• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনার গর্জনের পরেই আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে আমেরিকার মাস্টার প্ল্যান

হাসিনার গর্জনের পরেই আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে আমেরিকার মাস্টার প্ল্যান

Rupendu Das by Rupendu Das
1 week ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট হচ্ছে তো?
এই প্রশ্ন শুধু পদ্মাপারে ঘোরাঘুরি করছে না, ঘোরাঘুরি করছে দুনিয়াজুড়ে। তদারকি সরকার প্রধান ইউনূস এবং নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, নির্বাচন হবে যথাসময়ে। ভোট হবে উৎসবমুখর পরিবেশে। সেনাবাহিনীর তরফ থেকেও দেশবাসীকে এই মর্মে আশ্বাস দেওয়া হয়েছে যে প্রতিটি নাগরিক যাতে তাদের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করতে পারে, সেটা তারা নিশ্চিত করবে। সব কিছু সাদা চোখে স্বাভাবিক লাগলেও বিষয়টা খুব একটা স্বাভাবিক নয়। কোনও কোনও প্রান্ত থেকে বলা হচ্ছে, আওয়ামী লীগ যাতে ভোটে অংশ নিতে পারে, তার জন্য একটা চেষ্টা চলছে। চেষ্টা চালাচ্ছে মূলত আমেরিকা। বেশ কয়েটি রাস্তা খোলা রাখা হয়েছে। সেই সব রাস্তার মধ্যে একটি হল ভোট পিছিয়ে দেওয়া। দ্বিতীয় রাস্তা কোনও একটি দল সরকার গঠন করলে পরবর্তী ছ মাসের মধ্যে রিকনসিলিট করে যদি একটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করা। এই অবস্থায় সেটা কী করে সম্ভব, তা নিয়ে নানা প্রান্তেই শুরু হয়েছে আলোচনা।
বিগত বছরে দেখা গিয়েছে বাংলাদেশে মার্কিন প্রশাসনের শীর্ষকর্তাদের আনাগোনা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আমেরিকা তলব করেছিল। দিল্লি সফর করেছেন। গিয়েছিলেন কাতারে। সব বৈঠকের বিষয় ছিল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপিয়ান ইউনিয়নের গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতেরা চরকির মতো ঘুরে বেড়িয়েছেন। জামায়াত, তারেক রহমান, ড. ইউনূস সবার সঙ্গে যুক্তরাষ্ট্র এই ইইউ-য়ের প্রতিনিধিরা বৈঠক করেন। অপর দিকে আওয়ামী লীগ একাধিকবার বলেছেন, ক্ষমতা থেকে তাদের সরিয়ে দিয়েছে আমেরিকা। ২৪-য়ের জুলাই-অগাস্টে রাজপথে যা কিছু ঘটেছে সেখানে ম্যাটিকুলাস ডিজাইন ছিল। এর মাধ্যমে জনগণকে উস্কে দেওয়া হয়েছে। বিপ্লবটিকে মিস হ্যান্ডেল করার জন্য বা গণঅভ্যুত্থানকে সরকার পতনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে সব পরিকল্পনা করা হয়েছিল, তার সঙ্গে আমেরিকার একটা যোগসাজশ ছিল।
প্রশ্ন একটাই, ১৫-১৬ মাস পরে আমেরিকার কেন এমন মনে হল, যে শেখ হাসিনাকে যে কোনও মূল্যে ফিরিয়ে আনা দরকার? বাংলাদেশে আমেরিকা বিশাল বিনিয়োগ করেছে। তাই, তাদের দরকার এমন একটি সরকার যারা তাদের সাহায্য করবে। অর্থাৎ বিনিয়োগ থেকে তারা লভ্যাংশ ঘরে নিয়ে যেতে পারে, তার একটা পাকাপোক্তি ব্যবস্থা করবে। তার জন্য দরকার মার্কিন মডেলের গণতন্ত্র। তা না হলে এখানে বার্মা অ্যাক্ট কার্যকর করা যাবে না। বিনিয়োগ অনিরাপদ হয়ে পড়বে। বাংলাদেশে তাদের যে কর্তৃত্ববাদ রয়েছে, সেটা চলে যাবে চিনের হাতে। সেটা আমেরিকার ক্ষেত্রে বড়ো ঝুঁকি। চিনের কড়া নজরে রয়েছে বাংলাদেশ। অপর দিকে আমেরিকা ও ভারত এই সম্মিলিত শক্তি, যাকে বলা হয় লিবারেল ডেমোক্র্যাসি, তার আদলে বাংলাদেশের একটি রাজনৈতিক শক্তি বা একাধিক রাজনৈতিক শক্তি থাকলে আমেরিকা ভালো অবস্থানে থাকবে।
তবে ভারত কিন্তু তারেককে মেনে নিয়েছে। তারেক যুগে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক যাতে মসৃণ হয়, তার জন্য সাউথব্লক থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে। জিয়ার অন্ত্যেষ্টিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশে পাঠিয়ে সাউথব্লক সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছে। আপাতত ১২ ফেব্রুয়ারির জন্য আমাদের সকলেক অপেক্ষা করতে হবে। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যে টার্নিং পয়েন্ট হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

ADVERTISEMENT
Previous Post

“ ভয় দেখিয়ে ভোট হয় না” ২৩ শে জানুয়ারি হাসিনার গর্জন

Next Post

হাসিনার শব্দ বাণের আতঙ্কে ইউনূস! আবারও দিল্লির দিকেই অভিযোগের আঙুল

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

by Raja Majumder
February 2, 2026
0
10
তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী  বানানোর প্রস্তাব দিয়েছেন?  নাকি এটা গভীর ষড়যন্ত্র!

২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে যাকে গোটা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।...

Read more

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

by Raja Majumder
February 2, 2026
0
11
কোন পথে হাসিনা!  ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকা থেকে কার্যত পালিয়ে নয়া দিল্লি চলে আসেন। এক তথাকথিত গণঅভ্যুত্থানের...

Read more

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

by Raja Majumder
February 2, 2026
0
11
জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

বিশ্বের সর্বাধিক শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য হাঁকপাঁক করছেন। কিন্তু তিনিই একসময়...

Read more

ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

by Raja Majumder
February 2, 2026
0
2
ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

আাগমী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। একই সঙ্গে সেদিন বহুল চর্চিত গণভোটও হবে। ওই গণভোটে 'হ্যাঁ'...

Read more

‘আপনাদের বাবার জমি নাকি’ বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

by Raja Majumder
February 2, 2026
0
12
‘আপনাদের বাবার জমি নাকি’  বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই কার্যত উত্তপ্ত বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষমূলক মন্তব্য এই আবহকে আরও উত্তপ্ত করছে। এখানেই...

Read more

“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

by Rupendu Das
February 2, 2026
0
1
“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহি হুঙ্কার। সেই হুঙ্কারে উত্তাল পদ্মা। সীমান্তের ওপারে থাকা শশ্রুগুম্ফহীন নেতাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইতে শুরু করেছে। ভয়ে...

Read more

সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

by Susanta Khan
February 2, 2026
0
6
সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

পাকিস্তান চীন তুরস্কই শুধু নয়, বাংলাদেশের বর্তমান সরকার মরিয়া হয়ে উঠেছে, যে তারা এখন ইউরোপ, দক্ষিন কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ সব...

Read more

পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

by Gopa Dutta
February 2, 2026
0
6
পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

আন্তর্জাতিক ক্রিকেট মহলে সব থেকে বেশী আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর ICC-র প্রায় ৬০০ কোটির জরিমানা। মুস্তাফিজুর রহমান ভালো খেলায়াড়।...

Read more

বার্তা খুব স্পষ্ট দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

by Gopa Dutta
February 2, 2026
0
2
বার্তা খুব স্পষ্ট  দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

ভারতে আছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে ৫ অগস্ট দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতেই আছেন। কিন্তু কেমন...

Read more

আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

by Rupendu Das
February 2, 2026
0
6
আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

বাংলাদেশের ভোটের আবহে বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করা যাক। ঢাকায় পৌঁছে গিয়েছে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। গত ১২ জানুয়ারি...

Read more
Next Post
হাসিনার শব্দ বাণের আতঙ্কে ইউনূস! আবারও দিল্লির দিকেই অভিযোগের আঙুল

হাসিনার শব্দ বাণের আতঙ্কে ইউনূস! আবারও দিল্লির দিকেই অভিযোগের আঙুল

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি