• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বিজেপি না তৃণমূল, বাংলায় কারা এগিয়ে থাকবে তা নির্ভর করতে পারে এই ১৬ কেন্দ্রের ফলাফলের উপর

বিজেপি না তৃণমূল, বাংলায় কারা এগিয়ে থাকবে তা নির্ভর করতে পারে এই ১৬ কেন্দ্রের ফলাফলের উপর

administrator by administrator
2 years ago
in Top Story, লোকসভা নির্বাচন ২০২৪
A A
0
ADVERTISEMENT
0
SHARES
87
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গত ১৬ মার্চ আসন্ন লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে সাত দফায় সম্পন্ন হবে দেশের সাধারণ নির্বাচন। রাজ্যের ৪২ আসনের মধ্যে ১৬টি আসনে পরিবর্তন হতে পারে জয়ের রঙ। বিজেপি না তৃণমূল, বাংলায় কারা এগিয়ে থাকবে তা নির্ভর করতে পারে এই ১৬ কেন্দ্রের ফলাফলের উপর। প্রথমে দেখে নেব

ADVERTISEMENT

ঝাড়গ্রাম 

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

২০১৯ সালের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী কুনার হেমব্রম। ৬ লাখ ২৬ হাজার ৫৮৩ ভোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় হয়েছিলেন তৃণমূলের বীরবাহা সোরেন। জোড়াফুল শিবিরের প্রার্থী ভোট পেয়েছিলেন ৬ লাখ ১৪ হাজার ৮১৬ ভোট। ১১ হাজার ৭৬৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন কুনার হেমব্রম। ৫ বছর আগের সেই পরিস্থিতি পালটে গিয়েছে বর্তমান সময়ে। জঙ্গলমহলের এই জেলায় সংগঠন শক্ত করেছে জোড়াফুল শিবির। তবে এই অঞ্চলের ৩৫ শতাংশ কুড়মি ভোট জনজাতি তালিকাভুক্তি-সহ নানান দাবিতে একাধিকবার রেল ও পথ অবরোধ করেছে। আসন্ন নির্বাচনে নিজেদের সমাজ থেকে প্রার্থীও দিয়েছেন কুড়মি নেতারা। ফলে তাদের ভোট বড় ফ্যাক্টর গড়ে দেবে।

আসন্ন ভোটে ঝাড়গ্রাম আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কালীপদ সোরেন, বিজেপির হয়ে লড়াই করছেন প্রণত টুডু। অন্যদিকে বামেরা প্রার্থী করেছে সোনামণি মুর্মুকে। প্রসঙ্গত সাঁওতালি সাহিত্যজগতের উজ্জ্বল নাম কালীপদ সোরেন ২০২২ সালে ‘পদ্মশ্রী’ সম্মান পান। চলতি বছর ফেব্রুয়ারি মাসে জঙ্গলমহল সফরে গিয়ে তাঁকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে গেরুয়া শিবিরের প্রার্থী প্রণত টুডু পেশায় চিকিৎসক। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকের চাকরি থেকে সদ্য ইস্তফা দেন তিনি। এরপর পদ্ম শিবির তাঁকে ঝাড়গ্রাম লোকসভা আসনে প্রার্থী করে। অন্যদিকে বামপ্রার্থী সোনামণি মুর্মু ইউনিসেফের হয়ে আদিবাসী গ্রামে ঋতুস্রাব নিয়ে কাজ করেছেন। কিশোরী থেকে সাধারণ মহিলাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে কাজ করেছেন তিনি। শিখিয়েছেন স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার। তিন জনেই প্রার্থী হিসেবে যথেষ্ট যোগ্য। তবে এই কেন্দ্রে কুড়মি ভোট বড় ফ্যাক্টর। গত নির্বাচনে কুড়মি সমাজের ভোট বিজেপি ও তৃণমূলের মধ্যে ভাগাভাগি হয়েছিল। তারপরেও গেরুয়া শিবির জয়ী হয়েছিল। আসন্ন নির্বাচনে কুড়মিরা যদি জোটবদ্ধ হয় তবে তৃণমূল ও বিজেপি দুই প্রার্থী চ্যালেঞ্জের মুখে পড়বে।

মেদিনীপুর

গত লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ৬ লাখ ৮৫ হাজার ৪৩৩ ভোট পেয়েছিলেন তিনি। অন্যদিকে তৃণমূলের মানস ভুইঞা পেয়েছিলেন ৫ লাখ ৯৬ হাজার ৪৮১ ভোট। ৮৮ হাজার ৯৫২ ভোটে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। কিন্তু এবারে দিলীপকে মেদিনীপুরে প্রার্থী করেনি গেরুয়া শিবির। এই আসনে দলের তরফে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। অন্যদিকে তৃণমূলের তরফে টিকিট দেওয়া হয়েছে জুন মালিয়াকে। অগ্নিমিত্রা পাল মেদিনীপুরে নতুন প্রার্থী হয়েছে। বামফ্রন্ট প্রার্থী করেছে সিপিআইএমের বিপ্লব ভট্টকে। তবে জোড়াফুল শিবিরের প্রার্থী জুন মালিয়া এর আগে মেদিনীপুর বিধানসভা থেকে জয়ী হয়ে বিধায়ক হন। অগ্নিমিত্রা পালের থেকে মেদিনীপুর অনেকটা বেশি রাজনৈতিকভাবে পরিচিত তৃণমূল প্রার্থীর কাছে। ফলে বিজেপি প্রার্থীর কাছে এই কেন্দ্র অনেকটা চ্যালেঞ্জের।

বাঁকুড়া

২০১৯ সালের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। ৬ লাখ ৭৫ হাজার ৩১৯ ভোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় হয়েছিলেন তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায়। জোড়াফুল শিবিরের প্রার্থী পেয়েছিলেন ৫ লাখ ৯৮৬ ভোট। ১ লাখ ৭৪ হাজার ৩৩৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন সুভাষ সরকার। বাঁকুড়া থেকে জয়ী হওয়ার পর সুভাষকে মন্ত্রিত্ব দিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু তাঁর বিরুদ্ধে গত বছর চাকরি দুর্নীতির অভিযোগ উঠেছিল। আসন্ন লোকসভা ভোটে বিজেপির তরফে পুনরায় সুভাষ সরকারকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেসের তরফে টিকিট দেওয়া হয়েছে অরূপ চক্রবর্তীকে। অন্যদিকে বামফ্রন্ট এই কেন্দ্রে দাঁড় করিয়েছে নীলাঞ্জন দাশগুপ্তকে। পেশায় আইনজীবী নীলাঞ্জন এলাকায় বামপন্থী হিসেবে পরিচিত। মানুষের সুখে দুঃখে পাশে থাকেন। অন্যদিকে তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তীও পেশায় আইনজীবী। তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলের সঙ্গে যুক্ত। ফলে মানুষের সঙ্গে তাঁরও নিবিড় যোগ রয়েছে। ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন অরূপ। গত বারের সাংসদ সুভাষ সরকারের সঙ্গে তাই তৃণমূল প্রার্থীর জোর টক্করের সম্ভাবনা রয়েছে।

আরও অন্যান্য কেন্দ্র আপডেট আসছে…

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

কেরলকে হারিয়ে  ইস্টবেঙ্গলের  চোখ বেঙ্গালুরু ম্যাচে

Next Post

ডায়মন্ড হারবারে পিছু হটলেন নওশাদ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
8
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
20
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
26
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
19
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
23
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
21
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
11
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
20
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
28
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
27
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি