• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বালিকাবধূ থেকে ডাক্তার, রূপার জীবনকাহিনী যেন রূপকথা

বালিকাবধূ থেকে ডাক্তার, রূপার জীবনকাহিনী যেন রূপকথা

Raja Majumder by Raja Majumder
2 years ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভাইরাল হয় যা আমাদের সত্যিই অনুপ্রেরণা দেয়। প্রায় হেরে যাওয়া জীবনে আবার নতুন করে লড়াইয়ের স্বপ্ন দেখায়। এই যেমন রাজস্থানের এক অখ্যাত গ্রামের অতি সাধারণ গৃহবধূর গল্পটি। মাত্র ৮ বছর বয়সে বিয়ে, দুটি সন্তানের পরও লড়াই করে হলেন ডাক্তার।  ভারত চাঁদে পৌঁছে গেল, এবার মঙ্গলে অবতরণের চেষ্টা চলছে। কিন্তু তার পরও আকছাড় বাল্য বিবাহের ঘটনা ঘটছে আমাদের ভারতে। মাত্র আট বছর বয়েসেই বিয়ে হয়ে যাওয়ার পর একটি শিশুর জীবনে কি হতে পারে?  বয়স বাড়তেই দুই সন্তানের জননী হওয়া, সন্তানদের লালনপালন করা এবং সংসারের ঘানি টানা, এই তো?  রাজস্থানের অখ্যাত এক গ্রামের আট বছরের বাল্য বধূ রুপার জীবন বৃত্তান্তও তাই হতে পারতো। কিন্তু তা হয়নি, কারণ রুপারা ক্ষণজন্মা, তাঁরা গতানুগতিক জীবনে আটকে থাকতে জানে না। তাই তাঁর গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কি সেই গল্প, আসুন শোনা যাক।

ADVERTISEMENT

 

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

রাজস্থানের বুকে ছোট্ট একটা গ্রাম কারিনি। এই গ্রামের ছোট্ট একটি মেয়ে রূপার বিয়ে হয়ে যায় মাত্র ৮ বছর বয়েসেই। তখন তাঁর স্বামীর বয়স ছিল মাত্র ১১ বছর। বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় হলেও রাজস্থানের প্রত্যন্ত গ্রামগুলিতে এটা খুবই স্বাভাবিক। তাই রূপার জীবনও বাড়ির বড়দের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল অচিরেই। তবে আট বছ বয়সে বিয়ে হলেও কয়েক বছর পর শ্বশুরবাড়িতে যায় রূপা। তার আগে রূপা ৮৬ শতাংশ নম্বর সহ দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সেবার রূপাই তাঁর গ্রামে প্রথম দশম মান উত্তীর্ণ হয়েছিল। এরপরই তাঁকে শ্বশুরবাড়িতে চলে যেতে হয়। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, রূপা শ্বশুরবাড়িতেও যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে, এই ব্যাপারে নিশ্চিত হয়েই তাঁকে সেখানে পাঠায় তাঁর বাবা। ফলে উচ্চ মাধ্যমিকেও আরও ভালো ফল করে সে। এরপর স্বামী এবং শ্বশুরের পূর্ণ সমর্থনে রূপা যাদব NEET UG  পরীক্ষায় বসেন। প্রথমবারের প্রচেষ্টায় তাঁর র‌্যাঙ্ক হয় ২২ হাজার। তবুও ভেঙে পড়েননি রূপা এবং তাঁর পরিবার। চরম আর্থিক সমস্যা থাকা সত্বেও তাঁর শ্বশুরবাড়ির লোকজন রূপাকে কোটা শহরে পাঠায় আরও ভালো কোচিংয়ের জন্য। হতাশ করেনি রূপাও, ২০১৭ সালের NEET UG  পরীক্ষায় দুর্দান্ত র‌্যাঙ্ক করে সে। এরপর বিকানের সর্দার প্যাটেল মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হন।

 

রূপার জীবনে লড়াই এখানেই শেষ হয়নি। ডাক্তারি কোর্সের প্রাক ফাইনাল পরীক্ষার ঠিক আগেই গর্ভবতী হন রূপা। ফলে গুরুত্বপূর্ণ এই পরীক্ষার আগে এক কঠিন চ্যালেঞ্জ এসে যায় তাঁর জীবনে। কিন্তু অদম্য রূপা, কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরও নিজের পড়াশোনা চালিয়ে যান। এবং শেষ পর্যন্ত ২৬ বছর বয়সে সে এমবিবিএস ডিগ্রি অর্জন করে। বর্তমানে রাজস্থানের নাগৌড় জেলার খারিয়া গ্রামের এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক হিসেবে কর্মরত রূপা যাদব। দুই সন্তানের জননী রূপার জীবন কাহিনী আজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অন্যদিকে রূপা এখন লড়াই করছেন নিজের গ্রাম কারিনিতে একটি স্বাস্থ্যকেন্দ্র খুলতে চেয়ে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: DR RUPA YADAV
Previous Post

স্বাস্থ্য দপ্তরের নামে প্রতারনা, ইডির হাতে গ্রেপ্তার অভিযুক্ত

Next Post

High-count on Illegal’s construction: জলাভূমি বুজিয়ে বহুতল প্রশ্নের মুখে রাজ্য

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by Raja Majumder
October 22, 2025
0
23
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by Priyanka Bharati
September 9, 2025
0
9
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by Priyanka Bharati
August 22, 2025
0
29
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by Raja Majumder
June 27, 2025
0
112
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by Ritu Saha
June 14, 2025
0
46
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by Ritu Saha
June 13, 2025
0
27
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
43
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by Raja Majumder
June 7, 2025
0
31
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by Raja Majumder
April 5, 2025
0
32
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by Raja Majumder
April 3, 2025
0
78
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি