• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
প্রার্থী নিয়ে দোটানা? এবার NOTA-য় পড়ল সর্বাধিক ভোট

প্রার্থী নিয়ে দোটানা? এবার NOTA-য় পড়ল সর্বাধিক ভোট

Raja Majumder by Raja Majumder
2 years ago
in দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
4
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ইতিহাস গড়ল ইন্দোরবাসী। এবারের লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের ইন্দোর আসনে ভোটাররা নোটা-য় দিলেন সর্বোচ্চ ভোট। মজার তথ্য হল, এবার সর্বাধিক ভোটে জয় এসেছে এই ইন্দোর খেকেই। বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানি জিতেছেন ১১ লক্ষ ৭৫ হাজার ভোটে। আর এই লোকসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে এসে NOTA পেয়েছে ২ লক্ষ ১৮ হাজার ৬৭৪ ভোট। তবে, এর পিছনে কারণ হিসেবে উঠে আসছে, ইন্দোরের কংগ্রেস প্রার্থী শেষ মুহূর্তে প্রার্থীপদ প্রত্যাহার করে বিজেপি যোগদান করা। সেই কারণেই কংগ্রেস সমর্থকরা বিপুল পরিমানে নোটায় ভোট দিয়ে থাকতে পারেন। শুধু ইন্দোর একা নয়, ভারতের বহু লোকসভা কেন্দ্রে নোটা এবার কামাল দেখিয়েছে। বিশেষজ্ঞ মহলের সরস মন্তব্য, অবশেষে ভারতবাসী সগর্বে জানাতে পারছেন, আমার কোনও প্রার্থীকেই পছন্দ নয়।

ADVERTISEMENT

মধ্যপ্রদেশের ইন্দোরের পর নোটায় ভোট পড়া দ্বিতীয় সর্বোচ্চ লোকসভা কেন্দ্র হল অন্ধ্রপ্রদেশের আরাকু। ভাইজাকের অদূরে আরাকু লোকসভা কেন্দ্রে এবার নোটায় ভোট পড়েছে ৫০ হাজার ৪৭০টি। এরপরেই আছে ওড়িশার নবরঙপুর লোকসভা কেন্দ্র। এখানে নোটা-তে ভোট দিয়েছেন ৪৩ হাজার ২৬৮ জন। নবরঙপুরের ঠিক পিছনেই রয়েছে বিহারের গোপালঞ্জ লোকসভা কেন্দ্র। এখানে নোটা ভোট পেয়েছে মোট ৪৩ হাজার ৮৬৩টি। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে এই গোপালগঞ্জেই দেশের সর্বোচ্চ ৫১ হাজার ৬৬০টি নোটা ভোট পড়েছিল। ঝাড়খণ্ডের কোডার্মায় এবার ৪২ হাজার ১৫২টি ভোট পড়েছে নোটায়। উল্লেখ্য, বিহারের ২ শতাংশের বেশি ভোটার কোনও প্রার্থীকেই পছন্দ করেননি এবারের লোকসভা নির্বাচনে।

RelatedPosts

সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

রাহুল গান্ধির বারবার ‘ভোটচুরির’ অভিযোগ! ভারতেক অস্থিতিশীল করার বিদেশি চক্রান্ত

গুজরাটে ২৫টি লোকসভা আসনের মধ্যে ২৪টিতেই NOTA তৃতীয় স্থানে রয়েছে। বাকি একটি আসনে নোটা রয়েছে চতুর্থ স্থানে। অর্থাৎ, গুজরাটের প্রায় সবকটি লোকসভা আসনেই প্রথম দুজন প্রার্থীকে ছাড়া আর কাউকে পছন্দ করেনি ভোটাররা। তথ্য বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসন গান্ধিনগরে নোটায় ভোট পড়েছে ২২ হাজার। এখানেও তৃতীয় স্থানে নোটা। দ্বিতীয় সর্বোচ্চ ভোটে জয় আসা গুজরাটের নাভসারি লোকসভা কেন্দ্রেও নোটায় ভোট পড়েছে ২০ হাজারের বেশি। গুজরাটের দাহোত লোকসভা আসনে নোটায় ভোট পড়েছে ৩৫ হাজারের কাছাকাছি, অর্থাৎ মোট ভোটারের ৩.১৪ শতাংশ। অপরদিকে গুজরাটের ছোটা উদয়পুরে নোটায় ভোট পড়েছে ৩০ হাজারের বেশি, অর্থাৎ মোট ভোটারের আড়াই শতাংশ। ২০১৯ লোকসভা নির্বাচনের হিসেব অনুযায়ী সেবার নোটায় মোট ভোট পড়েছিল ৬৫ লক্ষ ২০ হাজার মতো। যার মধ্যে ২২ হাজারের বেশি পোস্টাল ব্যালট ছিল। যা ছিল মোট ভোটারের ১.০৬ শতাংশ। কমিশন মনে করছে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে নোটা।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

প্রার্থী বদলে একধাক্কায় হাতছাড়া তিন লোকসভা! বিজেপিতে চাপে শুভেন্দু

Next Post

স্ট্রোক কাদের হয় এবং কেন হয় ?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

by Raja Majumder
December 3, 2025
0
24
সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

বাংলাদেশের ভবিষ্যত কি, ঠিক করবে ভারতই। আপনাদের মনে আছে নিশ্চই গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পরই...

Read more

গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

by Sumana Sarkar
October 18, 2025
0
7
গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

গুজরাট মন্ত্রিসভায় নাটকীয় মোড়। বৃহস্পতিবার একযোগে সমস্ত মন্ত্রীরা ইস্তফা দিয়ে দেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পোটেল ছাড়া বাকি সমস্ত মন্ত্রীর এক ধাক্কায়...

Read more

রাহুল গান্ধির বারবার ‘ভোটচুরির’ অভিযোগ! ভারতেক অস্থিতিশীল করার বিদেশি চক্রান্ত

by Rupendu Das
September 18, 2025
0
74
রাহুল গান্ধির বারবার ‘ভোটচুরির’ অভিযোগ! ভারতেক অস্থিতিশীল করার বিদেশি চক্রান্ত

বৃহস্পতিবার রাহুল গান্ধি সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনকে ঘুরিয়ে নিশানা করেন। রাগা বলেন, কর্নাটকের লোকসভা কেন্দ্র “অলন্দে কেউ কেউ ভোট...

Read more

কলকাতায় মোদির গোপন বৈঠকে বড় সিদ্ধান্ত! মুহাম্মদ ইউনূস কিছু বুঝছেন?

by Raja Majumder
September 15, 2025
0
50
কলকাতায় মোদির গোপন বৈঠকে বড় সিদ্ধান্ত! মুহাম্মদ ইউনূস কিছু বুঝছেন?

রবিবার রাতেই কলকাতা পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মিলিত কমান্ডার সম্মেলন উদ্বোধন করতেই তাঁর কলকাতায় আসা। তবে তিনি সিটি অফ...

Read more

‘রাহুল-প্রিয়াঙ্কা মডেল’ আওয়ামী নেতৃত্বে বড়সড় বদল আনছেন শেখ হাসিনা

by Raja Majumder
September 9, 2025
0
44
‘রাহুল-প্রিয়াঙ্কা মডেল’ আওয়ামী নেতৃত্বে বড়সড় বদল আনছেন শেখ হাসিনা

১৯৮১ সালের ১৭ মে থেকে আজকের দিন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের শীর্ষ নেত্রী হিসেবে...

Read more

মোদি-পুতিন বৈঠকের পরেই সিদ্ধান্ত, ভারতে আসছে আরও এস ৪০০ এয়ার ডিফেন্স

by Rupendu Das
September 3, 2025
0
57
মোদি-পুতিন বৈঠকের পরেই সিদ্ধান্ত, ভারতে আসছে আরও এস ৪০০ এয়ার ডিফেন্স

আগামী বছরেই আসছে আরও এস ৪০০ এয়ার ডিফেন্স মোদি-পুতিন বৈঠকের পরেই সিদ্ধান্ত, প্রবল চাপে পাকিস্তান-বাংলাদেশ। ভারত-রাশিয়া বৈঠকে আলোচনা হয়েছে এস...

Read more

সীমান্তে বাংলাদেশের চক্রান্ত রুখতে, মসজিদে বিএসএফ এর অভিযান?

by Susanta Khan
August 11, 2025
0
80
সীমান্তে বাংলাদেশের চক্রান্ত রুখতে, মসজিদে বিএসএফ এর অভিযান?

১৫ই আগস্ট যত কাছে আসছে ততই আশঙ্কা বাড়ছে জঙ্গী নাশকতার। সেই কারণে বাড়ানো হচ্ছে দেশের সুরক্ষা বলয়। বিশেষ করে বাংলাদেশে...

Read more

ট্রাম্পের খেলা ভারতীয়দের মার্কিন ভিসা বাতিল! অথৈ জলে লক্ষ লক্ষ ভারতীয় পড়ুয়ার ভবিষ্যৎ

by Sumana Sarkar
August 11, 2025
0
115
ট্রাম্পের খেলা ভারতীয়দের মার্কিন ভিসা বাতিল! অথৈ জলে লক্ষ লক্ষ ভারতীয় পড়ুয়ার ভবিষ্যৎ

গত কয়েক দশক ধরে দেখা গিয়েছে, আমেরিকা সহ বিশ্বের ধনী দেশগুলি আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশগুলির ক্ষেত্রে আমদানি রফতানিতে পণ্যে শুল্কের...

Read more

‘মিথ্যাচারী মমতা জেনে গেছে জনতা’ দিল্লি পুলিশ সঙ্গে শুভেন্দু জোড়া আক্রমণের মুখে মাননীয়া

by Sumana Sarkar
July 29, 2025
0
126
‘মিথ্যাচারী মমতা জেনে গেছে জনতা’ দিল্লি পুলিশ সঙ্গে শুভেন্দু জোড়া আক্রমণের মুখে মাননীয়া

ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাংলা ভাষাভাষী মানুষদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এমন অভিযোগ তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

Read more

রোহিঙ্গা নিয়ে তরজায় তৃণমূল-বিজেপি জাল আধার-ভোটার চক্র ধরল খোদ রাজ্য পুলিশ!

by Raja Majumder
July 26, 2025
0
122
রোহিঙ্গা নিয়ে তরজায় তৃণমূল-বিজেপি জাল আধার-ভোটার চক্র ধরল খোদ রাজ্য পুলিশ!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনীর প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। নজরুল মঞ্চে নদিয়া, দুই ২৪ পরগণা এবং...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি