• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
রোহিঙ্গা নিয়ে তরজায় তৃণমূল-বিজেপি জাল আধার-ভোটার চক্র ধরল খোদ রাজ্য পুলিশ!

রোহিঙ্গা নিয়ে তরজায় তৃণমূল-বিজেপি জাল আধার-ভোটার চক্র ধরল খোদ রাজ্য পুলিশ!

Raja Majumder by Raja Majumder
7 months ago
in দেশ, রাজনীতি, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
122
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনীর প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। নজরুল মঞ্চে নদিয়া, দুই ২৪ পরগণা এবং মুর্শিদাবাদ মিলিয়ে শতাধিক ব্লকের বিএলও-দের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। শাসকদল তৃণমূল বলছে এটা ষড়ষন্ত্র। কলকাতার মেয়র দাবি করছেন, রাজ্যে কোথাও রোহিঙ্গা নেই, কোথাও কেউ দেখাতে পারবে না। অথচ এই রাজ্যের পুলিশই বাংলাদেশ সীমান্ত এলাকায় জাল আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট তৈরির হদিস পেল।
শনিবার থেকে কলকাতার নজরুল মঞ্চে শুরু হয়েছে নদিয়া, দুই ২৪ পরগণা এবং মুর্শিদাবাদ মিলিয়ে শতাধিক ব্লকের বিএলও-দের প্রশিক্ষণ দেওয়ার কাজ। এই বিশেষ প্রশিক্ষণের অর্থ হল এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হবে। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল, যে চার জেলার বুথ লেভেল অফিসারদের প্রথমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই জেলাগুলি বাংলাদেশ সীমান্তবর্তী। রাজ্যের নির্বাচনি আধিকারিকের দফতর সূত্রে জানা যাচ্ছে, ধাপে ধাপে বাকি জেলার বিএলও-দেরও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। যা নিয়ে রাজ্যের শাসকদল প্রবল আপত্তি জানাচ্ছে। তৃণমূলের দাবি, নির্বাচন কমিশন অন্য রাজ্যে যেভাবে বিজেপির হয়ে কাজ করছে, এ রাজ্যে সেটা সম্ভব নয়। কিন্তু মুখে এ কথা বলেও পশ্চিমবঙ্গে বিহারের মতোই ‘বিশেষ অভিযানের’ আশঙ্কায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বাংলার শাসক দল। মজার বিষয় হল যে এই রাজ্যে আলাদা করে ভোটার তালিকায় নিবিড় সংশোধন হতে চলেছে, তেমন কোনও ঘোষণা সরকারিভাবে করেনি জাতীয় নির্বাচন কমিশন। তাঁদের দাবি, সারা ভারতেই এই কাজ হবে। রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানান, এখনও এসআইআর নিয়ে কোনও নির্দেশিকা আসেনি।

রাজ্যে যখন নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, তখন শাসকদল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নিয়ে তরজা শুরু হয়ে গিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন দাবি করেছেন, একটাও রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমানদের নাম বাংলার ভোটার লিস্টে থাকবে না। বাংলায় এসআইআর হলে ১ কোটি ২৫ লক্ষ বংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। তিনি আরও দাবি করেন, ইতিমধ্যেই সরকারি নির্দেশিকায় ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গিয়েছে। এটার প্রতিবাদ জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দেব।

অন্যদিকে, কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ করে পাল্টা দাবি করেছেন, এই রাজ্যে একটাও রোহিঙ্গা নেই, কোথাও কেউ দেখাতে পারবেন না।

এই রাজ্য দিয়ে বেআইনি অনুপ্রবেশ নিয়ে সরব বিজেপি। অপরদিকে দেশজুড়ে বাংলা ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে ফুঁসে উঠছে তৃণমূল কংগ্রেস। অন্যান্য রাজ্যগুলির দাবি, অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলমানদের চিহ্নিত করে আটক করার পর দেখা যাচ্ছে তাঁদের কাছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে জাল ভোটার কার্ড, আধার কার়্ড, প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ পরিচয়পত্র রয়েছে। এই পরিচয়পত্র কে বা কারা ইস্যু করল, কিভাবে ইস্যু করল তা নিয়ে চলছে তরজা। এই আবহেই বাংলাদেশ সীমান্ত এলাকায় জাল ভোটার, আধার কার্ড এবং জাল কাস্ট সার্টিফিকেট তৈরির হদিস পেল খোদ পশ্চিমবঙ্গ পুলিশ। বাংলাদেশী অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হতো জাল পরিচয়পত্র তৈরি হতো বলে মনে করছে পুলিশ। মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত চোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশ দুজনকে আটক করেছে। রঘুনাথগঞ্জের জোরাগাছা এলাকার বাসিন্দা আবু সুফিয়ান এবং লালগোলার চোয়াপাড়া এলাকার বাসিন্দা শাহিন আক্তার। এইসব নথিপত্র তৈরীর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়।। ৮ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে শনিবার আদালতে তোলা হয়েছে বলে জানান ভগবানগোলার এসডিপিও।
বাইট – এসডিপিও ভগবানগোলা
ফলে বিজেপির দাবি যে অসত্য নয় এটা এই ঘটনা থেকেই প্রমানিত হচ্ছে। বাংলার রাজনৈতিক মহলের মতে, বিগত বাম জমানা থেকেই এই রাজ্যে বাংলাদেশিদের অনুপ্রবেশ চলছে। তবে তৃণমূলের আমলে বেআইনি অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে, অবৈধ বাংলাদেশি এই রাজ্যে পঞ্চায়েত প্রধানও হয়ে বসেছেন, আবার কেউ তৃণমূলের ছাত্র নেতা হিসেবে কলেজের জিএস হয়েছেন। ফলে ভোটার তালিকায় নিবিড় সংশোধন হলে এরকম বহু নাম সামনে চলে আসবে, তাতে মুখ পুড়বে শাসকদলের। তাই এত গাত্রদাহ, মনে করছেন ওয়াকিবহাল মহল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

দিল্লিতে আওয়ামী লীগের প্রথম বৈঠক রণসাজে সাজছেন ‘মুজিবকন্যা’ হাসিনা!

Next Post

প্রফেসর ইউনূস কী যমুনায় গৃহবন্দি? তাল ঠুকছে জামাত-এনসিপি, ফিরছেন হাসিনা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

by Raja Majumder
December 3, 2025
0
24
সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

বাংলাদেশের ভবিষ্যত কি, ঠিক করবে ভারতই। আপনাদের মনে আছে নিশ্চই গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পরই...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
10
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
12
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by Rani Chakraborty
October 27, 2025
0
6
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
9
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
20
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by Rani Chakraborty
October 23, 2025
0
18
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
28
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
17
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
17
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more
Next Post
প্রফেসর ইউনূস কী যমুনায় গৃহবন্দি? তাল ঠুকছে জামাত-এনসিপি, ফিরছেন হাসিনা

প্রফেসর ইউনূস কী যমুনায় গৃহবন্দি? তাল ঠুকছে জামাত-এনসিপি, ফিরছেন হাসিনা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি