• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বিএনপি-র পর ইউনুস! হাসিনাকে ফেরাতে চাপ বাড়াচ্ছে বাংলাদেশ

বিএনপি-র পর ইউনুস! হাসিনাকে ফেরাতে চাপ বাড়াচ্ছে বাংলাদেশ

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
73
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

তীব্র বিক্ষোভ, আন্দোলনের পর গণ অভ্যুত্থান, গত ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হয়েছে। শেখ হাসিনা বংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন। হাসিনার দেশত্যাগের পর সে দেশে সেনাবাহিনী ক্ষমতা দখল করলেও, কয়েকদিনের মধ্যেই একটি তদারকি সরকার গঠিত হয়। সেই তদারকি সরকার ক্ষমতায় এসেই পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা রুজু করে। সূত্রের খবর, সেই মামলার সংখ্যা ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে। খুন, খুনের চেষ্টা, হুমকি, ষড়যন্ত্র, গণহত্যার মতো মারাত্মক সব অভিযোগে মামলা দায়ের হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। কিন্তু শেখ হাসিনা এখন ভারতের নিরাপদ আশ্রয়ে রয়েছেন। তিনি নয়াদিল্লির কাছেই কোনও সেফ হাউসে রয়েছেন বলেই জানা যাচ্ছে। কিন্তু বাংলাদেশে হাসিনাকে ফিরিয়ে আনার জন্য দাবি উঠতে শুরু করেছে। হাসিনা সরকারের আমলে বিরোধী দল বিএনপি এখন সরাসরি ক্ষমতায় না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রক যে তাঁরাই সেটা অনেকটাই স্পষ্ট। তাঁদের সঙ্গে রয়েছে জামাত-ই-ইসলামির মতো কট্টরপন্থী সংগঠন। ফলে শেখ হাসিনাকে নিয়ে যে তাঁরা ভারতের উপর চাপ তৈরি করবে সেটা দিনের আলোর মতোই পরিস্কার ছিল।

ADVERTISEMENT

ভারতের বিদেশমন্ত্রক বাংলাদেশের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। যদিও এখনও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের কাছে সরাসরি কোনও দাবি জানায়নি বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের জনগণ এবং সেখানকার রাজনৈতিক দলগুলি শেখ হাসিনাকে দেশে ফেরানোর যে চাপ সৃষ্টি করতে শুরু করেছে, সেটা বিলক্ষণ টের পাচ্ছে ভারত। বিশেষ করে খালেদা জিয়ার বিএনপি। শেখ হাসিনা দেশত্যাগের পরই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়েছিল সেনা কর্তারা। তখনই বোঝা গিয়েছিল হাসিনা পরবর্তী বাংলাদেশ কোন পথে এগোবে। এরপরই বিএনপি নেতারা হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে শুরু করেন। এবার মুহাম্মদ ইউনুসের তদারকি সরকারের বিদেশমন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়ে দিলেন, ভারতের কাছে সরকারিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অর্থাৎ প্রত্যর্পণের দাবি জানাতে পারে তদারকি সরকার। এবং তা হলে ভারতের উপর যথেষ্টই চাপ তৈরি হতে পারে। এ ক্ষেত্রে কূটনৈতিক চাপ বৃদ্ধি হবে বলেই ধরে নেওয়া যায়। কারণ, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট আগেই বাতিল করেছে সে দেশের তদারকি সরকার। এর ফলে হাসিনা আর কূটনৈতিক রক্ষাকবজ পাবেন না। বাংলাদেশের নতুন তদারকি সরকার যদি সরকারিভাবে ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানায়, সেক্ষেত্রে ভারতকে কোনও একটা যুক্তি দিতে হবে, না হয় নিয়ম মেনে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। ফলে এখন অনেকটা শাঁখের করাতের মতো অবস্থা ভারতের।

RelatedPosts

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

এই বিষয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, যদি এখান থেকে এই দাবি ওঠে, তবে তা ভারত সরকারের জন্য লজ্জার পরিস্থিতি হবে। তাই আমার মতে, ভারত সরকার এই বিষয়টি জানে এবং নিশ্চিতভাবে তারা এই বিষয়টি দেখবে। তিনি আরও জানিয়েছেন, ভারতে বসে শেখ হাসিনা যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে চরম অখুশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনুস। এই বিষয়ে ভারতীয় হাইকমিশনকেও জানানো হয়েছে। ফলে এতদিন বিএনপি দাবি করছিল হাসিনার প্রত্যর্পণ, এবার অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশমন্ত্রীও সেই দাবি করলেন। ফলে সরকারিভাবে যদি হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, তবে ভারত সরকার প্রবল চাপে তৈরি হবে, এ কথা বলাই বাহুল্য।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

সাংবিধানিক সংকট! বাংলাদেশে পদত্যাগ নির্বাচন কমিশনারের

Next Post

যত কাণ্ড পাকিস্তানে, প্রথমদিনেই লুট শপিং মল!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

by Raja Majumder
February 2, 2026
0
10
তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী  বানানোর প্রস্তাব দিয়েছেন?  নাকি এটা গভীর ষড়যন্ত্র!

২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে যাকে গোটা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।...

Read more

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

by Raja Majumder
February 2, 2026
0
11
কোন পথে হাসিনা!  ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকা থেকে কার্যত পালিয়ে নয়া দিল্লি চলে আসেন। এক তথাকথিত গণঅভ্যুত্থানের...

Read more

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

by Raja Majumder
February 2, 2026
0
11
জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

বিশ্বের সর্বাধিক শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য হাঁকপাঁক করছেন। কিন্তু তিনিই একসময়...

Read more

ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

by Raja Majumder
February 2, 2026
0
2
ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

আাগমী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। একই সঙ্গে সেদিন বহুল চর্চিত গণভোটও হবে। ওই গণভোটে 'হ্যাঁ'...

Read more

‘আপনাদের বাবার জমি নাকি’ বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

by Raja Majumder
February 2, 2026
0
12
‘আপনাদের বাবার জমি নাকি’  বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই কার্যত উত্তপ্ত বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষমূলক মন্তব্য এই আবহকে আরও উত্তপ্ত করছে। এখানেই...

Read more

“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

by Rupendu Das
February 2, 2026
0
1
“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহি হুঙ্কার। সেই হুঙ্কারে উত্তাল পদ্মা। সীমান্তের ওপারে থাকা শশ্রুগুম্ফহীন নেতাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইতে শুরু করেছে। ভয়ে...

Read more

সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

by Susanta Khan
February 2, 2026
0
6
সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

পাকিস্তান চীন তুরস্কই শুধু নয়, বাংলাদেশের বর্তমান সরকার মরিয়া হয়ে উঠেছে, যে তারা এখন ইউরোপ, দক্ষিন কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ সব...

Read more

পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

by Gopa Dutta
February 2, 2026
0
6
পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

আন্তর্জাতিক ক্রিকেট মহলে সব থেকে বেশী আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর ICC-র প্রায় ৬০০ কোটির জরিমানা। মুস্তাফিজুর রহমান ভালো খেলায়াড়।...

Read more

বার্তা খুব স্পষ্ট দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

by Gopa Dutta
February 2, 2026
0
2
বার্তা খুব স্পষ্ট  দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

ভারতে আছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে ৫ অগস্ট দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতেই আছেন। কিন্তু কেমন...

Read more

আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

by Rupendu Das
February 2, 2026
0
6
আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

বাংলাদেশের ভোটের আবহে বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করা যাক। ঢাকায় পৌঁছে গিয়েছে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। গত ১২ জানুয়ারি...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি