• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
– হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতুর পর গঙ্গার উপর এবার তৃতীয় সেতু!

– হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতুর পর গঙ্গার উপর এবার তৃতীয় সেতু!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in কলকাতা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু, দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু দিয়েই এখন কলকাতাবাসী গঙ্গা পাড়াপাড় করেন। এবার তৃতীয় সেতুর নির্মানের সমস্ত বাঁধা কেটে গেল। ফলে খুব শীঘ্রই সেই সেতু নির্মানের কর্মকাণ্ড শুরু হয়ে যাবে বলে আশা করছেন রা্জ্যবাসী। গঙ্গার উপর প্রস্তাবিত এই তৃতীয় সেতুটি বারানসী-কলকাতা এক্সপ্রেসওয়ের সঙ্গে জুড়ে যাবে। ফলে খুব সহজেই যানজট এড়িয়ে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি কলকাতায় চলে আসতে পারবে। এতদিন জমিজটের কারণে এই সেতুর পরিকল্পনা ঝুলে ছিল। সূত্রের খবর, রাজ্য সরকার প্রয়োজনীয় জমি বন্দ্যোবস্ত করে ফেলেছে। জানা যাচ্ছে, এখন কেন্দ্রীয় সরকারের অধিনস্থ জাতীয় সড়ক কর্তৃপক্ষের চূরান্ত ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে রাজ্য সরকার।

ADVERTISEMENT

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

সূত্রের খবর, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বারানসী-কলকাতা এক্সপ্রেসওয়ে প্রকল্পের সঙ্গেই গঙ্গার উপর এই তৃতীয় সেতু নির্মানের প্রস্তাব দেওয়া হয়েছিল নবান্নের তরফ থেকেই। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই প্রস্তাব প্রাথমিকভাবে মেনেও নিয়েছিল। কিন্তু বরাবরের মতোই সমস্যা হয়ে দাঁড়ায় জমি। জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় জমি জোগাড় করে দেওয়ার শর্ত দেয় রাজ্য সরকারকেই। সেই মতো দক্ষিণ ২৪ পরগণায় জমির খোঁজ শুরু হয়। অবশেষে প্রয়োজনীয় জমির খোঁজ পাওয়া গিয়েছে বলেই জানা যাচ্ছে নবান্ন সূত্রে। জানা যাচ্ছে, হুগলি বা গঙ্গা নদীর উপর এই সেতু হাওড়ার বাগনান থেকে শুরু হয়ে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের কাছে এসে মিশবে। সেখান থেকে একটি পথ চলে যাবে জোকার দিকে, অন্যটি চলে যাবে ডায়মন্ড হারবারের দিকে। হুগলি নদীর উপর এই সেতু এবং দুটি রাস্তার জন্য বিষ্ণুপুর এবং সংলগ্ন এলাকায় প্রয়োজনীয় জমি চিহ্নিত করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের জাতীয় সড়ক কর্তৃপক্ষ প্রথমে পরিকল্পনা করেছিল, বারানসী-কলকাতা এক্সপ্রেসওয়ে হাওড়ার বাগনানের কাছে মুম্বই রোডে এসে মিশবে। কিন্তু রাজ্য সরকার দাবি করে, এতে সমস্যা আরও বাড়বে। বাগনানে যানজটে আটকে পড়বে, ফলে স্থায়ী সমাধান হবে না। বরং বাগনান থেকে ওই নির্মিয়মান রাস্তা হুগলি নদী পেড়িয়ে সোজা ডায়মন্ড হারবার রোডে এসে মিশলে সুবিধা হবে বলে জানায় নবান্ন। কেন্দ্রীয় সরকার নবান্নের এই দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় জমি জোগাড় করে দিতে বলে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে এর জন্য বাগনান থেকে হুগলি নদী পর্যন্ত ১৬ কিলোমিটার এবং নদী পার করে আরও ১৭ কিলোমিটার এগোবে বারানসী-কলকাতা এক্সপ্রেসওয়ে।

ফলে কমবেশি ৩৩ কিলোমিটার পথের জন্য জমির প্রয়োজনীয়তা ছিল। পর্যবেক্ষকদের একাংশের মতে, সড়ক পরিকাঠামো খাতে কেন্দ্রের থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকার সুবিধা পেতে চলেছে রাজ্য। ওয়াকিবহাল মহলের মতে, ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই রাজ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করেছে। এরমধ্যে যেমন বারানসী-কলকাতা এক্সপ্রেসওয়ে রয়েছে, তেমনই ৫০০ কিলোমিটার দীর্ঘ রক্সৌল-হলদিয়া এক্সপ্রেসওয়ে, খড়গপুর-মোড়গ্রামের মধ্যে প্রায় ২৩৪ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে এবং না এক্সপ্রেসওয়েতে এলিভেটেড বা ঝুলন্ত সড়ক পরিকাঠামো রয়েছে। এবার হুগলি নদীর উপর তৃতীয় সেতু নির্মান হলে তার ব্যায়ভারও কেন্দ্র বহন করবে বলে মনে করা হচ্ছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BRIDGEEXPRESSWAYGANGA RIVERKOLKATARIVER GANGES
Previous Post

ইঞ্জিনিয়ারিং বিস্ময়! এটি ভারতের প্রথম ‘লিফট-যুক্ত’ রেলব্রিজ

Next Post

এইবার হুমকি বার্তা পেলেন মিঠুন! কি পদক্ষেপ তারকার?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by Rupendu Das
March 20, 2026
0
15
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
15
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
30
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by Raja Majumder
October 31, 2025
0
33
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

by Sumana Sarkar
October 29, 2025
0
16
কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই। গোটা বিশ্ব জুড়ে...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
21
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
26
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

এক বৈঠকেই চমকের পর চমক একের পর এক দায়িত্বে দিদির প্রিয় কানন তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র

by Rani Chakraborty
October 21, 2025
0
25
এক বৈঠকেই চমকের পর চমক   একের পর এক দায়িত্বে দিদির প্রিয় কানন   তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র

মমতা বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের পাহাড়ে হিম শীতল দু ঘন্টার বৈঠকের পর স্নেহের শোভনকে গুরুদায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের...

Read more

ভোগ তৈরি থেকে পুজোর সরঞ্জাম। একা হাতেই বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী। মেয়েকে নিয়ে হাজির অভিষেক

by Sumana Sarkar
October 21, 2025
0
21
ভোগ তৈরি থেকে পুজোর সরঞ্জাম। একা হাতেই বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী। মেয়েকে নিয়ে হাজির অভিষেক

মা কালীর আরাধনায় মেতে উঠেছে আপামর বাংলা। শক্তিপীঠ থেকে সিদ্ধপীঠ, চলেছে মায়ের আরাধনা। শহর থেকে শহরতলী সেজে উঠেছে আলোর রোশনায়।...

Read more

পাহাড়ে হিম শীতল বৈঠকে মমতা শোভন তৃণমূলে ফিরছে কালীপুজোর আগে

by Rani Chakraborty
October 17, 2025
0
13
পাহাড়ে হিম শীতল বৈঠকে মমতা শোভন   তৃণমূলে ফিরছে কালীপুজোর আগে

কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় চলতি বছরের ২২ শে সেপ্টেম্বর বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। সেই...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি