• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সোনার পাথরবাটি” মাননীয়ার প্রসাদ শিল্প!  দিঘার জগন্নাথের প্রসাদ প্রস্তুত হচ্ছে পাড়ায় পাড়ায়

সোনার পাথরবাটি” মাননীয়ার প্রসাদ শিল্প! দিঘার জগন্নাথের প্রসাদ প্রস্তুত হচ্ছে পাড়ায় পাড়ায়

administrator by administrator
12 months ago
in Top Story, কলকাতা, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
159
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

পুরীর সঙ্গে টেক্কা দিচ্ছে দিঘা। দুটোই বাঙালির অতি প্রিয় ভ্রমণ গন্তব্য। পুরীতে সমুদ্রস্নানের মজার সঙ্গে ছিল ভক্তিরসে ডুব দেওয়ার আনন্দ। কারণ অবশ্যই জগন্নাথ ধাম। দিঘাতে শুধুই জলকেলীর মজা। ভক্তির ছিটেফোঁটা ছিল না। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেটাও পাওয়া যাচ্ছে। তৈরি হয়েছে বিশাল জগন্নাথ মন্দির। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু হিন্দু ভাবাবেগ নিজের দিকে টানতে শুরু করলেন বাড়ি বাড়ি মহাপ্রসাদ বিলি! জন্ম নিল এক মহাবিতর্ক। একেই কি ধর্মনিরপেক্ষতা বলা হয়, নাকি হিন্দুদের ধর্মীয় রীতিকে তাচ্ছিল্য করা?
বাঙালির ভ্রমণ বলতে শুধুই ছিল দি-পু-দা। অর্থাৎ দিঘা-পুরী-দার্জিলিং। এরমধ্যে দিঘা ও পুরী হল সমুদ্র সৈকত আর দার্জিলিং বিশুদ্ধ হিমালয়। আপাতত বাঙালির পাত থেকে দার্জিলিং বাদ। শুধুই দিঘা-পুরীর লড়াই চলছে, অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, তিনি পুরীর জগন্নাথ ধামের আদলে দিঘায় সুউচ্চ এক জগন্নাথ মন্দির নির্মান করিয়েছেন। সমুদ্রের ধারেই সেই স্বেতশুভ্র মন্দির দর্শনে এখন দিঘায় ঠাঁই নাই ঠাঁই নাই রব। হোটেলগুলি পরিপূর্ণ, যাও দুই একটা পাওয়া যায় সেটাও আকাশছোঁয়া দাম। এখন তো বাড়িতে একটা ঘর বাড়তি থাকলে সেটাও ভাড়া দিয়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কারণ, এবারই প্রথম দিঘার জগন্নাথ মন্দিরে হবে রথযাত্রা। সাজ সাজ রব চারদিকে। দুদিন আগেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু নিজেই তদারকি করছেন ঘুরে ঘুরে। এই আবহে তাঁর অনুপ্রেরণায় যে পশ্চিমবঙ্গের বাড়ি বাড়ি দিঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিলির কর্মকাণ্ড শুরু হয়েছে তা নিয়ে চলছে বিপরীতমুখী এক বিতর্ক। আসুন দৃষ্টিতে ভঙ্গি খানিকটা ককটেলের সঙ্গে গুলিয়ে নিয়ে এই আলোচনা করা যাক। আদৌ কি এটা মহাপ্রসাদ?
প্রথমেই জেনে নেওয়া যাক পুরীর জগন্নাথের ভোগকে কেন মহাপ্রসাদ বলা হয়। সবটার উত্তর রয়েছে পুরাণে। অর্থাৎ সেই পৌরাণিক যুগে এই মহাপ্রসাদের জন্ম। জগন্নাথ দেবের প্রসাদ রূপান্তরিত হবে মহাপ্রসাদে। কীভাবে? উত্তর খুঁজি পুরাণে। দেবী বিমলা প্রভু জগন্নাথকে তাঁর মন্দিরে প্রবেশের অনুমতি দিয়েছিলেন একটি শর্তে। জগন্নাথ দেবকে নিবেদিত অন্নভোগ পরিচিত হবে ‘প্রসাদ’ নামে। এইবার সেই প্রসাদ নিবেদিত হবে বিমলার কাছে। বিমলা গ্রহণ করার পর প্রসাদ রূপান্তরিত হবে ‘মহাপ্রসাদে’। এই মহাপ্রসাদে আচণ্ডালের অধিকার। চণ্ডাল এবং ব্রাহ্মণ একসঙ্গে এই প্রসাদ গ্রহণ করলেও স্পর্শদোষে উচ্ছিষ্ট ও অপবিত্র হবে না। শেষতম কণিকাটিও সমানভাবে পবিত্র থাকবে। জগন্নাথ দেব দেবী বিমলার শর্ত মেনে মন্দিরে প্রবেশাধিকার পেয়েছিলেন। প্রতিষ্ঠিতও হয়েছিলেন। প্রসঙ্গত, পুরীর জগন্নাথ মন্দিরের বহু আগে থেকেই সেটা বিমলাক্ষেত্র নামে পরিচিত ছিল। অর্থাৎ দশমহাবিদ্যার অন্যতম দেবী বিমলার অধিষ্ঠান ছিল। আর জগন্নাথ দেবের প্রসাদ প্রকৃতই মহা-প্রসাদ। স্বয়ং ব্রহ্ম। সারা ভারতের মানুষের কাছে একটি মহাবস্তু। তাঁরা বিশ্বাস করেন, স্বয়ং লক্ষ্মীদেবী রন্ধন করেন আর রত্নবেদিতে দাঁড়িয়ে দেবতারা গ্রহণ করেন। তাহলে কেন দিঘায় সদ্য নির্মিত এক মন্দিরের প্রসাদকে মহাপ্রসাদ বলে চালানো হবে? এটাই হল সোনার পাথরবাটি। এটাই হল ধর্মনিরপেক্ষতা। কিন্তু প্রশ্ন উঠছে, হিন্দুদের ধর্মীয় রীতিকে তাচ্ছিল্য করা হল না কি? বিজেপির অভিযোগ, কোনও কোনও এলাকায় এই বরাত পেয়েছে মুসলমান ব্যবসায়ীরাও। তাঁদের মূল অভিযোগ, তৃণমূল কংগ্রেস উদ্দেশ্য প্রণোদিতভাবে হিন্দু ভাবাবেগকে আঘাত করছে। পাশাপাশি তাঁরা এই ধরণের উদ্যোগকে ভিত্তিহীন বলে এর বিপূল খরচের প্রসঙ্গও তুলছেন।
দিঘার মহাপ্রসাদ পশ্চিমবঙ্গের প্রতিটি বাড়িতে রেশনের মাধ্যমে বিলি করা হচ্ছে। আর তাঁর জন্য টেন্ডার ডেকে বিভিন্ন মিস্টির দোকানকে মহাপ্রসাদের গজা ও প্যারা তৈরির বরাদ দেওয়া হয়েছে।

অন্যদিকে, রথযাত্রাকে কেন্দ্র করে দিঘা থেকে কলকাতা পর্যন্ত তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যানার-পোস্টার যুদ্ধ শুরু হয়েছে। রথযাত্রায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দিঘায় প্রথমবার রথের রশিতে টান দেবেন। তেমনই তাঁকে একফোঁটা রাজনৈতিক জমি না দেওয়ার জন্য বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী দুটি কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন। পাল্টা কর্মসূচি হিসেবে তৃণমূলের নেতামন্ত্রীরা বাড়ি বাড়ি দিঘার মন্দিরের মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

এক উদ্বেগজনক সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ! ইউনূসের ফাঁদে পড়ে কী হাঁসফাঁস করছেন জেনারেল ওয়াকার?

Next Post

কোন পথে নির্বাচন বাংলাদেশে? রূপরেখা তৈরি করছেন হাসিনা, আ.লীগ বাদে নির্বাচনী চাপে ইউনূস!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by administrator
March 20, 2026
0
30
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by administrator
March 12, 2026
0
17
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by administrator
March 9, 2026
0
36
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by administrator
March 4, 2026
0
26
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
32
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
24
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
38
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
26
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
15
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by administrator
December 4, 2025
0
27
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more
Next Post
কোন পথে নির্বাচন বাংলাদেশে? রূপরেখা তৈরি করছেন হাসিনা, আ.লীগ বাদে নির্বাচনী চাপে ইউনূস!

কোন পথে নির্বাচন বাংলাদেশে? রূপরেখা তৈরি করছেন হাসিনা, আ.লীগ বাদে নির্বাচনী চাপে ইউনূস!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি