• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চিকিৎসক থেকে শিক্ষক, আন্দোলনের ভাষা এক  দিদিমনির পুলিশের কি ফুলে এলার্জি?

চিকিৎসক থেকে শিক্ষক, আন্দোলনের ভাষা এক দিদিমনির পুলিশের কি ফুলে এলার্জি?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in Top Story, কলকাতা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
13
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

চাকরি হারিয়ে আন্দোলনে নেমেছিলেন শিক্ষকরা। যদিও তাদের কপালে জুটেছিল লাঠিপেটা ও ভারী বুটের লাথি। তবুও সেই শিক্ষকরা পুলিশকে শেখালেন নৈতিকতার পাঠ। তাদের হাতে তুলে দিলেন গোলাপ ফুল। তাঁরা ভবিষ্যতের নাগরিক গড়ার কারিগর। তাঁদের দেওয়া শিক্ষায় কেউ হন ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা পুলিশ। আজ সেই শিক্ষকদের একটা বড় অংশ বিপন্ন। যারা প্রকৃত মেধাবী ও যোগ্য হয়েও আজ চাকরিহারা। সঙ্গত কারণেই তাঁরা রাস্তায় নেমে এসেছেন এই অন্যায়ের প্রতিবাদ করতে। অথচ চাকরিহারা সেই শিক্ষকদের ওপর নির্মম লাঠিচার্জ করলো কলকাতা পুলিশ। তাতেও তৃপ্তি মেটেনি কিছু পুলিশ আধিকারিকের, তাঁরা আন্দোলনরত শিক্ষকদের পেটে লাথি মারতে ছাড়লেন না। কিন্তু তারা শিক্ষক খুদে পড়ুয়াদের প্রকৃত শিক্ষা দিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে যারা সাহায্য করেন তারা বুঝিয়ে দিলেন আন্দোলনের প্রকৃত ভাষা। তাই লাঠি ও লাথি খেয়েও আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা গোলাপ হাতে এগিয়ে গেলেন পুলিশকর্মীদের দিকে। প্রত্যেকের দিকে এগিয়ে দিলেন একটি গোলাপ। তখন বিব্রত পুলিশকর্মীদের অবস্থা ঠিক যেন ছুঁচো গেলার মতো। কি করবেন বুঝতে পারছেন না। কেউ কেউ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, কেউ আবার মুখ লুকোতে ব্যস্ত। এই চিত্র শুধুমাত্র শহর কলকাতার নয়, বরং মেদিনীপুর, বাঁকুড়া বা বর্ধমান, রাজ্যের সর্বত্রই দেখা গেল। কোথাও চাকরিহারা শিক্ষকদের বুকে ঝোলানো প্ল্যাকার্ড, তাতে লেখা ‘ছাতি দিলাম, লাথি মারো’।

ADVERTISEMENT

রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষকদের চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের এক রায়ে। যদিও এই একই রায় এক বছর আগে কলকাতা হাইকোর্ট দিয়েছিলো। যোগ্য ও অযোগ্যদের আলাদা করা যায়নি, তাই পুরো প্যানেল বাতিল। এখানেই মেধাবী ও যোগ্য শিক্ষকদের প্রশ্ন, রাজ্য সরকার, এসএসসি এতদিন কি করলো? কেন আলাদা করা গেল না? কেন ওএমআর শিট নষ্ট করে দেওয়া হল, কেনই বা ডিজিটাল ডেটা সংরক্ষিত হল না? মিরর ইমেজই বা কই? বিরোধীদের বক্তব্য, দুর্নীতি ঢাকতেই এই সমস্ত তথ্য প্রমান দ্রুত লোপাট করা হয়েছে।

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য নিজের মতো করে এই পরিস্থিতি মোকাবিলা করতে ময়দানে নেমেছেন। আর জি কর কাণ্ডের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সময় তিনি যেমন বাম ও বিজেপিকে খুঁজে পেয়েছিলেন, এবারও তাঁর আবিষ্কার সেই বাম ও বিজেপি। তাঁর পরিষ্কার বক্তব্য, আমি চাকরি দিয়েছি, আর ওরা চাকরি খেয়েছে। কিন্তু তিনি ভুলে যাচ্ছেন, যাদের এই গল্প শোনাচ্ছেন, তাঁরা প্রত্যেকেই উচ্চ শিক্ষিত ও সমঝদার। ফলে দুধ ও জলের তফাৎ তাঁরা করতে জানেন। ফলে যথারীতি চিরে ভেজেনি। আন্দোলন চলছে চাকরিহারা শিক্ষকদের। শিক্ষমন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও বৈঠক হল চাকরিহারা শিক্ষকদের, ফলাফল শূন্য। আসলে তৃণমূল চাইছে চাকরিহারা শিক্ষকদের বিভ্রান্ত করে তাঁদের দ্বিধাবিভক্ত করতে। তাঁদের মধ্যে রাজনৈতিক বিভাজনের দড়ি টেনে সমাজের কাছে ছোট করতে। এটাই মুখ্যমন্ত্রীর পরিকল্পনা। এর মধ্যে সুপ্রিম কোর্টে পুনরায় আবেদন করে বিষয়টি আরও দীর্ঘস্থায়ী করে চাকরিহারাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিতে। তাই কখনও পুলিশ দিয়ে লাঠিপেটা করে, কখনও আবার আলোচনার টেবিলে ডেকে গরমে-নরমে প্রলেপ দেওয়ার চেষ্টা। কিন্তু শিক্ষকরা জানেন প্রতিবাদের ভাষা কি হওয়া উচিত। তাই তাঁরা পুলিশকর্মীদের দিকে গোলাপ ফুল এগিয়ে দিলেন। বিব্রত পুলিশ কর্মীরা কিছুক্ষণ ভাবার পরে ফুলের দিকে হাত বাড়িয়ে দিলেন বটে, তবে তাঁদের শুনতে হল নৈতিকতার পাঠ। পুলিশকে শিক্ষকেরা বলেন, ‘আপনাদের পুলিশ বন্ধুরা আমাদের শিক্ষকদের পেটে লাথি মারলেও আমরা আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করব না। কারণ আপনারাও একদিন ছাত্র ছিলেন। আপনাদের ছেলেমেয়েরা অনেকেই হয়তো আমাদের ছাত্রছাত্রী। আমরা যদি খারাপ ব্যবহার করি, আপনাদের ছেলেমেয়েদের কী শেখাব?’

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

শিলিগুড়ির আকাশে যুদ্ধের প্রস্তুতি, S-400, রাফাল, যুদ্ধবিমান মজুত, চিকেন নেক আটকাতে যুদ্ধে ভারতীয় সেনা

Next Post

জেনারেল ওয়াকারের “ডবল গেম” হাসিনা-ডোভালের বৈঠকের পরই বড় প্রত্যাঘাত ভারতের?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by Rupendu Das
March 20, 2026
0
23
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
12
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
23
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
27
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
21
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
25
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
23
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
12
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
22
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
23
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more
Next Post
জেনারেল ওয়াকারের “ডবল গেম” হাসিনা-ডোভালের বৈঠকের পরই বড় প্রত্যাঘাত ভারতের?

জেনারেল ওয়াকারের “ডবল গেম” হাসিনা-ডোভালের বৈঠকের পরই বড় প্রত্যাঘাত ভারতের?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি