ফের ভয়াবহ রেল দুর্ঘটনা! অগ্নিকান্ডের ঘটনা ঘটল কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসে। কীভাবে আগুন লেগেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালানো হয়েছে। হতাহতের খবর নেই। রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে ভয়াবহ আগুন লাগে। কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের বি৬, বি৭, এম১ কামরায় আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, এদিন বিশাখাপত্তনম স্টেশনে ঢোকার পরই কোবরা এক্সপ্রেসে আগুন লাগে। সঙ্গে সঙ্গে সাদা ধোঁয়ায় ঢেকে যায় বিশাখাপত্তনম স্টেশন। শর্ট সার্কিট থেকে এদিন ট্রেনে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দমকলের তরফে। সূত্রের খবর, বিশাখাপত্তনমের ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল তিরুপতি গামী ট্রেনটি। তখন আচমকাই ধোঁয়া উঠতে শুরু করে বি-৭ কোচে। তা দেখে এই কোচে থাকা যাত্রীরা বেরিয়ে যান। এরপরই দাউ দাউ করে জ্বলতে থাকে কোচ। আগুন ছড়িয়ে পরে পাশের দুটো এসি কোচ।বিশাখাপত্তনমের যুগ্ম সিপি ফকিরাপ্পা বলেছেন, “কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের সমস্ত যাত্রীদের ট্রেন থেকে নিরাপদে নামানো হয়েছে । আগুন লাগার সঙ্গে সঙ্গে রেলকর্মী ও পুলিশকে খবর দেওয়া হয়। চারটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া বগিগুলিকে ট্রেন থেকে আলাদা করে সরিয়ে নেওয়া হচ্ছে। রেলের কর্মীরা ঘটনার তদন্ত করছে ৷” অগ্নিকাণ্ডের জেরে ট্রেনটিকে বাতিল করা হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করে রেল দপ্তর।
বাংলাদেশের ভবিষ্যত কি, ঠিক করবে ভারতই। আপনাদের মনে আছে নিশ্চই গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পরই...
Read more












Discussion about this post