• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনাকে ফেরাতে এবার কি ইয়েলো নোটিশ জারি করবে সরকার?

হাসিনাকে ফেরাতে এবার কি ইয়েলো নোটিশ জারি করবে সরকার?

Raja Majumder by Raja Majumder
8 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
3
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশে যে সহিংস আন্দোলন হয়েছিল, তাতে সংগঠিত গণহত্যা চালিয়েছিলেন শেখ হাসিনা। এমনটাই দাবি ছিল আন্দোলনকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য রাজনৈতিক দলের। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে আসেন। ফলে পালাবদল হয় বাংলাদেশে। ক্ষমতায় আসে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ছাত্রনেতারাই। পিছনে পর্দার আড়ালে ছিল জামায়তে ইসলামী বাংলাদেশ। এই অন্তর্বর্তীকালীন সরকার স্বভাবতই শেখ হাসিনাকে গণহ্ত্যা চালানো, গুম, অপরহণ, বিচারবহির্ভূত হত্যার মতো নানা অপরাধে দোষী প্রমান করতে মামলা দায়ের করে। এই মামলার সংখ্যা আড়াইশোর বেশি বলেই জানা যায়। সেই সঙ্গে ঢাকার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে শেখ হাসিনা এবং আরও কয়েকজন সহযোগীর বিরুদ্ধেও মানবতাবিরোধী মামলাগুলি দায়ের হয়। যার বিচারপর্ব শুরু হয়েছে। কিন্তু হাসিনা পলাতক, তাই তাঁকে আদালতে হাজির করানো যাচ্ছে না।

এই পরিস্থিতিতে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। আর সেই গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের সদর দফতর ইন্টারপোলের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও পাঁচজনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউর তাজুল ইসলাম দাবি করেছিলেন বাংলাদেশ পুলিশের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনাসহ পলাতক আসামিদের ফেরত আনতে ইন্টারপোল রেড নোটিশ জারি করবে। এটা ২০২৪ সালের নভেম্বর মাসের ঘটনা। কিন্তু এরপর সাতমাস পেরিয়ে যাওয়ার পরও ইন্টারপোলের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, হাসিনা-সহ সংশ্লিষ্ট কারও নামেই রেড নোটিশ জারি করা হয়নি।

উল্লেখ্য, ইন্টারপোলের ওয়েবসাইটে তাদের রেড নোটিশের তালিকায় বর্তমানে ৬৪ জন বাংলাদেশির নাম রয়েছে। তাদের বেশিরভাগই বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধ ও বিভিন্ন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এর আগে ২০১৫ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছিল। ঢাকায় গ্রেনেড হামলা মামলা-সহ বিভিন্ন মামলার তথ্য ও প্রমাণের ভিত্তিতে প্রথমে ইন্টারপোল ওই বছরই জুলাই তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল। কিন্তু তারেক রহমানের পাল্টা মামলার পর ২০১৬ সালের ১৪ মার্চ ইন্টারপোলের ৩ অনুচ্ছেদ অনুযায়ী রেড নোটিশের তালিকা থেকে তারেক রহমানের নাম প্রত্যাহারের আদেশ দেয় ইন্টারপোল কমিশন। ফলে এবারও হাসিনা এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে কোনও নোটিশ জারি করা হয়নি।

প্রসঙ্গত, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারপোল ছাড়াও সরাসরি ভারত সরকারকে একধিক চিঠি দিয়েছিল শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার জন্য। কিন্তু ভারতের তরফে এর কোনও জবাবই দেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি মোতাবেক হাসিনাকে ফেরত চেয়েছিল ঢাকা। কিন্তু ভারত তাতে আমল দেয়নি। কারণ, ওই বন্দি প্রত্যর্পণ চুক্তির কয়েকটি ধারায় ভারত বাংলাদেশের দাবি মানতে বাধ্য নয়। তাহলে কি হবে শেখ হাসিনার, তাঁকে কিভাবে ফেরত পাবে অন্তর্বর্তীকালীন সরকার? মুহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই দাবি করে আসছিলেন, তাঁদের মূল লক্ষ্য হাসিনার বিচার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। কিন্তু তাঁর বিচারপর্ব শুরু হলেও তাঁকে ফেরত পেতে কালঘাম ছুটছে সরকারের। এবার আদালতের নির্দেশে পলাতক হাসিনা-সহ প্রত্যেকের বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।

এখানেও বড় সড় প্রশ্নচিহ্ন আছে। শেখ হাসিনা পলাতক বা নিরুদ্দেশ। ইন্টারপোলে এমন নিরুদ্দেশ ব্যক্তিদের জন্য ইয়োলে নোটিশ জারির ব্যবস্থা আছে। ফলে রেড নোটিশে কোনও সদুত্তর না মেলায় নিরুদ্দেশ হাসিনার জন্য ইয়োলে নোটিশ জারি করা যেতেই পারে। কিন্তু সমস্যা হল, শেখ হাসিনা নিরুদ্দেশ নন, তিনি সোশ্যাল মিডিয়ায় প্রায় নিয়ম করেই হাজির হচ্ছেন। বিভিন্ন বিষয়ে ভাষণ ও নির্দেশনা দিচ্ছেন। তিনি যে ভারতে আছে এটা অন্তর্বর্তীকালীন সরকার-সহ গোটা পৃথিবীরই জানে। তাহলে বাংলাদেশ নাকি ভারত, আদালতের নির্দেশে কোন দেশের পত্রিকায় বিজ্ঞাপন দেবে সরকার?  বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর কাছে হাসিনাকে নিয়ে নালিশও ঠুকে বসে আছেন সোশ্যাল মিডিয়ায় মুখ খোলার জন্য। এটা তিনি নিজের মুখেই জানিয়েছেন। ফলে সবদিক থেকেই নিজের পায়ে কুড়ুল মেরে বসে আছেন মুহাম্মদ ইউনূস। ফলে অনেকেই মনে করছেন, শেখ হাসিনাকে ফেরত আনার দাবি করা ইউনূস ও তাঁর সাঙ্গপাঙ্গোরা আদতে লোক দেখানো নাটক করে চলেছেন। তাঁদের বিরুদ্ধে প্রমান দেওয়ার মতো যথেষ্ট তথ্যই নেই।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

দলেরই নেত্রীকে যৌন প্রস্তাব! প্রশ্নের মুখে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি

Next Post

ওবিসি বিল হাইকোর্টে আটকাতেই বিরোধীদের তোপ শাসকদলের

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
8
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
28
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
14
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
11
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
21
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
ওবিসি বিল হাইকোর্টে আটকাতেই বিরোধীদের তোপ শাসকদলের

ওবিসি বিল হাইকোর্টে আটকাতেই বিরোধীদের তোপ শাসকদলের

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি