• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বঙ্গে বিজেপির ক্যাপ্টেন শমীক। দায়িত্ব নিয়েই বড় পদক্ষেপের সিদ্ধান্ত

বঙ্গে বিজেপির ক্যাপ্টেন শমীক। দায়িত্ব নিয়েই বড় পদক্ষেপের সিদ্ধান্ত

Sumana Sarkar by Sumana Sarkar
7 months ago
in রাজনীতি, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বঙ্গ বিজেপির দায়িত্ব নিয়েই ময়দানে শমীক ভট্টাচার্য। করছেন পদক্ষেপ, নিচ্ছেন একাধিক সিদ্ধান্ত। আসন্ন বিধানসভা নির্বাচনে কি তার নেতৃত্ব মাইলেজ দেবে বিজেপিকে? এখন এই প্রশ্নটায় বড় হয়ে উঠেছে।

ADVERTISEMENT

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ থাকলেও বিগত কয়েকটি নির্বাচনে দেখা গিয়েছে বিপুল জয়। এমনকি ২০২১ সালে প্রবল বিজেপি হওয়া বইলেও মসনদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ২০২৬ শে রাজ্য দখলের টার্গেট হয়ে থাকলে, বঙ্গ বিজেপিকে বেশ কয়েকটি বিষয়ে তত্ত্ব খাড়া করতে হবে বাংলার মানুষের সামনে। বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

RelatedPosts

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

প্রথমত তৃণমূল বিজেপি সেটিং তত্ত্বটিকে নির্মূল করতে হবে। এছাড়াও রাজ্যে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করে, রাজ্য পুলিশদের সরিয়ে ভোটে কারচুপি বন্ধ করতে হবে। যদিও এগুলি কেন্দ্রীয় নেতৃত্বের দায়িত্ব। তবে বিজেপি রাজ্য নেতৃত্বের হাতেও কিছু দায়িত্ব রয়েছে। সেই কারণেই রাজ্য সভাপতির পদে বদল এনে সুকান্ত মজুমদারের পরিবর্তে শমীক ভট্টাচার্যকে বসানো হয়েছে বঙ্গ বিজেপিতে। তিনি রাজ্য সভাপতি হওয়ার পর প্রথম বৈঠক করেছেন। জানা যায়, সেই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন মোর্চার সভাপতি এবং সম্পাদকদের নিয়ে বৈঠক করেন। যদি ২০২৪-এ লোকসভার দিকে তাকায়, তবে দেখা যাবে, তৃণমূল কংগ্রেস যে ভোট পেয়েছে, তার থেকে বিজেপি ৪২ লক্ষ ভোট কম পেয়েছে। এবং সেই ফারাক টা এখন মেটাতে হবে। আর সেটা নিয়েই এই বৈঠকে আলোচনা হয়েছে। তার জন্য আন্দোলনের ঝাঁঝ বাড়াতে হবে, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যেতে হবে বিজেপিকে। এমনটাই জানা যাচ্ছে।

এছাড়াও শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর একাধিক জায়গায় বলছেন, এই রাজ্যে ভোট হয় না। ভোটটা করাতে হয়। তবে কি সেই পথেই হাঁটবে বিজেপি? উঠে আসছে প্রশ্ন।

এছাড়াও শোনা যাচ্ছে, বঙ্গ বিজেপির সহ সভাপতি, সাধারণ সম্পাদক….এই সমস্ত পদে একটি ব্যাপক পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। এমনকি বদল কিভাবে হবে, তার ইঙ্গিত শমীক ভট্টাচার্য দিয়ে দিয়েছেন। দলে নবীন, প্রবীণ এই সমস্ত ফর্মুলা তিনি রাখবেন না। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। স্থানীয় যে সমস্ত কমিটি গুলি রয়েছে, তাদের মধ্যে অনেকেই শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা রেখে চলেন। যে কারণে বঙ্গ বিজেপির সমস্ত স্ট্যাটিজি পাচার হয়ে যায় বলে মনে করা হয়। এবং এটিকে বঙ্গ বিজেপির ভরাডুবির একটা অন্যতম কারণ হিসেবেও দেখা হয়। সেই জায়গায় অনেক বেশি ধ্যান দেবে বিজেপি, এটাই মনে করা হচ্ছে।

অন্যদিকে বিজেপির আরো একটি সমস্যা হল গোষ্ঠীদ্বন্দ্ব। অর্থাৎ আদি নব্যের তত্ত্ব। যে কারণে বাংলার ভোটাররা দ্বিধাগ্রস্ত হয়ে বিজেপিকে ভোট দিতে পিছপা হয় বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেই জায়গায় দাঁড়িয়ে, বিষয়টিকেও দায়িত্ব সহকারে ঠিক করতে হবে বঙ্গ বিজেপিকে। এর পাশাপাশি দেখা গিয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নব রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে তার নতুন পদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। ফলে অনেকেই বলছেন, জট কাটতে শুরু করেছে। কারণ দিলীপ ঘোষকে নিয়ে সম্প্রতি বেশ কিছু জট তৈরি হয়েছে। তিনি তৃণমূলের প্রতি নরম কিনা, তা ঘিরে বারবার প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, নবরাজ্য সভাপতি সেই জট কাটার চেষ্টা করলেন। অর্থাৎ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ ক্যাপ্টেনের মতো আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সদ্য পদ পেয়েই ঝাঁপিয়ে পড়েছেন শমীক ভট্টাচার্য। যেটা ২০২৬ এর বিধানসভা নির্বাচনে নিঃসন্দেহে মাইলেজ দেবে বঙ্গ বিজেপিকে। যদিও নির্বাচনের শেষ কথা বলে মানুষই। এখন দেখার, শেষমেষ কি হয়!

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

মার্কিন শুল্কের চাপে খতম বাংলাদেশের পোশাক শিল্প! ভারতের নীল নকশায় চলছেন ট্রাম্প?

Next Post

হাসিনাকে বিপদে ফেলতে কোনও কসুর করছেন না ইউনূস! এবার  সামনে এল “রাজসাক্ষী”

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
7
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
10
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by Rani Chakraborty
October 27, 2025
0
3
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
8
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
20
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by Rani Chakraborty
October 23, 2025
0
16
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
27
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
15
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
16
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more

নজরে রয়েছে একাধিক তৃণমূল নেতা কালীপুজোর পরেই কলকাতার নেতাদের পদের পরিবর্তন ঘটাবেন অভিষেক

by Rani Chakraborty
October 22, 2025
0
17
নজরে রয়েছে একাধিক তৃণমূল নেতা  কালীপুজোর পরেই কলকাতার নেতাদের পদের পরিবর্তন ঘটাবেন অভিষেক

আসন্ন ২৬ শের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঝালিয়ে নিচ্ছে। প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি, শাখা...

Read more
Next Post
হাসিনাকে বিপদে ফেলতে কোনও কসুর করছেন না ইউনূস! এবার  সামনে এল “রাজসাক্ষী”

হাসিনাকে বিপদে ফেলতে কোনও কসুর করছেন না ইউনূস! এবার  সামনে এল “রাজসাক্ষী”

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি