• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সিবিআইয়ের নজরে এবার ‘পানিহাটির কাকু’ এবং দিদির প্রিয় নির্মল ঘোষ

সিবিআইয়ের নজরে এবার ‘পানিহাটির কাকু’ এবং দিদির প্রিয় নির্মল ঘোষ

Raja Majumder by Raja Majumder
1 year ago
in Top Story, কলকাতা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
6
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় প্রতিদিনই নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার বিস্ফোরক অভিযোগ করলেন নির্যাতিতার ময়নাতদন্তে অংশ নেওয়া ফরেন্সিক মেডিসিনের প্রফেসর অপূর্ব বিশ্বাস। তাঁকে রবিবার সিজিও কমপ্লেক্সে তলব করেছিল সিবিআই। প্রায় ৬ ঘণ্টা তিনি এবং অন্যান্য চিকিৎসকরা সিজিও কমপ্লেক্সে ছিলেন। সন্ধ্যার দিকে বেরিয়ে এসে তিনি বিস্ফোরক দাবি করেছেন। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ সামলে সিজিও কমপ্লেক্সের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, ঘটনার দিনই দ্রুত ময়নাতদন্তের জন্য তাঁদের চাপ দেওয়া হয়েছিল। তাঁর আরও বিস্ফোরক দাবি, রাতের মধ্যেই যদি ময়নাতদন্ত না করা হয় তাহলে রক্তগঙ্গা বইয়ে দেব। আর এই অভিযোগ করেছিলেন পানিহাটির কাকু। যিনি নিজেকে নির্যাতিতার কাকু বলে পরিচয় দিয়েছিলেন।

 

আর জি করের নির্যাতিতা চিকিৎসকের দেহ কী ভাবে সন্ধ্যা ৬ টার পর নিয়ম বহির্ভূতভাবে ময়নাতদন্ত হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছিল খোদ সুপ্রিম কোর্ট। পাশাপাশি সেই রাতেই নির্যাতিতার দেহ অভূতপূর্ব তৎপরতায় পুলিশ প্রশাসন সোদপুর শ্মশানঘাটে দাহকার্য সম্পন্ন করে বলেও অভিযোগ উঠেছিল। এর পিছনে কি কারণ রয়েছে, কোন প্রভাবশালীর নির্দেশে এত তৎপরতা দেখাল আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ, সেই নিয়েও প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টে। পরবর্তী সময় নির্যাতিতার বাবা-মাও একই অভিযোগ করেছিলেন যে তাঁদের ইচ্ছার বিরুদ্ধেই পুলিশ তড়িঘড়ি দেহ দাহ করে দেয়। ঘটনার তদন্ত করতে গিয়ে সিবিআই তদন্তকারীরাও সেই প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করছেন। যা তাঁরা সুপ্রিম কোর্টে জমা দেওয়া স্টেটাস রিপোর্টেও উল্লেখ করেছিলেন।

 

সিবিআই আর জি কর হাসপাতালে সেদিন উপস্থিত থাকা বেশ কয়েকজন চিকিৎসক এবং কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছেন। এবার ডাকা হয়েছিল নির্যাতিতার দেহের ময়নাতদন্ত করা চিকিৎসক দলকে। সেই দলেই ছিলেন আর জি করের ফরেন্সিক মেডিসিনের প্রফেসর অপূর্ব বিশ্বাস। রবিবার তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে। এরপর সিবিআই দফতর থেকে বেরোনোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডঃ অপূর্ব বিশ্বাস বলেন, ‘‘কাগজপত্র আসতে কিছুটা দেরি হয়েছিল। নিহত ডাক্তার ছাত্রীর কাকা পরিচয় দিয়ে এক জন আমাদের বলেছিলেন, তাড়াতাড়ি ময়না তদন্ত না-হলে রক্তগঙ্গা বইয়ে দেব। কে এই হুমকি দিয়েছিলেন এই প্রশ্নের উত্তরে ডঃ বিশ্বাস জানান, যত দূর মনে পড়ছে, তিনি নিজেকে প্রাক্তন কাউন্সিলর বলে পরিচয় দেন। হয়তো ডাক্তার ছাত্রীর এলাকার কাউন্সিলর। এখন ওঁর নামটা আমার মনে নেই। তবে তিনি যে নিহত চিকিৎসক পড়ুয়ার পরিবারের কেউ নন সেটাও বলেন অপূর্ব বিশ্বাস।

এখন প্রশ্ন হচ্ছে, কে সেই প্রাক্তন কাউন্সিলর?  উল্লেখ্য, আর জি করের নির্যাতিতার দেহ হাসপাতাল থেকে সোদপুরে নিয়ে আসা এবং শ্মশানঘাটে দাহ করা পর্যন্ত তাঁর পরিবারের পাশে ছিলেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। তিনিই পানিহাটি পুরসভার দাহকার্যের ফর্মে সাক্ষর করেছিলেন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। যদিও পরে জানা যায়, সঞ্জীব মুখোপাধ্যায় নামে ওই প্রাক্তন কাউন্সিলর ওই পরিবারের প্রতিবেশী এবং পূর্ব পরিচিত। যাকে ইতিমধ্যেই পানিহাটির কাকু বলে ডাকা হচ্ছে। যিনি পেশায় ব্যবসায়ী। মূলত বৈদ্যুতিক প্রকল্পে ঠিকাদারি করেন পানিহাটির কাকু। এবার তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠার পর উত্তাল রাজ্য রাজনীতি। এখন দেখার এবার সিবিআই দফতরে তাঁর ডাক পড়ে কিনা। সোমবার এই বিষয়ে মন্তব্য করেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, আমি ব্যাপারটা টিভিতে দেখেছি। তবে এটুকু বলতে পারি, আমি বা আমার পরিবারের কেউ এরকম হুমকি দেয়নি।

অপরদিকে এবার সিবিআই দফতরে হাজিরা দিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ওরফে নান্টু ঘোষ। মুখ্যমন্ত্রী খুব কাছের মানুষ নান্টু ঘোষ গত ৯ আগষ্ট রাতে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন পানিহাটিতে নির্যাতিতার বাড়ি এবং শ্মশানঘাটে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই তদন্তকারীরা। এদিন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে দাবি করেন, কিছু কাগজপত্র জমা দিতে এসেছেন। যদিও তাঁর সঙ্গে কোনও কাগজপত্র বা ফাইল ছিল না।

 আর জি কর হাসপাতালে যেমন সূর্যাস্তের পর নিয়ম বহির্ভূতভাবে ময়নাতদন্ত হয়েছিল। তেমনই সেই রাতেই তড়িঘড়ি দেহ দাহ করার অভিযোগ উঠেছিল। এই ঘটনার জন্য কে বা কারা দায়ি, কার নির্দেশে এত তৎপরতা দেখাল হাসপাতাল ও পুলিশ, সেই প্রশ্নের উত্তর পাওয়ার আগেই এল বিস্ফোরক দাবি। যা করলেন নির্যাতিতার দেহের ময়নাতদন্ত করা চিকিৎসক ডঃ অপূর্ব বিশ্বাস। আর তার পরই রাজ্য রাজনীতিতে যুক্ত হল আরেক কাকুর নাম। এর আগে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের নাম রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলেছিল। এবার আর জি কর কাণ্ডে সামনে এল ‘পানিহাটির কাকু’-র নাম।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: CBI INVESTIGATIONJUSTICE FOR R G KARNIRMAL GHOSHR G KAR MURDER CASETMC MLA
Previous Post

গরু পাচারে পরপর জামিন,  ‘বাংলা’  মুক্তি দিল অনুব্রত-সুকন্যাদের?

Next Post

মৃত মৎস্যজীবী পরিবারগুলোর পাশে অভিষেক

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
10
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
19
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
18
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
7
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
18
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
6
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
23
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
21
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more

ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

by Raja Majumder
November 8, 2025
0
11
ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

বাংলাদেশ নৌবাহিনী শনিবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে তাঁরা স্বাগত জানিয়েছে এফ-২২পি জুলফিকার-শ্রেণীর...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
28
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি