• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
শেষমুহূর্তে পাল্টি খেল যুক্তরাষ্ট্রও!  একপেশে নির্বাচন করতে চেয়ে প্রবল বিপাকে ইউনূস মিঞা

শেষমুহূর্তে পাল্টি খেল যুক্তরাষ্ট্রও! একপেশে নির্বাচন করতে চেয়ে প্রবল বিপাকে ইউনূস মিঞা

Raja Majumder by Raja Majumder
3 days ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
11
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন আর দিন ১৫ বাকি নেই। যদিও আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে বহুল প্রতীক্ষিত ও চর্চিত গণভোট অনুষ্ঠিত হবে বাংলাদেশে। বাংলাদেশের ওয়াকিবহাল মহলের ধারণা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, জাতীয় নির্বাচন নিয়ে যতটা না তৎপর তার থেকে কয়েক গুণ বেশি তৎপর গণভোট নিয়ে। কারণ এই গণভোট হল আসলে তাঁর তুরূপের শেষ তাস। আগামী দিনে তার বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে গণভোটে বিপুল সংখ্যায় “হ্যাঁ” ভোট পড়লে। তাই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে থাকা প্রায় সমস্ত প্রতিষ্ঠানকেই হ্যাঁ ভোট দেওয়ার বিষয়ে ব্যাপক মাত্রায় বিজ্ঞাপন দিতে কাজে লাগিয়েছেন। এমনকি তিনি নিজেও সরাসরি ভাষণে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দিকেই প্রচার চালাচ্ছেন। আওয়ামী লীগ কে বাইরে রেখে প্রায় ত্রয়দশ জাতীয় নির্বাচন করানোর যে উদ্যোগ ইউনূস সাহেব নিয়েছেন তা হয়তো প্রাথমিকভাবে সফল। কিন্তু ভোটের মাত্র কয়েকদিন আগেই তিনি প্রবল ধাক্কা খেলেন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবার ১৮০ ডিগ্রি ঘুরে গেল। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, যা তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিল। কূটনৈতিক পরিভাষায় এর অর্থ দাঁড়ায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই নির্বাচনকে গুরুত্ব দিতে নারাজ।

যদিও বাংলাদেশের সংবাদমাধ্যম গুলির দাবি, জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক না পাঠালেও যুক্তরাষ্ট্র থেকে একটি ‘ইনডিপেনডেন্ট’ বা স্বাধীন পর্যবেক্ষক দল আসবে। তাঁরা ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় নির্বাচন পর্যবেক্ষণে যাবেন স্বাধীনভাবে, এবং নিজ উদ্যোগে। তাঁরা কেবলমাত্র “ভোট” দেখতে যাবেন। এটাই কার্যত চাপে ফেলেছে মুহাম্মদ ইউনূসকে। বুধবার দুপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা যাচ্ছে এর আগে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওই বৈঠকে ইসি সচিবও উপস্থিত ছিলেন। এই বৈঠকের পরই বাংলাদেশের ইসি সচিব মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব জানিয়ে দেন। এর থেকে একটাই বিষয় সামনে আসে, মার্কিন যুক্তরাষ্ট্র এবার পুরোপুরি পাল্টি খেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, বাংলাদেশের ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, কোনও জায়াগায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়াবাড়ির খবর আছে কি না, সেটা মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছিলেন। বাংলাদেশ রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। এমনিতেই নির্বাচন হচ্ছে একমুখী বা একপেশে। আওয়ামী লীগ এবং তাঁদের সহযোগী কয়েকটি দলকে কার্যত নির্বাচনের বাইরে রেখেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটা ভারত মেনে নিতে পারছে না। ভারত প্রথম থেকেই চেয়ে এসছে বাংলাদেশের নির্বাচন হোক অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক। ভারতের পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং ইউরোপের কয়েকটি দেশ একই দাবি তুলেছে। একমাত্র চুপ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাঁরা এর আগেই ঘোষণা করেছে বাংলাদেশের আসন্ন নির্বাচনে ওয়াশিংটন নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে, অর্থাৎ কোনও একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের পক্ষে তাঁরা অবস্থান নেবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনশন এখনও পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতাদের সঙ্গে কোনও বৈঠক করেননি। কূটনৈতিক পরিভাষায় এটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম বার্তা, আর বাংলাদেশে নির্বাচনের পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত হল দ্বিতীয় বার্তা।

ADVERTISEMENT

ঘটনাচক্রে মুহাম্মদ ইউনূস দাবি করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঐতিহাসিক নির্বাচন। কিন্তু বাংলাদেশের প্রায় ৫০ শতাংশ সমর্থকপুষ্ট আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে না পারার জন্য ইতিমধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনা। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে মুখ খোলেনি, যা ছিল ইউনূসের জন্য একটা স্বস্তির বার্তা। কিন্তু কূটনৈতিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যে খেলাটা খেলছে তা আদতে ভারতের সমর্থন বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। এর আগে জাতিসংঘ জানিয়েছে তারা কোনও নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে না বাংলাদেশে, এবার জানিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে ক্রমশ এক ঘরে হচ্ছেন ইউনূস সাহেব। বোঝাই যাচ্ছে আসন্ন নির্বাচন বা গণভোট দুটোই একটা লোক দেখানো প্রক্রিয়ায় পর্যবসিত হয়েছে।

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

আওয়ামী লীগ ছাড়া ভোট আত্মঘাতী সিদ্ধান্ত? তারেকের সাক্ষাৎকারে অন্য সূর!

Next Post

সত্য ইউনূস,কি বিচিত্র আপনি! কি বিচিত্র আপনার দেশপ্রেম!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
সত্য ইউনূস,কি বিচিত্র আপনি! কি বিচিত্র আপনার দেশপ্রেম!

সত্য ইউনূস,কি বিচিত্র আপনি! কি বিচিত্র আপনার দেশপ্রেম!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি