• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূসের নতুন বিতর্ক ‘নির্বাচন’। বিএনপি-ইউনূস সংঘাত অবধারিত

ইউনূসের নতুন বিতর্ক ‘নির্বাচন’। বিএনপি-ইউনূস সংঘাত অবধারিত

Sumana Sarkar by Sumana Sarkar
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
11
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

জাপান সফরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। আর সেখানে গিয়ে তার করা একটি মন্তব্যে বিতর্ক ছড়িয়ে পড়েছে। সেটা অবশ্যই নির্বাচন। ইউনুস যে ডিসেম্বরে নির্বাচন চান না, সেটা বারবার প্রমাণিত হয়েছিল। তবে এইবার আরও একবার বাংলাদেশের মানুষ বুঝে গেলেন, আসলে মোহম্মদ ইউনূস নির্বাচন নিয়ে কতটা গড়িমসি করছেন। এর সঙ্গে তিনি বলছেন, বাংলাদেশে একটি মাত্র রাজনৈতিক দল চাইছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। অর্থাৎ বিএনপি কে ইঙ্গিত করছেন মহম্মদ ইউনূস। আসলে রাজনৈতিক দলের সংখ্যা বিচার করছেন তিনি। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে ? তবে এটা পরিষ্কার, বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করছে তদারকি সরকার।

ADVERTISEMENT

বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে ইম্পেরিয়াল হোটেলে ৩০তম নিক্কেই ফোরামে ফিউচার অব এশিয়া এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইউনুস তোলেন বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ। প্রশ্ন-উত্তর পর্বে বলেন, দেশের একটি মাত্র রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক রূপান্তরে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠ, অবাধ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও যোগ করে বলেন, আমরা দেশের জনগণের ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত করতে এবং স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছি। তিনি বলেছেন, বাংলাদেশ সরকার তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রথমত হল সংস্কার, দ্বিতীয়টি হল যারা অপরাধ করেছে জুলাই গণ অভ্যুত্থানে , তাদের বিচার
আর তৃতীয়ত নির্বাচন। তারপর তিনি বলেন, ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছে। কিন্তু একটি রাজনৈতিক দল জুন পর্যন্ত কেন, এই প্রশ্ন তুলছেন। তিনি তারপর স্পষ্ট করে দেন, দেশের সব রাজনৈতিক দল নয়, একটি রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। অর্থাৎ তিনি যে বিএনপির দিকে ইঙ্গিত করছেন, সেটা পরিষ্কার। এদিকে জাপান সফরে আগে প্রায় ২২ থেকে ২৩ টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন তিনি। অর্থাৎ তিনি যে বক্তব্য রেখেছেন, সেখানে এটাই প্রমাণিত হয়, যে বাকি ২১ টি বা ২২ টি দল তার পক্ষে, শুধু একটি দলের তার বিপক্ষে। সেটি বিএনপি। তিনি এই কথা যখন বলছেন তখন বিএনপির একটি অনুষ্ঠানে বিএনপি নেতা তারেক রহমান বলছেন, ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন করা সম্ভব। অন্য এক বিএনপি নেতা বলছেন, সরকার না করলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দেব। এদিকে এনসিপি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দলের কথাই নির্বাচন হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রায় প্রধান উপদেষ্টার সুরেই কথা বললেন নাহিদ ইসলাম। এক দলের কথাতে নির্বাচন হতে দেওয়া হবে না, এটাই বাস্তবতা। এটাই বলতে চাইছেন ইউনূস এবং তার বাহিনী। এরপর তাহলে বিএনপির কি করণীয়? বিএনপি কে একটি রাজনৈতিক দল বলে শুধু আখ্যা দেওয়া হল। অর্থাৎ বাকি দলগুলি সরকারের পক্ষে রয়েছে, এটাই বোঝাতে চাইছেন ইউনূস। এর পাশাপাশি বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি যে সব থেকে শক্তিশালী রাজনৈতিক দল সেটা প্রায় অস্বীকার করছে সরকার। অন্তত প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে তাই মনে হচ্ছে। অথচ এই বিএনপি অন্তর্বর্তী কালীন সরকার গঠনের সময় এদের পাশে ছিল। এখনও দেশের বহু মানুষ বিএনপি কে সমর্থন করে। আরো একটি বড় দল আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ ঘোষণা করেছেই। এবার বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করছে এই সরকার। অর্থাৎ মুহাম্মদ ইউনুসের সরকার এবং বিএনপি’র সংঘাত প্রায় প্রকাশ্যে চলে এল। অন্যদিকে এরিমাঝে রাশিয়া এবং ভারত থেকে ইনক্লুসিভ নির্বাচনের তাদীদ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে বহির বিশ্ব থেকে প্রতিবাদ আসছে। তবে এগুলি আদতে মহম্মদ ইউনূস নেবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তবে এই মুহূর্তে কি করবে বিএনপি? ইতিমধ্যেই বর্তমান তদারকের সরকার যে সংস্কার ভাবছে, সেই ১৩ টি বিষয়ের মধ্যে একটি বিষয়ে আংশিক রাজি হয়েছে বিএনপি। এক্ষেত্রেই বা তাদের কি করনীয়? তারা কি তাদের আন্দোলন জোরদার করবে? নাকি এদিকে সরকার একটিমাত্র রাজনৈতিক দল সমর্থন করেনি, বাকি দলগুলি সমর্থন করেছে বলে সবটা পাল্টে ফেলবে? এমনকি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সরকারের বিরুদ্ধে বিএনপি এবং আওয়ামী লীগ লড়বে, সেই দিন বোধহয় ঘনিয়ে আসছে। এমন দিনও হয়তো দেখতে হবে বাংলাদেশের মানুষকে। অবশ্য তার উত্তর দেবে একমাত্র সময়।

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

ইউনূসের পাল্টা দিল ভারত। বাংলাদেশের জন্য কঠোর বার্তা দিল্লির

Next Post

রণজিৎ ঘোষকে বিয়ে করেন মমতা! হয়েছিলেন সন্তানসম্ভবাও? কৌস্তবের ফেসবুক পোস্টে ঝড় উঠেছে

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
রণজিৎ ঘোষকে বিয়ে করেন মমতা! হয়েছিলেন সন্তানসম্ভবাও? কৌস্তবের ফেসবুক পোস্টে ঝড় উঠেছে

রণজিৎ ঘোষকে বিয়ে করেন মমতা! হয়েছিলেন সন্তানসম্ভবাও? কৌস্তবের ফেসবুক পোস্টে ঝড় উঠেছে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি