• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কেউ চিরতরে হারিয়ে গেলেন সাদাকালো ফ্রেমে! কেউ পেলেন অলৌকিক জীবনদান

কেউ চিরতরে হারিয়ে গেলেন সাদাকালো ফ্রেমে! কেউ পেলেন অলৌকিক জীবনদান

Raja Majumder by Raja Majumder
8 months ago
in দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
54
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

রাহুল গান্ধির বারবার ‘ভোটচুরির’ অভিযোগ! ভারতেক অস্থিতিশীল করার বিদেশি চক্রান্ত

আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৬৫ জন। ওই অভিসপ্ত বিমানের একজন যাত্রী অলৌকিকভাবে প্রাণে বাঁচলেও বাকিরা এখন শুধুই স্মৃতি। তবে দূর্ঘটনার পর একের পর এক ঘটনা সামনে আসছে, যা নিজের অজান্তেই চোখের কোনে জল আসার জন্য যথেষ্ট। এমনই কিছু ট্রাজিক ঘটনা নিয়ে এই প্রতিবেদন।

স্ত্রীর শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর তাঁর অস্থি যেন তাঁর জন্মস্থান গুজরাতের নর্মদা নদীর জলে ভাসানো হয়। মাত্র এক সপ্তাহ আগেই মৃত্যু হয়েছিল স্ত্রীর। শোকাতুর স্বামী দুই শিশু সন্তানকে লন্ডনে রেখে এসেছিলেন স্ত্রীর শেষ ইচ্ছা পূর্ণ করতে। কিন্তু ফেরা হল না তাঁরও। অকালেই অনাথ হল দুই সন্তান। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। ওই বিমানেই দেশে ফিরছিলেন লন্ডনপ্রবাসী অর্জুন মনুভাই পাটোলিয়া। তাঁর স্ত্রী ভারতীবেনের মৃত্যু হয়েছে মাত্র সপ্তাহখানেক আগেই। স্ত্রীর মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছা মেনেই গুজরাতের আমরেলি জেলায় নিজের গ্রাম ভাদিয়ায় এসেছিলেন অর্জুন। শেষকৃত্য সম্পন্ন করে ওই অভিসপ্ত বিমানে চেপেছিলেন বছর ৩৬-এর অর্জুন। কিন্তু এখন সব শেষ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে অনাথ হয়ে গেল তাঁর দুই শিশু সন্তান। তাঁদের বয়স যথাক্রমে চার এবং আট বছর। এমনই অনেক ঘটনাই সামনে আসছে।

যেমন, বিগত ৬ বছরে লন্ডনেই পসার জমিয়ে ফেলেছিলেন চিকিৎসক প্রতীক জোশী। তাঁর স্ত্রীও চিকিৎসক। কিন্তু রাজস্থানের উদয়পুরে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। এই চিকিৎসক দম্পতির তিন সন্তান।  দুই যমজ ছেলে ও এক মেয়ে। ওই চিকিৎসক দম্পতি ঠিক করেছিলেন এবার ভারতের পাট চুকিয়ে লন্ডনেই পাকাপাকি বাসস্থান করবেন। সেই মতো সব ব্যবস্থা পাকা হয়ে গিয়েছিল। প্রতীক ভারতে আসেন এবং সবকিছু গুছিয়ে সপরিবারে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছিলেন এয়ার ইন্ডিয়ার ওই বিমানে। এমনকি অভিসপ্ত ওই বিমানের ভিতর থেকে এই চিকিৎসক দম্পতি সন্তানদের নিয়ে একটি সেলফিও তুলেছিলেন। সমাজমাধ্যমে শেয়ার করা ওই সেলফি এখন রীতিমতো ভাইরাল, কিন্তু নেই ওই হাসিখুশি পরিবারটিই। কারণ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন এই পাঁচ জনও।

১০ ঘণ্টা পরেই দেশে ফিরে যাওয়ার কথা ছিল ব্রিটিশ যাত্রী জেমি রে মিকের। আহমেদাবাদ বিমানবন্দরের লাউঞ্জে বসে ভারতকে বিদায় জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন এই তরুণ। হাসিখুশি ওই ব্রিটিশ তরুণের সেই ভিডিও এখন সমাজমাধ্যমে ভাইরাল। তখনও হয়তো সে কল্পনাও করতে পারেনি যে সামাজিক মাধ্যমে এটাই তাঁর শেষ পোস্ট হবে। সঙ্গী এক বন্ধুকে সঙ্গে নিয়েই সেই ভিডিওতে তিনি বলেছিলেন বিদায় ভারত, কিন্তু মর্মান্তিকভাবে তাঁদের বিদায় নিতে হল পৃথিবী থেকে।

এবার আসি অন্য গল্পে। এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছিল আহমেদাবাদের এক মেডিকেল কলেজের পড়ুয়া হোস্টেলের উপর। সেই সময় হস্টেলে মধ্যাহ্নভোজ সারছিলেন ডাক্তারি পড়ুয়ারা। তাঁদের মধ্যে ছিলেন আরিয়ান রাজপুত। সহপাঠীদের সঙ্গে তিনিও খেতে বসেছিলেন। কিন্তু আরিয়ানের খাওয়া একটু আগে হয়ে যাওয়ায় তিনি হাত ধুতে চলে যান। আর ঠিক সেই সময়েই বিকট শব্দে হস্টেলের উপর আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। দাউ দাউ করে আগুন জ্বলে যায়। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। হস্টেল ছেড়ে অনেকে বেরিয়ে আসতে পারলেও পারেননি আরিয়ান এবং তাঁর মতোই আরও কয়েক জন ডাক্তারি পড়ুয়া।

আবার অবিশ্বাস্যভাবে প্রাণে বাঁচার উদাহরণও আছে। যেমন বিশ্বাসকুমার রমেশ। ওই অভিসপ্ত বিমানের একমাত্র বেঁচে যাওয়া যাত্রী। ৪০ বছরের ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রমেশ ২০০৩ সাল থেকে ব্রিটেনে থাকেন। তাঁর স্ত্রী এবং সন্তানেরা সেখানেই রয়েছেন। এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন রমেশ ও তাঁর ভাই। দুজনেই ফিরছিলেন ওই বিমানে। বোয়িং কোম্পানির বিমানের যে আসনটা সবচেয়ে বিরক্তিকর, সেই ১১এ আসনেই বসেছিলেন রমেশ। কারণ ওই আসনের পাশে জানালা না থাকলেও আছে জরুরিকালীন দরজা। আর সেটার জন্যই আবিশ্বাস্যফভাবে প্রাণে বাঁচেন রমেশ। তাঁর গুরুতর চোটও লাগেনি, রীতিমতো পায়ে হেঁটেই তিনি ধ্বংসস্তুপের ভেতর থেকে বেরিয়ে আসেন। অন্যদিকে অঙ্কলেশ্বরের বাসিন্দা মিস চৌহান সড়কপথে আহমেদাবাদের উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন। কিন্তু পড়ে যান ট্রাফিক জ্যামে। যে কারণে পাঁচ মিনিট দেরিতে বিমানবন্দরে পৌঁছন ওই তরণী। যানজটে আটকে থাকাকালীন অনলাইনে ফ্লাইটের জন্য ‘চেক-ইন’ও করেছিলেন তিনি। কিন্তু দেরি হওয়ায় তাঁকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হয়নি। প্রথমে মন খারাপ হলেও পরে জানতে পারেন, ওই বিমানই দুর্ঘটনার মুখে পড়েছে। মনে মনে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান, ট্রাফিক জ্যামই তাঁর প্রাণ বাঁচিয়ে দিল।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: ahmedabad plane crashAIR INDIAPLANE CRUSH
Previous Post

হাসিনার দলে খুশির বন্যা, লন্ডনে টিউলিপ ম্যাজিক! বিলেত সফরে ব্যর্থ ইউনূস

Next Post

দেশের সিদ্ধান্ত বিলেতের মাটিতে কেন ইউনূসের? ফেব্রুয়ারিতে নির্বাচনেও ঘোর বিরোধিতা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

by Raja Majumder
December 3, 2025
0
23
সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

বাংলাদেশের ভবিষ্যত কি, ঠিক করবে ভারতই। আপনাদের মনে আছে নিশ্চই গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পরই...

Read more

গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

by Sumana Sarkar
October 18, 2025
0
7
গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

গুজরাট মন্ত্রিসভায় নাটকীয় মোড়। বৃহস্পতিবার একযোগে সমস্ত মন্ত্রীরা ইস্তফা দিয়ে দেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পোটেল ছাড়া বাকি সমস্ত মন্ত্রীর এক ধাক্কায়...

Read more

রাহুল গান্ধির বারবার ‘ভোটচুরির’ অভিযোগ! ভারতেক অস্থিতিশীল করার বিদেশি চক্রান্ত

by Rupendu Das
September 18, 2025
0
74
রাহুল গান্ধির বারবার ‘ভোটচুরির’ অভিযোগ! ভারতেক অস্থিতিশীল করার বিদেশি চক্রান্ত

বৃহস্পতিবার রাহুল গান্ধি সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনকে ঘুরিয়ে নিশানা করেন। রাগা বলেন, কর্নাটকের লোকসভা কেন্দ্র “অলন্দে কেউ কেউ ভোট...

Read more

কলকাতায় মোদির গোপন বৈঠকে বড় সিদ্ধান্ত! মুহাম্মদ ইউনূস কিছু বুঝছেন?

by Raja Majumder
September 15, 2025
0
46
কলকাতায় মোদির গোপন বৈঠকে বড় সিদ্ধান্ত! মুহাম্মদ ইউনূস কিছু বুঝছেন?

রবিবার রাতেই কলকাতা পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মিলিত কমান্ডার সম্মেলন উদ্বোধন করতেই তাঁর কলকাতায় আসা। তবে তিনি সিটি অফ...

Read more

‘রাহুল-প্রিয়াঙ্কা মডেল’ আওয়ামী নেতৃত্বে বড়সড় বদল আনছেন শেখ হাসিনা

by Raja Majumder
September 9, 2025
0
43
‘রাহুল-প্রিয়াঙ্কা মডেল’ আওয়ামী নেতৃত্বে বড়সড় বদল আনছেন শেখ হাসিনা

১৯৮১ সালের ১৭ মে থেকে আজকের দিন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের শীর্ষ নেত্রী হিসেবে...

Read more

মোদি-পুতিন বৈঠকের পরেই সিদ্ধান্ত, ভারতে আসছে আরও এস ৪০০ এয়ার ডিফেন্স

by Rupendu Das
September 3, 2025
0
56
মোদি-পুতিন বৈঠকের পরেই সিদ্ধান্ত, ভারতে আসছে আরও এস ৪০০ এয়ার ডিফেন্স

আগামী বছরেই আসছে আরও এস ৪০০ এয়ার ডিফেন্স মোদি-পুতিন বৈঠকের পরেই সিদ্ধান্ত, প্রবল চাপে পাকিস্তান-বাংলাদেশ। ভারত-রাশিয়া বৈঠকে আলোচনা হয়েছে এস...

Read more

সীমান্তে বাংলাদেশের চক্রান্ত রুখতে, মসজিদে বিএসএফ এর অভিযান?

by Susanta Khan
August 11, 2025
0
80
সীমান্তে বাংলাদেশের চক্রান্ত রুখতে, মসজিদে বিএসএফ এর অভিযান?

১৫ই আগস্ট যত কাছে আসছে ততই আশঙ্কা বাড়ছে জঙ্গী নাশকতার। সেই কারণে বাড়ানো হচ্ছে দেশের সুরক্ষা বলয়। বিশেষ করে বাংলাদেশে...

Read more

ট্রাম্পের খেলা ভারতীয়দের মার্কিন ভিসা বাতিল! অথৈ জলে লক্ষ লক্ষ ভারতীয় পড়ুয়ার ভবিষ্যৎ

by Sumana Sarkar
August 11, 2025
0
110
ট্রাম্পের খেলা ভারতীয়দের মার্কিন ভিসা বাতিল! অথৈ জলে লক্ষ লক্ষ ভারতীয় পড়ুয়ার ভবিষ্যৎ

গত কয়েক দশক ধরে দেখা গিয়েছে, আমেরিকা সহ বিশ্বের ধনী দেশগুলি আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশগুলির ক্ষেত্রে আমদানি রফতানিতে পণ্যে শুল্কের...

Read more

‘মিথ্যাচারী মমতা জেনে গেছে জনতা’ দিল্লি পুলিশ সঙ্গে শুভেন্দু জোড়া আক্রমণের মুখে মাননীয়া

by Sumana Sarkar
July 29, 2025
0
126
‘মিথ্যাচারী মমতা জেনে গেছে জনতা’ দিল্লি পুলিশ সঙ্গে শুভেন্দু জোড়া আক্রমণের মুখে মাননীয়া

ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাংলা ভাষাভাষী মানুষদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এমন অভিযোগ তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

Read more

রোহিঙ্গা নিয়ে তরজায় তৃণমূল-বিজেপি জাল আধার-ভোটার চক্র ধরল খোদ রাজ্য পুলিশ!

by Raja Majumder
July 26, 2025
0
120
রোহিঙ্গা নিয়ে তরজায় তৃণমূল-বিজেপি জাল আধার-ভোটার চক্র ধরল খোদ রাজ্য পুলিশ!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনীর প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। নজরুল মঞ্চে নদিয়া, দুই ২৪ পরগণা এবং...

Read more
Next Post
দেশের সিদ্ধান্ত বিলেতের মাটিতে কেন ইউনূসের? ফেব্রুয়ারিতে নির্বাচনেও ঘোর বিরোধিতা

দেশের সিদ্ধান্ত বিলেতের মাটিতে কেন ইউনূসের? ফেব্রুয়ারিতে নির্বাচনেও ঘোর বিরোধিতা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি