• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারত-চিন গোপন বৈঠক, ডোভালের বিষাক্ত চালে প্যাঁচে বাংলাদেশ

ভারত-চিন গোপন বৈঠক, ডোভালের বিষাক্ত চালে প্যাঁচে বাংলাদেশ

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
32
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশ সীমান্তে আরাকান অগ্রাসন এবং মিয়ানমারের জুন্টা বাহিনীর পশ্চাৎধাবন নিয়ে এখন কূটনৈতিক মহলে জোরদার চর্চা চলছে। অনেকেই প্রশ্ন তুলছেন, চিনের মতো শক্তিশালী দেশের হাত যে জুন্টা বাহিনীর মাথায় রয়েছে তাঁরা কিভাবে আরাকান আর্মির মতো সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর কাছে পরাজয় স্বীকার করছে? আর এই প্রশ্নের মধ্যেই ভারতের নিরাপত্তা উপদেষ্টার চিন সফর কৌতুহল আরও বাড়িয়ে দিয়েছে। ভারতের বিদেশমন্ত্রীর বদলে অজিত ডোভাল আচমকা কেন চিনে গেলেন? এর পিছনে আসল উদ্দেশ্য কি মিয়ানমারের পরিস্থিতি নিয়ন্ত্রন? কূটনৈতিক মহলে জল্পনা, অজিত ডোভালের বিষাক্ত চালে মিয়ানমারে জুন্টা বাহিনীর হাল বেহাল হয়েছে। সেখানে আরাকান আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠীগুলি একের পর এক এলাকা দখল করে জুন্টা সামরিক শাসককে পিছু হঠতে বাধ্য করছে। আর চিনও বাধ্য হয়েছে মিয়ানমারের সামরিক শাসকদের মাথা থেকে হাত তুলে নিতে। ডোভালের চিন সফরের পর খুব শীঘ্রই হয়তো মিয়ানমারে ক্ষমতা বদল হয়ে যাবে। এমনটাই মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ।

ADVERTISEMENT

২০২০ সালের জুন মাসে লাদাখের ভারত-চিন সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর থেকে দুই দেশের সম্পর্ক একপ্রকার তলানিতে এসে ঠেকেছিল। বিশেষ করে ভারত চিনের প্রতি অর্থনৈতিক অবরোধ তৈরি করেছিল। ভারতে বয়কট চিনা পণ্যের প্রচার শুরু হয়ে গিয়েছিল। যাতে চিনের অর্থনীতি প্রবলভাবে ক্ষতিগ্রস্থ হয়। এই মধ্যেকার সময়ে ভারত ও চিনের মধ্যে বহুবার সীমান্ত বিবাদ হয়েছে। কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে ২০২৪ সালের অক্টোবর থেকে। অক্টোবরে রাশিয়ায় বসেছিল ব্রিকস সম্মেলন। জানা যায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদামির পুতিনের মধ্যস্থতায়  এই ব্রিকস সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

RelatedPosts

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

 

আর ওই বৈঠকের পর থেকেই ভারতের সম্পর্কে সুর নরম করতে শুরু করে চিন। সেবার ভারতের বিদেশমন্ত্রক থেকে জানানো হয়েছিল, দু-দেশের সীমান্তে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে বিশেষভাবে জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কূটনৈতিক মহলের অভিমত, পুতিন যুযুধান দুই দেশের রাষ্ট্রপ্রধানকে বোঝাতে সক্ষম হয়েছিলেন, বিশ্বের দুই সুপার পাওয়ার দেশের মধ্যে এই বিবাদের ফায়দা তুলছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপের দিকে হাত বাড়িয়ে আন্দামান সাগর ও দক্ষিণ চিন সাগরে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে। যা ভারত ও চিন, দুই দেশের কাছেই বিপজ্জনক হতে পারে। এখানে অজিত ডোভালেরও উর্বর মস্তিস্ক চিনকে চাপে ফেলতে সাহায্য করেছিল। কারণ, ওই সময়কালেই নয়া দিল্লিতে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলির নেতাদের ডেকে এনে বৈঠক করেছিল ভারতের বিদেশমন্ত্রক। যা অনেকটাই ভারতকে সুবিধাজনক জায়গায় নিয়ে আসে।

 

কূটনৈতিক মহলের মতে, পুতিন যেভাবে ভারত ও চিনেরম মধ্যে বন্ধুত্ব স্থাপনের একটা উদ্যোগ নিয়েছিলেন, অজিত ডোভালের উর্বর মস্তিস্ক সেটাকেই আরও বড় মাত্রা দিয়ে দিয়েছে। জানা যায়, অজিত ডোভাল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কিছুদিন আগে। তার পরই আরাকান আর্মি ও তাঁদের সহযোগী বিদ্রোহী গোষ্ঠীগুলি অলআউট ঝাঁপিয়েছে মিয়ানমারের জুন্টাবাহিনীর ওপর। কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, অজিত ডোভাল নিশ্চই এমন কিছু সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই ভার্চুয়াল বৈঠকে যাতে চিনও খানিকটা পিছিয়ে আসে জুন্টাবাহিনীকে সাহায্য করতে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, চিনের কমিউনিস্ট পার্টির এক কেন্দ্রীয় কমিটির সদস্য সম্প্রতি মিয়ানমারের আরেক বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইনডিপেন্ডেন্ট আর্মির সঙ্গে বৈঠকে বসেছিলেন কুংমিন শহরে।

 

সেখানেও তাঁরা মিয়ানমারের অভ্যন্তরে চিনের প্রকল্পগুলির সুরক্ষা নিয়ে আলোচনা করেন। ফলে বোঝাই যাচ্ছে, চিন জুন্টাবাহিনীকে সাহায্য করা থেকে সরে আসছে। ডোভালের এই চালে সবচেয়ে বিপদে পড়েছে বাংলাদেশের তদারকি সরকার। কারণ আরাকান আর্মি এখন তাঁদের সীমান্ত দখল নিয়েছে। এবং চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের উপর নিঃশ্বাস নিচ্ছে। যে সেন্ট মার্টিন নিজেদের দখলে নেওয়ার জন্য আমেরিকা শেখ হাসিনা সরকারকে ফেলতে সাহায্য করেছিল এবং তাঁর হাতের পুতুল মুহাম্মদ ইউনূসকে ঢাকার মসনদে বসিয়েছিল। কিন্তু অজিত ডোভালের একটা চালে বেকায়দায় পড়ল আমেরিকা। অন্যদিকে ভারত ও চিন কাছাকাছি চলে আসায়, বাংলাদেশও খানিকটা বিপদে পড়ল। এখআনে একটা বিষয় মাথায় রাখতে হবে, বেজিং কিন্তু বাংলাদেশ সম্পর্কে একটাও শব্দ উচ্চারণ করেনি। এমনকি বাংলাদেশকে খুব একটা সাহায্যের ঘোযণাও করেনি। উল্টে রোহিঙ্গা শরণার্থী এবং আরাকান আর্মিকে সামলাতে এখন হিমশিম খেতে হচ্ছে মুহাম্মদ ইউনূস প্রশাসনকে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: AJIT DOVALARAKAN ARMYBANGLADESH
Previous Post

ভারতকে পরমাণু হামলার হুমকি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার, চরম হুঁশিয়ারি দিল জয়শঙ্কর!

Next Post

ইন্টারনেট ট্রানজিট চুক্তি বাতিলে ভারতের কতটা ক্ষতি, বাংলাদেশের কতটা লাভ হল?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

by Raja Majumder
February 23, 2026
0
6
যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি?  যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিনদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি স্বাক্ষর নিয়ে আজও আলোচনা হচ্ছে। বাংলাদেশে গত...

Read more

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

by Raja Majumder
February 23, 2026
0
9
বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন!  এবার কী জেনারেল ওয়াকারের পালা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে পালাবদল ঘটেছে। ২০২৪ সালের আগস্ট মাসে সেই তথাকথিত গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন নির্বাচিত...

Read more

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

by Raja Majumder
February 23, 2026
0
6
প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প,  এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগেই আন্তর্জাতিক বার্তা সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশের রাষ্ট্রপতি কয়েকটি ইঙ্গিত দিয়েছিলেন।...

Read more

বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

by Sumana Sarkar
February 23, 2026
0
13
বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের  ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

তিনি সংকটের সময় দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি সমস্ত সমালোচনা দূরে সরিয়ে রেখে, জনগণকে ভালো রাখার দায়িত্ব নিয়েছিলেন।...

Read more

সমস্ত কুকীর্তি ফাঁস! ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

by Sumana Sarkar
February 23, 2026
0
8
সমস্ত কুকীর্তি ফাঁস!  ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটেছে। মুহাম্মদ ইউনূস সরকারের বিদায় ঘটেছে সরকার থেকে। প্রশ্ন উঠছে, ইউনূসের সরকার কি করেছে এই ১৬ মাসে?...

Read more

ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

by Partha Hazra
February 23, 2026
0
7
ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে  রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে বাংলাদেশের রাজ্য...

Read more

চাকরি গেল ওয়াকারের? দিল্লি-ঢাকার নয়া সমীকরণে বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

by Partha Hazra
February 23, 2026
0
46
চাকরি গেল ওয়াকারের?  দিল্লি-ঢাকার নয়া সমীকরণে  বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দেশের সেনাবাহিনীতে ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেক সরকারের!ভারতই যে 'বন্ধু' বুঝিয়ে দিলেন একটি...

Read more

ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

by Susanta Khan
February 23, 2026
0
3
ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

তিনি হয়তো সব বলেননি, এখনও অনেক জানানোর বাকি। তিনি হয়তো মবের বিষ ধিরে ধিরে পান করেও, নিজেকে সংবিধানের শেষ রক্ষাকর্তা...

Read more

খুলে যাচ্ছে বন্ধ তালা! নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

by Gopa Dutta
February 23, 2026
0
3
খুলে যাচ্ছে বন্ধ তালা!  নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

বাংলাদেশিদের জন্য ভিসা আবার চালু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ভারত রেল যোগাযোগও শুরু হচ্ছে শীঘ্রই। এবার ঈদের শপিং করতে কলকাতার...

Read more

হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের! কি চলছে পর্দার আড়ালে?

by Gopa Dutta
February 23, 2026
0
5
হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের!  কি চলছে পর্দার আড়ালে?

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন, অর্থাৎ গণভবন ছেড়েছিলেন। তাকে কপ্টারে করে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি