বর্তমানে বিএনপিকে একেবারেই পাত্তা দিতে নারাজ বাংলাদেশের অন্তরবর্তী সরকার। বিএনপি’র দাবি দাওয়াতে কর্ণপাত করছেন না প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এই মুহূর্তে বিএনপি’র মূল দাবি চলতি বছর ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচন করাতে হবে, অর্থাৎ নির্বাচনের একটি সুস্পষ্ট রোড ম্যাপের দাবি দলটির, কিন্তু এই বিষয়ে নির্বিকার প্রধান উপদেষ্টা।
বিএনপির তরফ থেকে দ্রুত নির্বাচনের দাবি নতুন নয়, বিগত বেশ কিছু মাস ধরেই বিএনপি চলতি বছরে দেশে নির্বাচন সংগঠিত করার দাবি জানিয়ে এসেছে। কিন্তু অন্তবর্তী সরকারের শাসনের ১০ মাস কেটে যাওয়ার পরও দ্রুত নির্বাচন নিয়ে মেলেনি কোন সমাধান সূত্র। এবার হঠাৎ করেই যখন প্রধান উপদেষ্টা তার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করল, সেই খবরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু এই পরিস্থিতিতে বিএনপি স্পষ্ট জানিয়ে দেয় তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়না। তারা শুধু অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার পদত্যাগের দাবি জানাচ্ছে এমনকি বিএনপি নেতৃত্ব মোঃ ইউনুসকে সরাসরি জানিয়েছেন, তারা এই সরকারকে সমর্থন করে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেখানে অন্তর্ভুক্তি সরকারকে সমর্থন জানাচ্ছে বা প্রধান প্রতিষ্ঠার পদত্যাগ না চেয়ে, পরিস্থিতি স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে, এই সমস্ত কিছুর বিনিময় অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কি পাচ্ছে বিএনপি? এই প্রশ্নটা এখন সবচেয়ে প্রাসঙ্গিক।
এই প্রসঙ্গে বিএনপি নেতৃত্বের বক্তব্য এবং সমসাময়িক বেশ কিছু ঘটনা থেকে এটা স্পষ্ট যে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বিএনপি’র প্রাপ্তি এখনো পর্যন্ত শূন্য। অন্তর্ভুক্তির সরকারের শাসনকালের শুরু থেকে বিএনপি বেশকিছু দাবিদাওয়া নিয়ে সরব হয়েছে কিন্তু যতদিন এগিয়েছে ততোই বিএনপি সমস্ত দাবি-দাওয়া কাটছাঁট করে একটি দাবিতে এসেই দাঁড়িয়েছে। সেটি হল চলতি বছর ডিসেম্বরের মধ্যে দেশে জাতীয় নির্বাচন করাতে হবে। কিন্তু বিএনপি’র এই সর্বশেষ একটি দাবি নিয়েই অন্তর্ভুক্তি সরকারের কোন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে কথা বলছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কিন্তু বিএনপি’র দাবি মোতাবেক দেশের দ্রুত নির্বাচন প্রসঙ্গে একটি কথাও খরচ করছেন না প্রধান উপদেষ্টা। আর ঠিক এই জায়গা থেকেই রাজনৈতিক মুক্তার সকরা মনে করছেন বিএনপি প্রতিমুহূর্তে অন্তর্ভুক্তি সরকারকে সমর্থন জানালেও অন্তর্ভুক্তির সরকার বা সেই সরকারের প্রধান উপদেষ্টা মোঃ ইউনুস বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে পাত্তা দিতে নারাজ।
উল্লেখ্য, রাজনৈতিক মহলের দাবি প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নন তবে তিনি অন্তর্ভুক্তিক সরকারের মাথায় বসে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বা সাবেক শাসক দল বিএনপিকে, নিজের কৌশলের মাধ্যমে খেলিয়ে চলেছে। যার ফলে সে দেশের বিভিন্ন ছোট রাজনৈতিক দল বা সংগঠনগুলিও অন্তর্ভুক্তি সরকারের বিরোধিতা করতে বা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি কোন দাবি করতে পিছু হটছে। কিছু আগেই সে দেশের অন্তর্ভুক্তি সরকারের তরফ থেকে অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। তার ফলে আওয়ামী লীগের সক্রিয়তা অনেকটা খর্ব হয়েছে সে দেশের রাজনীতিতে। ফলে এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাজনীতিতে নিজেকে সর্বেসর্বা ভাবতে শুরু করেছেন। অর্থাৎ মোঃ ইউনুস সরকারের দুর্নীতি ও ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে সবচেয়ে বড় হাতিয়ার এখন বিএনপি।












Discussion about this post