রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার তালিকা দেখার হিরিক পড়েছে সাধারণ মানুষের মধ্যে। কারণ ওই তালিকায় যাদের নাম আছে, তাঁদের এবং ছেলে-মেয়েদের জন্য নতুন করে আর খুব বেশি কাগজপত্র জোগার করতে হবে না। ঠিক এই সময়ই বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পুরনো ওয়েবসাইট বাতিল হয়ে গেল। যদিও তার বদলে চালু করা হয়েছে আরও একটি নতুন ওয়েবসাইট। ফলে নতুন এই ওয়েবসাইটেই মিলবে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা। গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হওয়ার পরই নিষ্ক্রিয় হয়ে পড়েছিল রাজ্যের সিইও দফতরের ওয়েবসাইটটি। যা নিয়ে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছিল। পরে জানা যায় নতুন একটি ওয়েবসাইট চালু করছে রাজ্যের সিইও দফতর। এবার তা চালুও হয়ে গেল। এই ওয়েবসাইটটির নাম— https://ceowestbengal.wb.gov.in/
এখানেই ২০০২ এসআইআর তালিকা-সহ বর্তমান এসআইআরের যাবতীয় কাজকর্ম করা যাবে। এবার জেনে নিন কিভাবে কাজ করবে নতুন এই ওয়েবসাইট।
নতুন ওয়েবসাইটে ক্লিক করলেই যে পাতাটি আপনার মোবাইল বা কম্পিউটারে খুলবে সেখানেই আপনার জন্য সাজানো থাকবে একাধিক অপশন। প্রথম পাতাতেই একটি কিউআর কোড পাবেন, সেটা স্ক্যান করলেই আপনি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। পাশাপাশি একটু নিচের দিকে স্ক্রল করলেই আপনি পাবেন ইলেকটরাল রোল অফ এসআইআর ২০০২ নামে একটি লিঙ্ক। সেখানে ক্লিক করলেই আপনি দেখবেন সেখানে রাজ্যের সমস্ত জেলার নাম লেখা থাকবে। আপনার জেলায় ক্লিক করলে বিধানসভা কেন্দ্রগুলির তালিকা খুলবে। এবার নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রে ক্লিক করলে খুলে যাবে আরও একটি তালিকা। সেটা হল বিভিন্ন বুথের। তবে এটা সেই ২০০২ সালের বুথগুলির। আপনি বা আপনার বাবা-মা ২৩ বছর আগে যে বুথের ভোটার ছিলেন, সেটা জেনে নিয়ে ক্লিক করলেই পেয়ে যাবেন ২০০২ সালের ভোটার তালিকা। পিডিফ ফরম্যাটে সেই তালিকা স্ক্রল করে আপনি খুঁজে নিন নাম।
এই নতুন ওয়েবসাইটেই আপনি ইলেকটর অপশনে ক্লিক করলে বর্তমান এসআইআর সংক্রান্ত যাবতীয় লিঙ্ক পাবেন। নিজের নাম খুঁজে দেখা, দাবি এবং আপত্তি সংক্রান্ত লিঙ্ক, পোলিং স্টেশন সংক্রান্ত তথ্য, বর্তমান ইলেকটোরাল রোল, অনলাইন নিবন্ধনের জন্য ফর্ম ডাউনলোড ও জমা করা, ই-ভোটার কার্ড ডাউনলোড এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানা ইত্যাদি। ফলে এবার পূর্ববর্তী এবং বর্তমান এসআইআর সংক্রান্ত যাবতীয় তত্ত্বতালাশ একটি ওয়েবসাইটেই পেয়ে যাবেন।












Discussion about this post