• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
তদন্ত না করেই ক্লিনচিট! কতটা প্রভাবশালী সন্দীপ ঘোষ?

তদন্ত না করেই ক্লিনচিট! কতটা প্রভাবশালী সন্দীপ ঘোষ?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in Top Story, কলকাতা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
8
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আর জি কর হাসপাতালে নারকীয় হত্যাকাণ্ড। এক কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের পরও নিরুত্তাপ ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়মমাফিক পুলিশকে জানানোর বেশি তাঁদের তরফে আর সেরকম কিছু করার প্রমান মেলেনি। এমনকি হাসপাতালের পক্ষ থেকে নিহত চিকিৎসকের বাড়িতে বারবার ফোন করা হলেও ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। সবমিলিয়ে সিবিআইয়ের আতস কাঁচের নীচে রয়েছেন আর জি কর হাসপাতালের কয়েকজন আধিকারিক। তবে পালের গোদা সন্দীপ পাল ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। তিনি আর জি কর হাসপাতালের অধ্যক্ষ ছিলেন। অভিযোগ, তাঁর অনুমতি ছাড়া একটা পাতাও নড়তো না আর জি কর হাসপাতালে। পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছিলেন তিনি, এমনটাই অভিযোগ আর জি করের জুনিয়র ডাক্তারদের। তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন আর জি করের প্রাক্তন রোগী কল্যান সমিতির সভাপতি তথা তৃণমূল বিধায়ক ডঃ সান্তনু সেন। কিন্তু আসল কথা হল, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এর আগেও বহুবার টালা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছিল। এমনকি স্বাস্থ্যভবনেও দুর্নীতির প্রমান-সহ অভিযোগপত্র দেওয়া হয়েছে। কিন্তু, কোনও বারই ব্যবস্থা নেওয়া হয়নি। টালা থানা আবার আগ বাড়িয়ে সন্দীপ ঘোষকে ক্লিনচিট দিয়েছিল।

ADVERTISEMENT

 

RelatedPosts

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

আর জি কর হাসপাতালে দুর্নীতি নিয়ে এক পৃথক মামলায় সিবিআইকে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। ফলে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলার পাশাপাশি আর জি কর হাসপাতালের দুর্ণীতি নিয়েও তদন্ত করছে সিবিআই গোয়েন্দরা। যদিও সন্দীপ ঘোষ-সহ আর জি কর হাসপাতালের দুর্নীতির তদন্তে রাজ্য সরকার একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করেছিল। কিন্তু অভিযোগ ওঠে, সিট গঠনের নামে রাজ্য সরকার সেই দুর্নীতি ধামাচাপা দিতে চাইছে। এরপরই কলকাতা হাইকোর্ট তদন্তভার কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেয়। তদন্তভার হাতে পেয়েই সিবিআই পরপর ১৬ দিন ধরে জেরা করে সন্দীপ ঘোষকে। তারপর গ্রেফতার করে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করার খবর পাওয়ার পরই জুনিয়র চিকিৎসকরা উল্লাসে ফেটে পড়েন। কিন্তু তাঁদের এও বক্তব্য, আরও অনেকে রয়েছেন এই দুর্নীতিচক্রে। এই চক্র না ভাঙা পর্যন্ত তাঁদের লড়াই চলবে। এদিকে সন্দীপ ঘোষকে ঘিরে গণক্ষোভ আছড়ে পড়ল আদালত চত্বরে। তাঁকে আদালত থেকে বের করার সময় চোর চোর ধ্বনি যেমন ওঠে, তেমনই তাঁকে কেউ একজন সপাটে চড়ও মারেন।

 

এবার আসা যাক আগের কথায়। আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কতটা প্রভাবশালী, তার প্রমান রয়েছে বহু ঘটনায়। এর আগেও সন্দীপ ঘোষের দিকে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কিন্তু কোনও বারই তাঁর বিরুদ্ধে তদন্ত হয়নি। আর জি কর হাসপাতালের আখতার আলি নামে এক ডেপুটি সুপার তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। তিনি সমস্ত তথ্যপ্রমান-সহ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন রাজ্যের ভিজিল্যান্স কমিশন এবং স্বাস্থ্য ভবনে। কিন্তু কোনও এক অদৃশ্য ইন্দ্রজালে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি স্বাস্থ্য ভবন। এখানেই শেষ নয়, সন্দীপ ঘোষের বিরুদ্ধে টালা থানাতেও একবার লিখিত অভিযোগ জমা পড়েছিল। সেই তদন্তে নেমে টালা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আদালতকে জানিয়েছিলেন সন্দীপ কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। এর পরেও টালা থানায় সন্দীপের বিরুদ্ধে অভিযোগ জানানোর চেষ্টা হয়। কিন্তু এবার আর অভিযোগই নেয়নি থানা। পরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যক্তি।

 

অভিযোগ, আর জি কর হাসপাতালকে নিজের সম্পত্তি বলেই ভাবতেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হাসপাতালের গেষ্ট হাউসে বসাতেন মদের আসর। তাঁর পক্ষের ছাত্রদের অবাধে মদ্যপানে ছাড়পত্র দেওয়া। অন্যান্য ছাত্রদের হুমকি ও ভয় দেখানো। হাসপাতালের ক্যান্টিন, খাবারের স্টল, সুলভ শৌতালয়গুলিকে টাকার বিনিময়ে বেআইনিভাবে অন্যের হাতে তুলে দেওয়া। হাসপাতালে বিভিন্ন কাজের টেন্ডারে দুর্নীতি, ল্যাব টেকনিশিয়ান-সহ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে দুর্নীতি। সবচেয়ে মারাত্মক অভিযোগ দুটি। প্রথমটি হল হাসপাতালের বায়োমেডিকেল বর্জ্য টাকার বিনিময়ে বেআইনিভাবে পাচার করা। জানা যায়, হাসপাতালের ব্যবহার করা সিরিঞ্জ, স্যালাইনের বোতল, রবার গ্লাভস বা অন্যান্য বায়োমেডিকেল বর্জ্য মিলিয়ে প্রায় ৫০০ কেজি বাইরে পাচার হতো প্রতিদিন। জানা যায় বাংলাদেশে পাচার হয়ে যেত এই দ্রব্যগুলি। দ্বিতীয়টি হল মর্গে দুর্নীতি। আর জি করের মর্গ থেকে লাস পাচার হয়ে যেত সন্দীপ ঘোষের অঙ্গুলিহেলনে। অভিযোগ, বেওয়ারিশ দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে তা বেসরকারি হাসপাতালে পাচার হয়ে যেত। লক্ষ লক্ষ টাকার লেনদেন ছিল। এবার সিবিআই সব দিক তদন্ত করে দেখছে। তাই এই দুর্নীতিতে আরও অনেকে গ্রেফতার হওয়ার সম্ভবনা রয়েছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: JUSTICE FOR R G KARSANDIP GHOISH
Previous Post

বন্ধুকে ত্যাগ করে পুরস্কার ফেরত, প্রথম খবরটা দিয়েছিলেন স্বস্তিকাই

Next Post

মমতার জন্যই হয়নি’, তিস্তার জল নিয়ে নতুন হুঁশিয়ারি বাংলাদেশের

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
10
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
19
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
18
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
7
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
18
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
6
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
23
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
21
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more

ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

by Raja Majumder
November 8, 2025
0
11
ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

বাংলাদেশ নৌবাহিনী শনিবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে তাঁরা স্বাগত জানিয়েছে এফ-২২পি জুলফিকার-শ্রেণীর...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
28
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি