• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দিল্লিতে আওয়ামী লীগের প্রথম বৈঠক  রণসাজে সাজছেন ‘মুজিবকন্যা’ হাসিনা!

দিল্লিতে আওয়ামী লীগের প্রথম বৈঠক রণসাজে সাজছেন ‘মুজিবকন্যা’ হাসিনা!

Raja Majumder by Raja Majumder
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
53
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়েছে বলে দাবি আওয়ামী লীগের। একই দাবি বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্টজনের। আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে কার্যত নিষিদ্ধ। সে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের যাবতীয় রাজনৈতিক কাজকর্ম ও সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। ফলে, বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে কোনও কর্মসূচি নিতে পারছে না আওয়ামী লীগের সভ্য সমর্থকরা। আবার গত বছর ৫ আগষ্টের আগে-পরে আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন। কেউ কেউ ধরা পরে এখন জেলবন্দি। ফলে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের মিটিং মিছিল সংগঠিত করার কার্যত কেউ নেই। তবে গোপালগঞ্জে আওয়ামী লীগ কর্মী সমর্থকরা যেভাবে জাতীয় নাগরিক পার্টি বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তা সাহস ঢুকিয়েছে দেশের অন্য প্রান্তের নেতা নেত্রীদের। আবার ভারত সহ বিশ্বের অন্যান্য প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদেরও সাহস যুগিয়েছেন গোপালগঞ্জের মানুষ। ফলে গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে যে পাঁচজনের মৃত্যু হয়েছে তা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক প্রচার শুরু করেছে আওয়ামী লীগ।

ADVERTISEMENT

গোপালগঞ্জেই শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা শেখ হাসিনার জন্মস্থান রয়েছে, আবার এখানেই রয়েছে বঙ্গবন্ধুর সমাধি। আওয়ামী লীগের দাবি গোপালগঞ্জে নিরীহ আওয়ামী সমর্থকদের মৃত্যু হওয়ার পরও ওই একটি জেলা শহর থেকেই আট হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এখনও চলছে তল্লাশির নামে অত্যাচার। এই নিয়ে আওয়ামী নেতারা একটি তথ্যচিত্র বানিয়েছে। যা রাষ্ট্রসংঘ, রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন, ইউরোপিও কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালেক কাছে জমা দিয়েছে আওয়ামী লীগ। সেই সঙ্গে তাঁরা দিল্লিতে একটি সেমিনারের আয়োজন করেছিল তাঁরা। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হয়। জানা যাচ্ছে দিল্লিতে বাংলাদেশ দূতাবাস থেকে ভারত সরকারের কাছে আপত্তি জানানো হয়েছিল আওয়ামী লীগের এই কর্মসূচি নিয়ে। এরপরই তা স্থগিত রাখে উদ্যোক্তারা। জানা যাচ্ছে, একটি রাজনৈতিক কর্মসূচির জন্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বাঁধা আসুক সেটা চায়নি নয়া দিল্লি। কিন্তু সেই সেমিনার বাতিল হলেও আওয়ামী লীগের আরেক গুরুত্বপূর্ণ কর্মসূচিকে গ্রিন সিগন্যাল দিয়েছে নয়া দিল্লি।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

জানা যাচ্ছে, শনিবার দিল্লিতে আওয়ামী নেত্রী শেখ হাসিনা বৈঠক করবেন দলের কয়েকজন শীর্ষ নেতৃত্বের সঙ্গে। প্রসঙ্গত বিগত এক বছরে এই প্রথমবার শেখ হাসিনা দলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতানেত্রীর সঙ্গে বৈঠকে বসছেন বলেই খবর।

কারা কারা থাকতে পারেন এই বৈঠকে?

ভারত সরকার বিগত এক বছরে শেখ হাসিনার অবস্থান সব সময় গোপন রেখেছে। এবার জানা যাচ্ছে, বাছাই করা কয়েকজন নিকট আত্মীয়কে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বিগত এক মাসে। তাঁর ছেলে ও মেয়ে যেমন দেখা করছিলেন, তেমন আরও কয়েকজন আত্মীয় এবারে শেখ হাসিনার সাক্ষাৎ পাচ্ছেন। এবার তাঁকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গেও বৈঠকে বসার অনুমতি দিয়েছে ভারত সরকার। এটা খুবই তাৎপর্যপূর্ণ দিক বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। জানা যাচ্ছে, শনিবার দিল্লিতে কোনও এক জায়গায় বসছে সেই বৈঠক। সেখানে আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন দলের কয়েকজন শীর্ষ পদাধিকারী। দিল্লির কর্তারা সবুজ সংকেত দিয়েছে।

আওয়ামী লিগ সূত্রের খবর, দলের পক্ষে এখনও পর্যন্ত শুধুমাত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দলনেত্রী তথা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন। কারণ তিনিও হাসিনার সঙ্গে একই মামলায় অভিযুক্ত। তাই তাঁকে অনুমতি দিয়েছিল নয়া দিল্লি। সূত্রের খবর, শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাদে আরও দুজন শীর্ষ নেতা ভারতে অবস্থান করছেন। তাঁরা হলেন, মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন চৌধিরী মায়া এবং এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এনারা সকলেই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আবার সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে আট-নয় জন ভারতে অবস্থান করছেন। এরাও বৈঠকে থাকতে পারেন। অন্যদিকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ২৭ জন সদস্যের মধ্যে কয়েকজন দিল্লিতে ডাক পেয়েছেন। সবমিলিয়ে ৫ আগস্ট পরবর্তী সময়ে এটা সবচেয়ে বড় আকারের বৈঠক হচ্ছে আওয়ামী লীগের। কারণ এর আগে যা হয়েছে সবই ভার্চুয়াল বৈঠক, সশরীরে এই প্রথম প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা।

সূত্রের খবর, এই এক বছরে সোশ্যাল মিডিয়া ও টেলিফোনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে একটা সমান্তরাল সংগঠন তৈরি করে ফেলেছেন। যাদের কিছু কিছু করে দায়িত্ব দিয়েছেন তিনি। এবার যারা ভারতে বা বিদেশে অবস্থান করছেন তাঁদের একত্রিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। শেখ হাসিনা ও তাঁর দলের নেতা নেত্রীদের বৈঠকে বসার অনুমতি দিয়ে ভারতও এবার বার্তা পাঠালো বাংলাদেশকে। যে আসন্ন নির্বাচনে যাতে আওয়ামী লীগ অংশ নিতে পারে। এখন দেখার, এই বৈঠকের পর প্রকাশ্যে এসে কোনও বার্তা দেন কিনা মুজিবকন্যা শেখ হাসিনা। সেই সম্ভাবনাও প্রবল। ফলে ইতিমধ্যেই পা কাঁপতে শুরু করেছে মুহাম্মদ ইউনূস ও তাঁর দোসর জামাত-এনসিপির।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখল জানে না প্রশাসন, জানে শুধু এনসিপি

Next Post

রোহিঙ্গা নিয়ে তরজায় তৃণমূল-বিজেপি জাল আধার-ভোটার চক্র ধরল খোদ রাজ্য পুলিশ!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
রোহিঙ্গা নিয়ে তরজায় তৃণমূল-বিজেপি জাল আধার-ভোটার চক্র ধরল খোদ রাজ্য পুলিশ!

রোহিঙ্গা নিয়ে তরজায় তৃণমূল-বিজেপি জাল আধার-ভোটার চক্র ধরল খোদ রাজ্য পুলিশ!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি