়ে রেখে, জনগণকে ভালো রাখার দায়িত্ব নিয়েছিলেন।...

Read more

সমস্ত কুকীর্তি ফাঁস! ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

by Sumana Sarkar
February 23, 2026
0
7
সমস্ত কুকীর্তি ফাঁস!  ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটেছে। মুহাম্মদ ইউনূস সরকারের বিদায় ঘটেছে সরকার থেকে। প্রশ্ন উঠছে, ইউনূসের সরকার কি করেছে এই ১৬ মাসে?...

Read more

ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

by Partha Hazra
February 23, 2026
0
6
ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে  রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে বাংলাদেশের রাজ্য...

Read more

চাকরি গেল ওয়াকারের? দিল্লি-ঢাকার নয়া সমীকরণে বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

by Partha Hazra
February 23, 2026
0
41
চাকরি গেল ওয়াকারের?  দিল্লি-ঢাকার নয়া সমীকরণে  বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দেশের সেনাবাহিনীতে ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেক সরকারের!ভারতই যে 'বন্ধু' বুঝিয়ে দিলেন একটি...

Read more

ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

by Susanta Khan
February 23, 2026
0
3
ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

তিনি হয়তো সব বলেননি, এখনও অনেক জানানোর বাকি। তিনি হয়তো মবের বিষ ধিরে ধিরে পান করেও, নিজেকে সংবিধানের শেষ রক্ষাকর্তা...

Read more

খুলে যাচ্ছে বন্ধ তালা! নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

by Gopa Dutta
February 23, 2026
0
2
খুলে যাচ্ছে বন্ধ তালা!  নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

বাংলাদেশিদের জন্য ভিসা আবার চালু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ভারত রেল যোগাযোগও শুরু হচ্ছে শীঘ্রই। এবার ঈদের শপিং করতে কলকাতার...

Read more

হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের! কি চলছে পর্দার আড়ালে?

by Gopa Dutta
February 23, 2026
0
4
হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের!  কি চলছে পর্দার আড়ালে?

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন, অর্থাৎ গণভবন ছেড়েছিলেন। তাকে কপ্টারে করে...

Read more

জামায়াতের ফাঁদে বিএনপি! গোপনে কার হাতে সরকার নিয়ন্ত্রণ?

by Rupendu Das
February 23, 2026
0
9
জামায়াতের ফাঁদে বিএনপি! গোপনে কার হাতে সরকার নিয়ন্ত্রণ?

জামাতে ইসলামিকে এখন আর কষ্ট করে মাঠ গরম করতে হচ্ছে না। তাদের রাজনৈতিক অ্যাজেন্ডার সিংহভাগ কাজ করছে বিএনপি। প্রশ্ন উঠতেই...

Read more

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি