• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বারবার আপত্তি তুলেও কেন লাইভ স্ট্রিমিংয়ে রাজি হলেন মুখ্যমন্ত্রী?

বারবার আপত্তি তুলেও কেন লাইভ স্ট্রিমিংয়ে রাজি হলেন মুখ্যমন্ত্রী?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in কলকাতা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

গত ১২ সেপ্টেম্বর নবান্ন সভাঘরে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ভেস্তে গিয়েছিল লাইভ স্ট্রিমিং করা নিয়ে। সেই দিন মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধিন, তাই লাইভ স্ট্রিমিং করা যায় না। এর পর গঙ্গা দিয়ে অনেকটাই জল গড়িয়েছে, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন আমরণ অনশন পর্যন্ত গড়িয়েছে। ফলে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও চাপে পড়েছেন। এই আবহেই জুনিয়র ডাক্তারদের দাবি না থাকলেও এক মাস ৯ দিনের মাথায় মুখ্যমন্ত্রী সেই বৈঠকেরই লাইভ স্ট্রিমিং করলেন সকলকে চমকে দিয়ে। ফলে অভাবনীয় ঘটনা ঘটল ২১ অক্টোবর, সোমবার। বৈঠকে ১০ জন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের নবান্নে যাওয়ার কথা থাকলেও গেলেন ২২ জন। তাদের মধ্যে ১৭ জন যোগ দিলেন সরাসরি বৈঠকে। সেটাও মেনে নিল রাজ্য সরকার।

যে লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার করা নিয়ে এতদিন টানাপোড়েন চলছিল, এবার তাতেই শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী, তাও আবার নিজের করা যুক্তি নিজেই খণ্ডন করে। প্রথমে ১২ সেপ্টেম্বর নবান্ন, তারপর ১৪ সেপ্টেম্বর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি, দুটি ক্ষেত্রেই জুনিয়র ডাক্তারদের লাইভ স্ট্রিমিংয়ের দাবি সরাসরি খারিজ করেছিল রাজ্য সরকার। কিন্তু কি এমন ঘটল ২১ অক্টোবর, যে না চাইতেই রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক সরাসরি সম্প্রচার করে দিল। যা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে জনমানসে। সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে তুমুল জল্পনা-কল্পনা চলছে।

প্রথমদিকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, যে হেতু মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধিন, তাই সরকার চাইলেও সরাসরি সম্প্রচার করতে পারে না। জুনিয়র ডাক্তার এবং নাগরিক সমাজের একটা অংশের বক্তব্য ছিল সুপ্রিম কোর্ট নিজেই যেখানে প্রতিটি শুনানি সরাসরি সম্প্রচার করছে, সেখানে এই বৈঠকের ক্ষেত্রে কেন হবে না?  কিন্তু রাজ্য সরকার অনঢ় ছিল নিজেদের সিদ্ধান্তে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, লাইভ স্ট্রিমিং না হলেও ভিডিও ক্যামেরায় পুরো বৈঠক ধরে রাখা হবে। কিন্তু জুনিয়র ডাক্তারদের ভিডিওগ্রাফারদের প্রবেশাধিকার দেওয়া হয়নি বলে অভিযোগ উঠল। পরবর্তী সময় কালীঘাটে বৈঠক হলেও বৈঠকের বিবরণী লিপিবদ্ধ করা নিয়ে জটিলতা হয়। সবমিলিয়ে তীব্র জটিলতার সৃষ্টি হয় এই লাইভ স্ট্রিমিং নিয়ে। যদিও স্বাস্থ্যভবনের সামনে ধর্নার ৭ দিনের মাথায় লাইভ স্ট্রিমিং ছাড়াই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। বোঝাই গিয়েছিল, এই দাবি থেকে অনেকটাই সরে এসেছিল আন্দোলনকারীরা। তাই এবার নবান্নের বৈঠকে সেই দাবিও করেননি জুনিয়র ডাক্তাররা। কিন্তু সকলকে অবাক করে রাজ্য সরকার সরাসরি সম্প্রচার করে দেয় এই বৈঠকের।

সোমবারের বৈঠকে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা নিজের বক্তব্য রাখলেন এক এক করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের বক্তব্য রাখেন। জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের হয়ে অনিকেত মাহাত মেডিকেল কলেজগুলিতে চলা থ্রেট কালাচার নিয়ে বিস্তারিত বলেন। এরপর আরেক প্রতিনিধি দাবি তোলেন রাজ্যের স্বাস্থ্যসচিবের অপসারণের। সেই সময়ই দেখা যায় মুখ্যমন্ত্রীও জুনিয়র ডাক্তারদের এই দাবি খণ্ডন করছেন। অপরদিকে তাঁরাও নিজেদের যুক্তি সাজিয়ে মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিলেন স্বাস্থ্যসচিবকে অভিযুক্ত বলাই যায়। আবার আর জি কর মেডিকেল কলেজ বা মেদিনীপুর মেডিকেল কলেজে যে কয়েকজন পড়ুয়া চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল তা নিয়েও বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে।

সংশ্লিষ্ট মহলের মতে, মুখ্যমন্ত্রী এই কারণেই লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি তুলছিলেন। কারণ তিনি জানতেন, জুনিয়র ডাক্তাররা সহজে ছেড়ে দেবে না। তাঁরা আকুতভয়, দীর্ঘ তিনমাস ধরে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। কোনও চাপের কাছেই মাথা নত করেননি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও তাঁরা যে সহজে সবকিছু মেনে নেবেন না সেটাও বুঝেছিলেন মুখ্যমন্ত্রী। আর সেই জন্যই তিনি লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি ছিল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে এবার পরিস্থিতিটা আলাদা। জুনিয়র ডাক্তারদের অনশন দুই সপ্তাহ অতিবাহিত হয়ে গিয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁদের হাসপাতালে পাঠাতে হয়েছিল। ফলে বড় ধরণের কোনও বিপদের আগেই মুখ্যমন্ত্রী নমনীয় মনোভাব নিলেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Tags: CM MAMATA BANERJEEJUNIOR DOCTORSJUSTICE FOR R G KARLIVE STREAMINGR G KAR PROTEST
Previous Post

বচ্চন পরিবারে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই মন্তব্য শ্বেতা বচ্চনের

Next Post

ঘূর্ণিঝড় ডানা! ২৩ থেকে ২৬ অক্টোবর ৯টি জেলার সমস্ত স্কুলে ছুটি ঘোষণা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
6
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
28
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by Raja Majumder
October 31, 2025
0
26
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

by Sumana Sarkar
October 29, 2025
0
10
কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই। গোটা বিশ্ব জুড়ে...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
20
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
15
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

এক বৈঠকেই চমকের পর চমক একের পর এক দায়িত্বে দিদির প্রিয় কানন তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র

by Rani Chakraborty
October 21, 2025
0
21
এক বৈঠকেই চমকের পর চমক   একের পর এক দায়িত্বে দিদির প্রিয় কানন   তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র

মমতা বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের পাহাড়ে হিম শীতল দু ঘন্টার বৈঠকের পর স্নেহের শোভনকে গুরুদায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের...

Read more

ভোগ তৈরি থেকে পুজোর সরঞ্জাম। একা হাতেই বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী। মেয়েকে নিয়ে হাজির অভিষেক

by Sumana Sarkar
October 21, 2025
0
16
ভোগ তৈরি থেকে পুজোর সরঞ্জাম। একা হাতেই বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী। মেয়েকে নিয়ে হাজির অভিষেক

মা কালীর আরাধনায় মেতে উঠেছে আপামর বাংলা। শক্তিপীঠ থেকে সিদ্ধপীঠ, চলেছে মায়ের আরাধনা। শহর থেকে শহরতলী সেজে উঠেছে আলোর রোশনায়।...

Read more

পাহাড়ে হিম শীতল বৈঠকে মমতা শোভন তৃণমূলে ফিরছে কালীপুজোর আগে

by Rani Chakraborty
October 17, 2025
0
10
পাহাড়ে হিম শীতল বৈঠকে মমতা শোভন   তৃণমূলে ফিরছে কালীপুজোর আগে

কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় চলতি বছরের ২২ শে সেপ্টেম্বর বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। সেই...

Read more

নভেম্বরেই রাজ্যে শীত কনকনে ঠান্ডায় জমবে জেলাগুলি

by Rani Chakraborty
October 15, 2025
0
47
নভেম্বরেই রাজ্যে শীত  কনকনে ঠান্ডায় জমবে জেলাগুলি

শীতের অপেক্ষা। দুই বঙ্গ ডুবিয়ে অবশেষে রাজ্য থেকে বিদায় বর্ষার। বর্ষা বিদায়ে বাংলার হাওয়া বদল। ক্রমশ শুষ্ক বাংলার আবহাওয়া। আগামী...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি