• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনাকে বিপদে ফেলতে কোনও কসুর করছেন না ইউনূস! এবার  সামনে এল “রাজসাক্ষী”

হাসিনাকে বিপদে ফেলতে কোনও কসুর করছেন না ইউনূস! এবার  সামনে এল “রাজসাক্ষী”

administrator by administrator
12 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় অন্যতম অভিযুক্তই এবার রাজসাক্ষী হলেন। গত বছরের জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে হাসিনা ছাড়াও অন্য দুই অভিযুক্ত হিসাবে রয়েছেন সে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের প্রাক্তন আইডিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরমধ্যে প্রথম দুজন পলাতক, আর তৃতীয়জন জেলবন্দি। বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইডিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে  বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়। সে দেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, আদালতে ‘দোষ স্বীকার’ করছেন পুলিশের প্রাক্তন আইজিপি। পাশাপাশি তিনি রাজসাক্ষীও হতে রাজি হয়েছেন। ফলে এই মামলায় শেখ হাসিনার বিপদ আরও বাড়ল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে একটি অংশের দাবি, সরকারের চাপেই তিনি রাজসাক্ষী হতে রাজি হয়েছেন। আসলে যেনতেন প্রকারেণ শেখ হাসিনাকে বিপাকে ফেলতে মরিয়া বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের সরকার।

 গত বছরে জুলাইতে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন দমনের জন্য ১৪০০ জনকে হত্যার ঘটনায় উস্কানি, প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। পাশাপাশি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী  এবং পুলিশের প্রাক্তন আইজিপিও এই মামলায় অন্যতম অভিযুক্ত। এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী ৪ অগস্ট থেকে। এখন চার্জ গঠনের প্রক্রিয়া চলছে। এই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধের’ কোনও মামলার বিচার শুরু হল বাংলাদেশে। উল্লেখ্য, শেখ হাসিনার হয়ে একজন রাষ্ট্রকর্তৃক নিযুক্ত আইনজীবী আমির হোসেন লড়ছেন। প্রথমদিনই তিনি শেখ হাসিনাকে নির্দোষ প্রমান করতে এমন সব যুক্তিজাল বিস্তার করেছিলেন, যা খণ্ডন করা সরকারপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ।

এই আবহে দেখা গেল, প্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শেখ হাসিনার একটি ১৮ সেকেন্ডের অডিও ক্লিপ নিয়ে দাবি করে সেটার সত্যতা তাঁরা যাচাই করে দেখে জেনেছেন সেটি হাসিনারই কন্ঠস্বর। ওই অডিও ক্লিপে হাসিনাকে আন্দোলন ঠেকানোর জন্য মারনাস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে শোনা যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব দাবি করতে শুরু করে বিবিসির ওই প্রতিবেদন এবং ১৮ সেকেন্ডের অডিও ক্লিপের বাকি অংশ না শোনানো একটা বৃহত্তর ষড়ষন্ত্র। যা হাসিনাকে ফাঁসানোর জন্য করা হয়েছে। এবার রাজসাক্ষী সামনে নিয়ে এল বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার বাংলাদেশের চিফ প্রসিকিটর তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গত বছর জুলাই আগস্টে ঘটে যাওয়া মানবতাবিরোধী সমস্ত অপরাধের সাক্ষী। তিনি সব কিছু আদালতের সামনে খুলে বলতে চান।

উল্লেথ্য, এই মামলাটি ছাড়াও বাংলাদেশে আরও দু’টি মামলা চলছে আওয়ামী লীগের নেত্রীর বিরুদ্ধে। একটি মামলায় আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালের গুম-খুনের মামলায় অভিযুক্ত করা হয়েছে হাসিনাকে। অন্যটি ঢাকার মতিঝিলে হেফাজতে ইসলাম নামে সংগঠনের সমাবেশে হত্যকাণ্ডের মামলা। ওয়াকিবহাল মহলের প্রশ্ন হল, শেখ হাসিনা একদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এক অডিও বার্তায় ঘোষণা করেছিলেন, তাঁকে নোটিশ দেওয়া হলে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে রাজি আছেন। যদিও তিনি এর আগে ওই বিচার প্রক্রিয়াকে প্রহসন হলে আখ্যা দিয়েছিলেন।

বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ দাবি করছেন, শেখ হাসিনাকে ফাঁসানোর সব ধরণের চক্রান্ত করে চলেছেন মুহাম্মদ ইউনূস এবং তাঁর দোসররা। এর জন্য যা যা করার তাই করছেন তাঁরা। বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনই একমাত্র গ্রেফতার হওয়া ব্যক্তি। ফলে কারাগারে তাঁর ওপর অত্যাচার করে বা ভয় দেখিয়ে যদি রাজসাক্ষী হওয়ার জন্য চাপ দেওয়া হয়, তাহলে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু সাধারণত, বিচার প্রক্রিয়া হয় দালিলিক ও ফরেন্সিক প্রমানের দ্বারা। আর সেটা সঠিক তদন্তের পরই পাওয়া যায়। কিন্তু হাসিনার বিচার প্রক্রিয়া যেভাবে দ্রুততার সঙ্গে করা হচ্ছে, তাতে তদন্ত কথন হচ্ছে সেটা নিয়েই প্রশ্ন তোলা যায়। এখন দেখার, রাজসাক্ষী ইস্যুতে শেখ হাসিনা কি প্রতিক্রিয়া দেন।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: BANGLADESHSheikh Hasina
Previous Post

বঙ্গে বিজেপির ক্যাপ্টেন শমীক। দায়িত্ব নিয়েই বড় পদক্ষেপের সিদ্ধান্ত

Next Post

সার্বভৌমত্বের জলাঞ্জলি? ইউনূসের হাত থেকে চট্টগ্রাম বন্দর বাঁচানো যাবে না!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
32
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
সার্বভৌমত্বের জলাঞ্জলি? ইউনূসের হাত থেকে চট্টগ্রাম বন্দর বাঁচানো যাবে না!

সার্বভৌমত্বের জলাঞ্জলি? ইউনূসের হাত থেকে চট্টগ্রাম বন্দর বাঁচানো যাবে না!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি