• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
যাদবপুরে বারবার কেন প্রার্থী বদল করেন তৃণমূল নেত্রী?

যাদবপুরে বারবার কেন প্রার্থী বদল করেন তৃণমূল নেত্রী?

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, লোকসভা নির্বাচন ২০২৪
A A
0
ADVERTISEMENT
0
SHARES
26
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

কলকাতার বুকে হলেও যাদবপুর লোকসভা কেন্দ্রের কয়েকটি বিধানসভা শহরতলি এবং গ্রামকেন্দ্রীক। ফলে যাদবপুরে বরাবরই মিশ্র ফলাফল লক্ষ্য করা যায়। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা হল যাদবপুর, টালিগঞ্জ, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, বারুইপুর পূর্ব, বারুইপুর দক্ষিণ এবং ভাঙর। ফলে একদিকে যেমন দক্ষিণ কলকাতার সম্ভ্রাম্ত ভোটার অন্যদিকে শহরতলির গ্রামগুলির সাধারণ ভোটার রয়েছেন। ফলে এই লোকসভার ফলাফল নির্ভর করে শহরতলির ভোটারদের মানসিকতার ওপর। ফলে একসময় যাদবপুর যেমন ছিল লালদূর্গ, তেমনই পরবর্তনের আগে থেকেই যাদবপুরের হাওয়া ঘুরতে শুরু করে। কিন্তু ২০০৯ লোকসভা ভোট থেকেই দেখা যাচ্ছে, যাদবপুরে তৃণমূল কংগ্রেস বারবার প্রার্থী বদল করছে। তাৎপর্যপূর্ণ দিক হল, এবারের লোকসভা নির্বাচনের প্রচারে এসে স্বয়ং তৃণমূল নেত্রীও স্বীকার করে নিয়েছেন, বিদায়ী সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী এখানে ঠিকভাবে কাজই করতে পারেননি। এরজন্য তিনি যাদবপুরের ভোটারদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন।

ADVERTISEMENT

 

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

২০০৯,২০১৪ এবং ২০১৯-এর বিগত তিনটি লোকসভা ভোটে যাদবপুরে ফুটেছে ঘাসফুল। কিন্তু তবুও প্রতিবার বিজয়ী প্রার্থীদের টিকিট দেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৯ সালের লোকসভা ভোটে অনেক আশা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল প্রখ্যাত গায়ক কবীর সুমনকে। তিনি জিতেছিলেন ৫৬ হাজার ২৬৭ ভোটে। পরাস্ত করেছিলেন বিদায়ী সাংসদ সিপিএমের সুজন চক্রবর্তীকে। কিন্তু পরবর্তী পাঁচ বছরে কবীর সুমনে মোহভঙ্গ হয় তৃণমূলের। এরপর ২০১৪ লোকসভা ভোটে কবীর সুমনকে সরিয়ে তৃণমূল টিকিট দেয় বিশিষ্ট শিক্ষাবিদ সুগত বসুকে। কিন্তু ২০১৯ সালে তাঁকেও বাদ দিয়েছেন তৃণমূল নেত্রী। সেবার টলিউডের নায়িকা মিমি চক্রবর্তীকে টিকিট দিয়েছিলেন যাদবপুর কেন্দ্রে। ২০১৯-এ মিমি রেকর্ড ভোটে জেতেন, জয়ের ব্যবধান ২ লক্ষ ৯৬ হাজার ২৩৯ ভোট। কিন্তু এবারও মিমি্ চক্রবর্তীর ওপর মোহভঙ্গ হয় তৃণমূল নেত্রীর। ২০২৪-এর লোকসভা ভোটে মিমির বদলে টিকিট দিলেন আরেক টলি নায়িকা সায়নী ঘোষকে। যদিও সায়নী দীর্ঘদিন ধরেই তৃণমূলের নেত্রী হিসেবে কাজ করছেন।

 

২০২৪ লোকসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায়। তিনি বর্তমান তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে এক জনসভায় প্রকাশ্যে বলেন, “আমার প্রার্থী সায়নী। আগের বার আপনারা অতটা সার্ভিস পাননি। সায়নী এলাকায় পড়ে থেকে লড়াই করবে এবং দাঁতে দাঁত দিয়ে উন্নয়নের কাজ করে যাবে”। অর্থাৎ তৃণমূল সুপ্রিমো নিজেই স্বীকার করলেন, গতবারের সাংসদ মিমি কাজ করেননি। কিন্তু হিসাব বলছে সাংসদ তহবিলের টাকা সব থেকে বেশি খরচা করেছিলেন মিমি চক্রবর্তীই। এখানেই প্রশ্ন উঠছে মিমি তাহলে কি অপরাধ করলেন। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি মমতার দফতরে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন মিমি। কিন্তু লোকসভার নিয়ম অনুযায়ী পাঁচ বছর কাটানোর পরে বিদায়ী সাংসদের কোন ইস্তফা দেওয়ার প্রয়োজন নেই। ফলে তিনি যে এবার ভোটে দাঁড়াতে চাইছেন না সেটা পরিস্কার হয়ে গিয়েছিল। ফলে এবার প্রার্থী হলেন আরেক টলি তারকা সায়নী ঘোষ।

 

বিরোধীদের প্রশ্ন, সাংসদ হিসেবে মিমি যে কাজ করেননি সেটা পাঁচ বছর হয়ে যাওয়ার পর কেন মনে পড়ল? বিগত পাঁচ বছরে কেন তিনি মিমিকে ডেকে সাবধান করেননি? পাশাপাশি এই প্রশ্নও উঠছে, যদি তিনি কাজই না করে থাকেন, তাহলে মিমি চক্রবর্তীর সাংসদ তহবিলের টাকা কারা খরচ করেছিল? আসল কথা হল, মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্র নিয়ে বরাবরই চিন্তায় থাকেন। তাই কোনও সাংসদের কাজেই তিনি সন্তুষ্ট হন না। যাদবপুর এমনই এক লোকসভা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে, যেখানে বিদায়ী সাংসদরা একবারের বেশি টিকিট পাননি। ২০০৯-এর কবীর সুমনের পর ২০১৪ সালে সুগত বসু। ২০১৯ সালে তৃণমূল ফের প্রার্থী বদল করে যাদবপুরে, টিকিট পান মিমি চক্রবর্তী। কিন্তু ট্রাডিশন বজায় রেখে ২০২৪ সালের লোকসভাতেও বদলে গেলেন প্রার্থী। বিরোধীদের প্রশ্ন, এবার জিতলেই কী যাদবপুরের জন্য কাজ করবেন সায়নী? নাকি তিনিও পূর্বসূরীদের পথে হাঁটবেন। আগামী ৪ জুন সেই প্রশ্নের আগাম আন্দাজ পাওয়া যাবে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

কেন বন্ধ হয়ে গেল অ্যাটলাস সাইকেল?

Next Post

মাখন খেয়ে ওজন কমান

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
11
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
21
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
26
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
19
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
24
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
21
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
11
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
20
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
28
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
27
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি