লোকসভা ভোটের আগে আবগারি মামলায় গ্রেপ্তার হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী। এবার আদালতের প্রশ্নবানের মুখে পড়তে হল এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কেন তদন্ত করতে দেরি হচ্ছে ইডির কাছে জানতে চাইল সুপ্রিমকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, কেজরিওয়াল একজন মুখ্যমন্ত্রী, তাঁর রাজনৈতিক প্রচার করার প্রয়োজন। উল্লেখ্য, আবগারি মামলার বেশ একাধিকবার তলব এড়িয়েছেন কেজরিওয়াল। অবশেষে ভোটের আগেই তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন কেজরি। সেখানে ‘সুরাহা’ না হওয়ায় দ্বারস্থ হন শীর্ষ আদালতে। সম্প্রতি সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়েছিল, চলতি লোকসভা নির্বাচনের কথা ভেবে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া যেতে পারে কেজরিওয়ালকে। এদিন মামলার শুনানি ছিল। সওয়াল জবাব পর্বে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপক দত্তের ডিভিশন বেঞ্চ ইডির আইনজীবীকে প্রশ্ন করেন, কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদে এবং তদন্তে এত দেরি হচ্ছে কেন? তাতে আইনজীবী জানান, “আমরা যখন তদন্ত শুরু করি তা সরাসরি কেজরিওয়ালের বিরুদ্ধে ছিল না। তদন্ত চলাকালীন তাঁর ভূমিকা প্রকাশ পায়। সেই কারণেই প্রথম দিকে তাঁকে নিয়ে একটা প্রশ্নও করা হয়নি। তদন্তের ফোকাসে তিনি ছিলেন না।”
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...
Read more












Discussion about this post