সব জল্পনার অবসান কাটিয়ে আজ রাজ্য আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুক্রবার বিকেল ৩টেয় কলকাতায় নামবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান। জানা যাচ্ছে মেট্রোর তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধনের পরেই তিনি চলে যাবেন রাজনৈতিক এবং প্রশাসনিক সভার উদ্দেশ্য। পাশাপাশি এও জানা যাচ্ছে এই সভা হবে দমদম সেন্ট্রাল জেলের মাঠে ।
আজ বিকেল পৌনে ৫টায় সড়কপথ দিয়ে দমদমে এসে ২টি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রথমে প্রশাসনিক সভা করবেন, এবং প্রধানমন্ত্রীর হাত ধরে হতে চলেছে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড এবং বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুটে মেট্রো চলাচলের উদ্বোধন হবে।পাশাপাশি এরপর মাঠের আরেক অংশে, বঙ্গ বিজেপির দ্বারা আয়োজিত বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জানা যাচ্ছে, তিনি প্রথমে যশোর রোডের মেট্রো
স্টেশনে পৌঁছে সম্প্রসারিত লাইনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। তার ঠিক পরেই যশোর রোড স্টেশন থেকে মেট্রোতে চড়ে দমদম বিমানবন্দর স্টেশনে পৌঁছবেন।পাশাপাশি ওই মেট্রো করেই আবার ফিরে আসবেন যশোর রোড স্টেশনে।মেট্রো উদ্বোধনের অনুষ্ঠান শেষ করেই প্রধানমন্ত্রীর পরবর্তী কর্মসূচির স্থান দমদমের সেন্ট্রাল জেলের মাঠ। এই সড়কপথের মাধ্যমে পরিকল্পিত যাত্রানুষ্ঠাকে একরকম রোড শোয়ের রূপ দেওয়া হবে বলে যান যাচ্ছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে পোস্টে করে জানিয়েছেন, ”শহরের উন্নয়নের জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ, সেই কলকাতার মানুষের কাছে আসা আমার কাছে সবসময়ই আনন্দের। আশা করা যাচ্ছে এর ফলে উন্নত হবে বিমানবন্দরের পাশাপাশি, IT হাব অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও।
আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...
Read more












Discussion about this post