• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
BANGLADESH: আতঙ্কে উপদেষ্টারা, ভয়ের পরিবেশ জাতীয় নাগরিক পার্টিতে!

BANGLADESH: আতঙ্কে উপদেষ্টারা, ভয়ের পরিবেশ জাতীয় নাগরিক পার্টিতে!

Raja Majumder by Raja Majumder
11 months ago
in bangladesh, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
67
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

জামায়াতের ফাঁদে বিএনপি! গোপনে কার হাতে সরকার নিয়ন্ত্রণ?

রাষ্ট্রপতি হচ্ছেন ইউনূস? নতুন খেলা শুরু তারেকের!

চাঁদাবাজি শব্দতেই কাল হল তারেকের সরকারেরর

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, জঙ্গিবাদ, খিলাফতের ডাক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহাপরিচালক তুলসী গ্যাবার্ড যে ভাষায় উদ্বেগ প্রকাশ করেছিলেন তা নিয়ে যথেষ্ট চাপে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। যদিও জামাত ও হিজবুতের চাপের মুখে নতীস্বীকার করে তুলসী গ্যাবার্ডের মন্তব্যের বিরুদ্ধে যথেষ্ট কড়া ভাষায় একটা প্রতিক্রিয়া দিয়েছে ইউনূসের সরকার। ফলে চাপ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টারা এখন একটা আতঙ্কের মধ্যে রয়েছেন বলেই সূত্রের খবর। সেই সঙ্গে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। এই মুহূর্তে বাংলাদেশ প্রশাসনের মধ্যে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। ওয়াকিবহাল মহল কৌতুহলি, এটা কি ঝড়ের আগের থমথমে পরিবেশ নাকি অন্য কোনও আতঙ্ক। আর ঝড় যদি আসে সেটা কোন দিক থেকে, ভারত নাকি মার্কিন যুক্তরাষ্ট্র?

এপ্রিল মাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে বিমস্টেকের শীর্ষ সম্মেলন রয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের। নয়া দিল্লির একাধিক সূত্রের দাবি, ওই সম্মেলনের ফাঁকে একটি পার্শ্ববৈঠকে বসার জন্য বারবার অনুরোধ প্রস্তাব দিচ্ছে ঢাকা। অর্থাৎ, মুহাম্মদ ইউনূস বৈঠকে বসতে চাইছেন নরেন্দ্র মোদির সঙ্গে। এখন প্রশ্ন হচ্ছে, নয়া দিল্লি কি এই প্রস্তাবে রাজি হবে? জানা যাচ্ছে, ভারতের বিদেশ মন্ত্রক ও প্রধানমন্ত্রীর দফতর এই ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। জানা যাচ্ছে, বিভিন্ন মহলের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। সাউথ ব্লকের একটা অংশ যেমন পরিস্কার বলে দিয়েছে, ক্ষমতাবদলের পর থেকে বাংলাদেশের তদারকি সরকারের একাধিক উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের একটা বড় অংশ ভারতের বিরোধীতা করে আসছে। ফলে প্রত্যেকদিন গালি দেওয়া হবে, আবারও বৈঠকেও বসতে চাইবে-দুটি বিষয় কী করে একসাথে চলতে পারে?

পাশাপাশি ভারতের গুপ্তচর এবং গোয়েন্দা সংস্থাগুলির মনোভাব হল, বাংলাদেশ চাইল বলেই যে আলোচনায় বসতে হবে, এমন কোনও কারণ ঘটেনি। তাঁদের দাবি, সাউথ ব্লক বাংলাদেশকে বারবার যে বার্তা দিয়েছে, নাশকতা, হিংসা, সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে, ঢাকা তা ক্রমাগত অস্বীকার করে গিয়েছে। ফলে এখন আলোচনায় বসার মতো পরিবেশই তৈরি হয়নি। তবে ওয়াকিবহাল মহলের মতে, বিমস্টেকের বৈঠক শুরু হতে এখনও সপ্তাহ দুয়েক বাকি, এর মধ্যে খেলা অনেকটাই ঘুরে যাবে। এ ক্ষেত্রে স্মরণে রাখা প্রয়োজন, গত বছরের সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বৈঠকের ফাঁকেও নরেন্দ্র মোদির সঙ্গে মুহাম্মদ ইউনূসের একটি বৈঠকের প্রস্তাব দিয়েছিল ঢাকা, নয়া দিল্লি তা সরাসরি খারিজ করেছিল। এবারও ঢাকার প্রস্তাব খারিজ হতে পারে বলেই সূত্রের খবর।

বাংলাদেশে খেলা যে ঘুরতে চলেছে তা বোঝাই যাচ্ছে। সেটা ঢাকার সচিবালয়গুলির অলিন্দে কান পাতলেই বোঝা যাবে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। মুহাম্মদ ইউনূস নিজেও বেশ কয়েকবার বলেছিলেন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। যদিও সম্প্রতি তাঁর কথায় কিছুটা নরম মনোভাব এসেছে। অন্যদিকে, বাংলাদেশের সেনাপ্রধান সম্প্রতি বলেছিলেন, বাংলাদেশের নির্বাচন হবে ‘ইনক্লুসিভ’। অর্থাৎ সর্বসম্মত ও সর্বজনীন। সেই অর্থে আওয়ামী লীগও নির্বাচনে অংশ নিতে পারবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও কার্যত সেটা মেনে নিয়েছেন। কিন্তু এখনও বাধ সাধছেন বৈষম্যবিরোধী ছাত্র নেতারা, যারা এখন নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ হাসনাত আবদুল্লাহ একটি লম্বাচওড়া ফেসবুক পোস্ট করেছেন। যা কার্যত বিস্ফোরক অভিযোগ বললেও কম বলা হয় না।

তিনি গত ১১ মার্চ ঢাকা ক্যান্টনমেন্টে হওয়া এক বৈঠক নিয়ে পোস্টটি করেন। হাসনাত লিখেছেন, কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ১১ই মার্চ দুপুর ২:৩০এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই।আমাদেরকে বলা হয়- ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে – তারা শর্তসাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। তিনি আরও লেখেন, আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন।  এর উত্তরে আমাদের বলা হয়, আওয়ামী লীগকে ফিরতে কোন ধরণের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে, তার দায়ভার আমাদের নিতে হবে এবং ‘আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক’।

তিনি আরও কিছু ভয়ানক অভিযোগ আনেন সেনাবাহিনী তথা সেনাপ্রধানের বিরুদ্ধে। তবে প্রশ্ন উঠছে, যদি ১১ মার্চ সেনাপ্রধান তাঁদের এই ধরণের প্রস্তাব দিয়ে থাকেন এবং সেদিনই তাঁরা এর বিরোধিতা করে বৈঠক বয়কট করে থাকেন। তাহলে দশ দিন পর কেন তিনি এই কথাগুলি প্রকাশ্যে বললেন? বোঝাই যাচ্ছে প্রবল চাপে পড়ে হাসনাতরা এখন বিদ্ধ্বস্ত। হাসনাত আবদুল্লাহ আরও একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি ছোট্ট সাক্ষাৎকার রয়েছে। সাক্ষাৎকারে তিনিও সেনাপ্রধানের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য মরিয়া ভারত। মুহাম্মদ ইউনূসকে সরানোর জন্যও প্রবল চাপ তৈরি করছে ভারত। এখন ভারতের পাশে প্রকাশ্যের দাঁড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে তাঁরাও বাংলাদেশের ইউনূস প্রশাসনকে প্রবল চাপ দিতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চার জঙ্গিবাদ, হিংসা এবং সংখ্যালঘুদের অত্যাচার বন্ধ করা নিয়ে। অপরদিকে ভারতের চাপ আওয়ামী লীগকে বাংলাদেশের মূলধারার রাজনীতিতে ফেরানো নিয়ে। হাসনাতের ফেসবুক পোস্ট থেকেই স্পষ্ট সেনাপ্রধান ওয়াকার উজ জামান তাঁর কাজ শুরু করে দিয়েছেন।হাসনাত এক জায়গায় লিখেছেন, “অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে,’ ইউ পিপল নো নাথিং। ইউ ল্যাক উইজডোম এন্ড এক্সপিরিয়েন্স। উই আর ইন দিজ সার্ভিস ফর এটলিস্ট ফোর্টি ইয়ার্স।তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ‘ইনক্লুসিভ’ ইলেকশন হবে না”। তিনি যে সেনাপ্রধানকেই উদ্দেশ্য করে বলছেন সেটা না বললেও চলে। ফলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্রনেতাদের মধ্যে এখন প্রবল আতঙ্ক এবং ভয়ের পরিবেশ। এই বুঝি শেখ হাসিনা ঢুকে পড়ল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Tags: BANGLADESH
Previous Post

“আপা ইজ ব্যাক”, জামাত-নাগরিক পার্টি “আউট”

Next Post

কে হলেন পানিহাটির নতুন পৌরপ্রধান?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

জামায়াতের ফাঁদে বিএনপি! গোপনে কার হাতে সরকার নিয়ন্ত্রণ?

by Rupendu Das
February 23, 2026
0
9
জামায়াতের ফাঁদে বিএনপি! গোপনে কার হাতে সরকার নিয়ন্ত্রণ?

জামাতে ইসলামিকে এখন আর কষ্ট করে মাঠ গরম করতে হচ্ছে না। তাদের রাজনৈতিক অ্যাজেন্ডার সিংহভাগ কাজ করছে বিএনপি। প্রশ্ন উঠতেই...

Read more

রাষ্ট্রপতি হচ্ছেন ইউনূস? নতুন খেলা শুরু তারেকের!

by Rupendu Das
February 23, 2026
0
7
রাষ্ট্রপতি হচ্ছেন ইউনূস? নতুন খেলা শুরু তারেকের!

গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে একটা কথা শোনা যাচ্ছে। একটা চাপা উত্তেজনা টের পাওয়া যাচ্ছিল। কেউ জোর দিয়ে...

Read more

চাঁদাবাজি শব্দতেই কাল হল তারেকের সরকারেরর

by Rupendu Das
February 23, 2026
0
8
চাঁদাবাজি শব্দতেই কাল হল তারেকের সরকারেরর

শব্দটা খুবই ছোট। কিন্তু তার অভিঘাত ভয়াবহ। শব্দটি হল চাঁদাবাজি। আর এই একটি শব্দ নিয়ে তোলপাড় পদ্মাপারের রাজনীতি। বাংলাদেশের প্রধান...

Read more

সেনাপ্রধান পদটি হারাতে বসেছেন জেনারেল ওয়াকার উজ জামান

by Rupendu Das
February 23, 2026
0
12
সেনাপ্রধান পদটি  হারাতে বসেছেন জেনারেল ওয়াকার উজ জামান

নির্বাচন শেষ। বলা হচ্ছে এই নির্বাচন আসলে সাজানো। আগে থেকেই সব ঠিক করা ছিল। দরকার ছিল একটা সিলমোহরের। ২০২৪-য়ের জুলাই-অগাস্ট...

Read more

খুশির খবর। ঈদের আগেই তারেকের ফ্যামিলি কার্ড উপহার!

by Rupendu Das
February 23, 2026
0
3
খুশির খবর। ঈদের আগেই তারেকের ফ্যামিলি কার্ড উপহার!

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবারেও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে প্রশাসনিক কাজে গতি আনার লক্ষ্যে তিনি বেশ কিছু পদক্ষেপ...

Read more

তারেকের টার্গেটে মন্ত্রীদের বেফাঁস মন্তব্য শুরুতেই হোঁচট বিএনপি সরকারের

by Rupendu Das
February 23, 2026
0
8
তারেকের টার্গেটে  মন্ত্রীদের বেফাঁস মন্তব্য শুরুতেই হোঁচট বিএনপি সরকারের

দেশ শাসনের ভার হাতে নেওয়ার পর থেকে রাষ্ট্রপরিচালনায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রশাসনিক সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা, জনগণের...

Read more

“জুলাই সনদ” ঘিরে রাজনৈতিক সংঘাত সংঘর্ষে বিএনপি-জামায়াত

by Rupendu Das
February 23, 2026
0
12
“জুলাই সনদ” ঘিরে রাজনৈতিক সংঘাত সংঘর্ষে বিএনপি-জামায়াত

২৪ সালের জুলাই বিপ্লব–পরবর্তী রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে আয়োজিত জাতীয় গণভোট ও সংসদ নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ স্পষ্ট...

Read more

আড়াল থেকেই রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগোচ্ছেন ইউনূস

by Rupendu Das
February 23, 2026
0
13
আড়াল থেকেই রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগোচ্ছেন ইউনূস

প্রতিবেদনের সূত্রে সোনার কেল্লার বিখ্যাত এই সংলাপের উল্লেখ করতে হয় – “সেই দুষ্টু লোকটা ভ্যানিশ।” সোনার কেল্লার লোকটা যে দুষ্টু...

Read more

ট্রাম্পের কাছে দেশ বিক্রি করলেন ইউনূসের খলিলুর রহমান

by Rupendu Das
February 23, 2026
0
11
ট্রাম্পের কাছে দেশ বিক্রি করলেন ইউনূসের খলিলুর রহমান

ত্রয়োদশ নির্বাচনেরম মাত্র তিনদিন আগে আমেরিকার সঙ্গে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ। পূর্বতন তদারকি সরকারের তরফে এই চুক্তিকে অত্যন্ত গোপনীয়...

Read more

জেনারেল ওয়াকারকে শায়েস্তা করবেন তারেক খেলা শেষ সেনাপ্রধানের?

by Rupendu Das
February 21, 2026
0
25
জেনারেল ওয়াকারকে শায়েস্তা করবেন তারেক খেলা শেষ সেনাপ্রধানের?

সেখানে না কি একটা গুমোট পরিবেশ তৈরি হয়েছে।  তার জন্য দায়ী আবার তারেক রহমান? গল্প হলেও সত্যি। কারণ, তারেক তাঁর...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি