• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দমদমে সৌগতের হাতে উঠল ‘বাঁশ’! তবুও কী পারবেন ভোট বৈতরণী পার করতে?

দমদমে সৌগতের হাতে উঠল ‘বাঁশ’! তবুও কী পারবেন ভোট বৈতরণী পার করতে?

Raja Majumder by Raja Majumder
2 years ago
in রাজ্যে, লোকসভা নির্বাচন ২০২৪
A A
0
ADVERTISEMENT
0
SHARES
37
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ভোট বড় বালাই। যে কোনও ভোট এলেই দেখা যায় নেতা-নেত্রীদের নানান কর্মকাণ্ড করে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে। ২০২৪ লোকসভা ভোটের শেষ দফার ভোটগ্রহন বাকি সারা দেশে। ভোটগ্রহন হবে আগামী ১ জুন। ফলে শেষ বেলার প্রচারে দিন-রাত এক করছেন প্রার্থীরা। কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমালের দাপট প্রচারপর্বের বাঁধা হয়ে দাঁড়িয়েছিল দক্ষিণবঙ্গে। কলকাতা লাগোয়া দমদম লোকসভা কেন্দ্রেও ভোটগ্রহন হবে শেষ দফায়। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের দাপটে দমদমের বহু জায়গায় জল জমে যায়। দমদমের বিদায়ী সাংসদ তথা এবারও তৃণমূল প্রার্থী সৌগত রায় দমে যাননি। রীতিমতো বাঁশ হাতে নিয়ে তিনি নেমে পড়লেন ড্রেনের মুখ পরিস্কার করতে। যা দেখে বিরোধীদের কটাক্ষ, অত্যন্ত দূর্বল চিত্রনাট্য।

ADVERTISEMENT

২৬ মার্চ রবিবার রাতেই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলের মাঝামাঝি কোনও এলাকায়। যার জেরে রবিবার বিকেল থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয় কলকাতা এবং সংলগ্ন এলাকায়। এমনিতেই দমদমের কিছু এলাকায় অল্প বৃষ্টিতেই হাঁটু সমান জল জমে। আর রেমালের জেরে অতি প্রবল বৃষ্টিতে দমদমের বিস্তৃর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ভোট বাজারে জনগণের দৃষ্টি আকর্ষণ করার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করেতে চাননি পোড় খাওয়া রাজনৈতিক সৌগত রায়। সোমবার সকালেই তাই তিনি দলবল নিয়ে নেমে পড়েন জমা জল সরানোর কাজে। আর এই কাজে তাঁর হাতিয়ার হল একটি বাঁশ। হাঁটুর উপরে ধুতির খুঁট তুলে হাত তিনেক লম্বা একটি বাঁশ নিয়ে ৭৬ বছরের সৌগত রায়কে দেখা গেল নর্দমা খোঁচাতে। অথচ তাঁর পাশেই তখন কয়েকজন শক্তপোক্ত তৃণমূল কর্মী মাথার উপর ছাতা ধরে রয়েছেন। দমদমের তৃণমূল প্রার্থীর এহেন কর্মকাণ্ডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। নেটিজেনরাও নানা রকম রসিক মন্তব্য করতে ছাড়ছেন না।

RelatedPosts

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

অপরদিকে, বিরোধী রাজনৈতিক দলের নেতারা খোঁচা দিতে ছাড়ছেন না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডলে তিনি ওই ভিডিও শেয়ার করে লেখেন, “১৫ বছর ধরে সাংসদ। ১৫ বছর ধরে পৌরসভার ক্ষমতায়। ১৩ বছর ধরে রাজ্যে ক্ষমতায়। কিন্তু নির্বাচনের আগে বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল জমে যাওয়ায় বাঁশ দিয়ে কি খোঁচাচ্ছেন উনিই জানেন! ভাব খানা এমন যেন, এই ছ’ মাস আগে তৃণমূল কংগ্রেস নামক এক দলের রেজিস্ট্রেশন হয়েছে আর ইনি এই প্রথম ভোটে লড়ছেন”। এই বিষয়ে কটাক্ষ করতে পিছিয়ে থাকেননি দমদমের বাম প্রার্থী সুজন চক্রবর্তীও। তিনি বলেন, ভোটের আগে এত তৎপরতা, তাহলে এত বছর উনি কি কাজ করলেন?

আসলে বাঁশ এমন একটি বস্তু যা বহু ক্ষেত্রে মানবজীবনে কাজে আসে। বর্ষীয়ান তৃণমূল নেতা তথা দমদমের প্রার্থী সেই বাঁশকে কাজে লাগালেন রেমাল বিধ্বস্ত দমদমের রাস্তায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে অনেকেই মন্তব্য করছেন, অতি দুর্বল চিত্রনাট্য এটি। কেউ কেউ মন্তব্য করছেন, তাঁর দল এত বছর ধরে রাজ্যে ক্ষমতায়, তিনবারের সংসদ হয়েও সৌগত রায় দমদমের জলজমার সমস্যার সমাধান করতে পারলেন না। অথচ ভোটের মুখে নিজেই বাঁশ হাতে নর্দমার জমা জল পরিস্কার করছেন ভিডিও তুলে প্রচার পাওয়ার জন্য। বুধবার দক্ষিণ ২৪ পরগণায় ভোট প্রচারে গিয়েও মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল দমদমের নাম। তিনি সরাসরি দাবি করেছেন, দমদমে সিপিএম এবং বিজেপি সেটিং করেছে। দমদমে সিপিএমের ভোট এবার বিজেপির ঝুলিতে যাবে বলেও দাবি করেন তৃণমূল নেত্রী।

 

রাজনৈতিক বিশ্লেষকদের অবশ্য অভিমত, এবার সৌগত রায় কড়া চ্যালেঞ্জের মুখে পড়ছেন। দমদমে এবার লড়াই মূলত ত্রিমুখী। সৌগত রায়ের বিপক্ষে এবার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত এবং সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। কংগ্রেস এবং সিপিএমের ভোট মিলিয়ে মাত্র ১৪ শতাংশ পুঁজি নিয়ে কতটা লড়াই দেবেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী, এই প্রশ্ন থাকলেও সুজন এবার আশাবাদী। একদা যাদবপুর থেকে লোকসভায় যাওয়া পক্ককেশ সুজন চক্রবর্তী এবার দমদমের অতীতের বামদূর্গ পুনরুদ্ধার করতে দিনরাত এক করছেন। বামপ্রার্থীর দাবি, সৌগত রায় এলাকায় জনসংযোগ ঠিকঠাক রাখলেও তাঁর কাজ নিয়ে অসন্তোষ রয়েছে দমদমের মানুষদের মধ্যে। অপরদিকে, বাম আমলেই একবার দমদমে পদ্মফুল ফুটিয়েছিল বিজেপি।

 

সকলকে অবাক করে ১৯৯৮ সালে দমদম লোকসভা থেকে জিতেছিলেন বিজেপি প্রার্থী তপন শিকদার। মিশ্র জনজাতীর বাস এই দমদমে। ফলে বরাবরই বিজেপি এখানে ভালো ভোট আদায় করে নেয়। ২০১৪ লোকসভা ভোটেও তৎকালীন বিজেপি প্রার্থী তপন শিকদার পেয়েছিলেন প্রায় ৩০ শতাংশ ভোট। ২০১৯ সালে বিজেপির শমিক ভট্টাচার্য ৩৮ শতাংশের বেশি ভোট টেনেছিলেন। সেবার সৌগত রায় জিতেছিলেন মাত্র ৫৩ হাজার ভোটে। ফলে ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত অনেকটাই আশাবাদী। শীলভদ্র দত্তও একদা তৃণমূলে ছিলেন। তিনি ব্যারাকপুরের বিধায়ক ছিলেন।  লড়াইয়ের ময়দানে তিনিও জোরকদমে রয়েছেন। এখন দেখার বাঁশ হাতে নর্দমা পরিস্কার করে বর্ষীয়ান তৃণমূল প্রার্থী দমদমে ভোট বৈতরণী পার করতে পারেন কিনা।

 

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

কন্যাকুমারীতে ধ্যানে বসবেন মোদি, কটাক্ষ মমতার

Next Post

কত টাকা পান আইপিএলের চিয়ার লিডাররা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
20
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
14
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
17
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
13
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by Rani Chakraborty
October 23, 2025
0
30
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
30
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
31
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
24
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more

২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন বিরাট রদবদল তৃণমূলে কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

by Rani Chakraborty
October 17, 2025
0
14
২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন  বিরাট রদবদল তৃণমূলে  কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

সামনেই ২৬ শের বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে পারফরমেন্সের ভিত্তিতে চলছে তৃণমূলের সাংগঠনিক রদবদল। নজরে বিভিন্ন পুরসভার পারফরম্যান্স।...

Read more

দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি মাননীয়া দেখছেন রাত ১২ টা CCTV বলছে সন্ধ্যে ৭ টা

by Rani Chakraborty
October 15, 2025
0
35
দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি  মাননীয়া দেখছেন রাত ১২ টা  CCTV বলছে সন্ধ্যে ৭ টা

দুর্গাপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রী রাতে সহপাঠীর সাথে খাওয়ার খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন। এরপরই ভয়ঙ্কর অভিযোগ ওঠে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি