• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সিভিক ভলান্টিয়ারের নিশানায় নগরপাল! কী করবে সিবিআই?

সিভিক ভলান্টিয়ারের নিশানায় নগরপাল! কী করবে সিবিআই?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in কলকাতা, রাজনীতি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

সাম্প্রতিক অতীতে গোটা ভারতকে নাড়িয়ে দেওয়া আর জি কর কাণ্ডে নতুন মোড়। কলকাতার এই নামী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরই কর্তব্যরত এক পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। তিনমাস পেরিয়ে যা নিয়ে রাজ্য রাজনীতি এখনও উত্তাল। ঘটনার দিন কয়েকের মাথায় কলকাতা পুলিশ খুন ও ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তিনি পেশায় কলকাতা পুলিশেরই সিভিক ভলান্টেয়ার। তখনই প্রশ্ন উঠেছিল তাহলে কি সর্ষের মধ্যেই ভূত রয়েছে? ঘটনার তিনমাস পেরিয়ে সেই সম্ভাবনাই উজ্জ্বল হচ্ছে। কারণ, কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি কর কাণ্ডের তদন্তভার কলকাতা পুলিশের খেকে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে। এরপর তদন্তে যত অগ্রগতি হয়েছে, ততই একটা বৃহত্তর ষড়ষন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে গিয়েও সিবিআই একই দাবি করেছে। পরে সিবিআই মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার ষড়ষন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছে আর জি কর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। তদন্ত এখনও চলছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। ফলে তদন্ত নিয়ে প্রশ্নচিহ্ন তোলার অবকাশ নেই।

তবে ওই তরুণী চিকিৎসককে ধর্ষণে যে একমাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় জড়িত সেটা মোটামুটি মেনে নিচ্ছেন তদন্তকারী সিবিআই আধিকারিকরা। কিন্তু ধৃত সেই সিভিক ভলান্টিয়ার অবশ্য অন্য দাবি করছেন। যা নিয়ে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। শিয়ালদা আদালতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিচারপ্রক্রিয়া। এরমধ্যেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। কি কি দাবি করছেন তিনি? তার সাফ দাবি, আমি কিছু করিনি, আমায় ফাঁসিয়েছে বিনীত গোয়েল। অর্থাৎ, সিভিক ভলান্টিয়ার সরাসরি দায়ি করছেন কলকাতার তৎকালীন নগরপালকে। এটা ছিল তাঁর আদালনে ঢোকানোর সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে চিৎকার করে বলা বয়ান। ধৃত সিভিক অবশ্যে এখানেই থেমে থাকেননি। আবার গাড়িতে তোলার সময় চিৎকার করে সঞ্জয়ের দাবি, ‘ আমাকে বলতে দিচ্ছে না। আমাকে ফাঁসিয়ে দিয়েছে। বড়় বড় অফিসাররা ফাঁসিয়েছে। ওদের জিজ্ঞাসা করুন, ওরা সব জানে….’

সঞ্জয় রায় প্রিজন ভ্যানের ভিতর থেকে চিৎকার করে আরও অভিযোগ করেন। এবার তিনি তৎকালীন নগরপাল বিনীত গোয়েল ছাড়াও অভিযুক্ত করলেন কলকাতা পুলিশের এক ডিসিকে। তাঁর কথায়, বিনীত গোয়েল ডিসি স্পেশাল আমায় ফাঁসিয়েছে। আমি নাম বলে দিচ্ছি। ওরা সাজিশ করে আমায় ফাঁসিয়েছে। ওরা জানে কেন ফাঁসিয়েছে। যদিও এটা প্রথমবার নয়, ধৃত সিভিক ভলান্টিয়ার এর আগেও একই অভিযোগ করেছিলেন। এর আগে তাঁকে আদালতে তোলার সময় একইভাবে তিনি অভিযোগ করেছিলেন, ‘আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি। আমায় নীচে নামিয়ে দিল। আমার কথা শুনছে না। পুরো সরকার আমায় ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম। আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। এমনকী ডিপার্টমেন্ট আমায় ভয় দেখিয়েছ, আমি পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে।’

ADVERTISEMENT

RelatedPosts

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

ওয়াকিবহাল মহলের ধারণা, আর জি কর হাসপাতালে ওই তরুণী চিকিৎসকের খুন হওয়ার পিছনে একটা বড় ষড়ষন্ত্র অবশ্যেই রয়েছে। দিনের পর দিন ওই হাসপাতাল দুর্নীতির আখড়া হয়ে উঠেছিল। শুধু তাই নয়, জুনিয়র চিকিৎসকদের উচ্চশিক্ষা নিয়েও চলছিল দেদার বেনিয়ম। সিবিআই সবদিক তদন্তের আওতায় রেখেছে। এখন দেখার, ধৃতের এই দাবিকে গুরুত্ব দিয়ে কলকাতা পুলিশের শীর্ষকর্তাদের ভূমিকাও সিবিআই এবার তদন্তের আওতায় নিয়ে আসে কিনা। তাহলে আরও বড় মাথা গ্রেফতার হওয়ার সম্ভাবনা প্রবল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: CIVIC VOLANTEERSCP KOLKATAJUSTICE FOR R G KARR G KAR CASER G KAR PROTEST
Previous Post

গুণগত মানে ডাহা ফেল নেসলে, পেপসিকো বা ইউনিলিভারের খাবার!

Next Post

বিসিসিআই এর চমক, অস্ট্রেলিয়ায় মহম্মদ শামি?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
6
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
28
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by Raja Majumder
October 31, 2025
0
26
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
7
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
10
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

by Sumana Sarkar
October 29, 2025
0
10
কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই। গোটা বিশ্ব জুড়ে...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by Rani Chakraborty
October 27, 2025
0
3
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
20
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
27
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
15
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি