ভোট যে বড় বালাই। সারা বছর স্থানীয় মানুষদের সমস্যার কথা ভুলে থাকলেও ভোট দিতে যাওয়ার জন্য জমা জলে তৈরি হল অস্থায়ী রাস্তা। ইউআর রেক দিয়ে তৈরি হওয়া রাস্তার দৈর্ঘ্য প্রায় ২০০ ফুট । মহেশতলার ২৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। জলে থৈ থৈ করছে গোটা এলাকা। কোথাও হাঁটু সমান জল। কোথাও বা কোমর সমান। এলাকার নিকাশির হাল অত্যন্ত খারাপ। সারা বছর ছবিটা কম বেশি একই। অল্প বৃষ্টিতেই জমে যায় জল। বৃষ্টি থেমে যাওয়ার পরেও এলাকায় বেশ কিছুদিন দাঁড়িয়ে থাকে জল। এককথায় হতশ্রী পরিস্থিতি। ভোট আসতেই বদলে গেল ছবি। নাহ । নিকাশির হাল ফেরেনি। জমা জলের উপর বাঁধা হল লোহার অস্থায়ী রাস্তা। ভোট বিঘ্নিত হওয়াতে দাঁড়ি টানতেই এমন ব্যবস্থা।
এলাকায় বহু মানুষের বাস। সারি সারি দোকান, ঘর বাড়ি। তবু হাল ফেরে না। অভিযোগ বার বার জানানো সত্ত্বেও প্রশাসনের হুঁশ ফেরানো সম্ভব হয়নি। ভোট আসায় তোড়জোড় শুরু হতেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয়রা। তখনও টিপটিপ করে পড়ছে বৃষ্টি। বৃষ্টি মাথায় চলছে অস্থায়ী রাস্তা তৈরির কাজ। কোথাও খামতি নেই কোথাও গাফিলতি নেই। কিন্তু ভোট শেষ হতে সেইতো যেকে সেই।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post