• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
খুশির খবর। ঈদের আগেই তারেকের ফ্যামিলি কার্ড উপহার!

খুশির খবর। ঈদের আগেই তারেকের ফ্যামিলি কার্ড উপহার!

Rupendu Das by Rupendu Das
2 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
7
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবারেও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে প্রশাসনিক কাজে গতি আনার লক্ষ্যে তিনি বেশ কিছু পদক্ষেপ করেছেন। বিএনপির জয়ী সাংসদরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। ১৭ ফেব্রুয়ারি সংসদীয় দলের বৈঠক করেন তারেক রহমান। এটাই প্রথম বৈঠক। বৈঠকে গৃহীত হয় যে কোনও মন্ত্রী শুল্কমুক্ত গাড়ি নেবেন না। পাশাপাশি তাঁরা সরকারি বরাদ্দ কোনও প্লটও নেবেন না। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে যে বিএনপির এমপিরা কেউ শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। পাশাপাশি প্রধানমন্ত্রী ব্যয় সংকোচের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রীদের অহেতুক অর্থ খরচ না করার নির্দেশ দিয়েছেন। এখন থেকে মন্ত্রিসভার বৈঠক হবে সচিবালয়ে। কারণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে মন্ত্রীদের সচিবালয় থেকে আসতে একটা জট তৈরি হয়। ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়ে। সেই সব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী অধিকাংশ বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন।

ADVERTISEMENT

তারেক রহমান আরও একটি সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত হল সরকারি গাড়ির পরিবর্তে তারেক নিজস্ব গাড়ি ব্যবহার করবেন। গাড়ির জন্য জ্বালানি তিনি নিজেই কিনবেন। বুধবার তিনি গিয়েছিলে সাভার ও শের-এ-বাংলায়। গিয়েছিলেন নিজের গাড়ি টয়োটায় চেপে। সেখান থেকে সচিবালয় যান ওই গাড়িতে। যান-জটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এতোদিন প্রধানমন্ত্রীর কনভয়ে গাড়ির সংখ্যা ছিল ১৩ থেকে ১৪। সেটা কমিয়ে চারটি করা হয়েছে। প্রধানমন্ত্রী যে গাড়ি ব্যবহার করবেন, সেই গাড়িতে থাকবে না জাতীয় পতাকা। বিদেশি কোনও অতিথি এলে তাঁর সঙ্গে দেখা করতে যাওয়া বা তাঁকে অভ্যর্থনা জানানোর সময় গাড়ির  বনেটের সামনে থাকবে জাতীয় পতাকা।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তারেক রহমান তাঁর নির্বাচনী প্রচারে ফ্যামিল কার্ডের কথা বলেছিলেন। কাজ শুরুর প্রথম দিনে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড প্রকল্ব বাস্তবায়নের জন্য সমস্ত মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন। এই বৈঠকে ঠিক হয়েছে, ঈদের আগে, অর্থাৎ এ মাসের মধ্যে তিনি ফ্যামিল কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হবে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিতে এই ফ্যামিলি কার্ডকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। বলা হয়েছিল আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষজনদের আড়াই লক্ষ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেবে সরকার। অনেকে মনে করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুপ্রেরণা রয়েছে বাংলাদেশে বিএনপির এই ফ্যামিলি কার্ডে। প্রকল্প রূপায়নের জন্য শুক্রবার, ২০ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হয়েছে। সেই বৈঠকে পর পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চেয়েছেন ইদের আগেই এই প্রকল্প চালু করতে। কিছু হতদরিদ্র মানুষকে নিয়ে অন্তত একটি পাইলট প্রজেক্ট শুরু করুক সরকার। ঠিক হয়েছে সেটাই করা হবে। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, “প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে ফ্যামিল কার্ড গ্রাহকদের নগদ টাকা দেওয়া হবে। এই ক্ষেত্রে মহিলাদের দেওয়া হবে অগ্রাধিকার। ”

পরিবেশমন্ত্রী এবং বিএনপির বর্যীয়ান নেতা আব্দুল আউল মিন্টু সাংবাদিকদের জানান, “এই কার্ড মূলত সার্বজনীন করার লক্ষ্য রয়েছে। এর জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটি পর্যায়ক্রমে হতদরিদ্র, দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারদের এই সুবিধার আওতায় নিয়ে আসবে। মিন্টুর দাবি, অনেকে আশঙ্কা করছেন প্রতিশ্রুত কার্ড চালু করতে দেরি হলে এবং মানুষ হাতে কার্ড না পেলে সরকারের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হবে। তেমন আশঙ্কার কোনও কারণ নেই। ধাপে ধাপে এই কার্ড চালু হয়ে যাবে।   ”

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: Bangladesh Tarique Rahaman Family card Eid
Previous Post

তারেকের টার্গেটে মন্ত্রীদের বেফাঁস মন্তব্য শুরুতেই হোঁচট বিএনপি সরকারের

Next Post

সেনাপ্রধান পদটি হারাতে বসেছেন জেনারেল ওয়াকার উজ জামান

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
সেনাপ্রধান পদটি  হারাতে বসেছেন জেনারেল ওয়াকার উজ জামান

সেনাপ্রধান পদটি হারাতে বসেছেন জেনারেল ওয়াকার উজ জামান

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি