• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের ফাঁকা ময়দানে একাই “বাদশাহ” ইউনুস!

বাংলাদেশের ফাঁকা ময়দানে একাই “বাদশাহ” ইউনুস!

administrator by administrator
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
25
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশ, ভারতের এই প্রতিবেশী দেশের যে কোনও গণতান্ত্রিক সরকারের স্থায়িত্ব বরাবরই ভঙ্গুর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়া বাংলাদেশ কখনও সেনা শাসনে গিয়েছে, কখনও আবার অন্তরবর্তীকালীন সরকারের শাসনে গিয়েছে। আবার গণতান্ত্রিকভাবে জয়ী রাজনৈতিক দল বা জোট সরকারও বেশ কয়েকবার শাসন করেছে বাংলাদেশ। কিন্তু কখনও সামরিক অভ্যুত্থান, কখনও গণ অভ্যুত্থান বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে। যেমন ২০২৪ সালের ৫ আগস্ট ভোটে নির্বাচিত শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে এক গণ অভ্যুত্থান। মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেই গণ অভ্যুত্থান চরম রূপ নিয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন, এবং মাত্র ৭২ ঘন্টার ব্যবধানে একটা তদারকি সরকার গঠিত হয়। ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। এত বড় ধরণের অভ্যুত্থানের পর এত দ্রুত সমাধান খুব কম দেশেই হয়েছে, বা এই প্রথম দেখা গেল বলা যায়। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ তথা শান্তিতে নোবেলজয়ী ডঃ মুহাম্মদ ইউনুস বাংলাদেশের নতুন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত হন। মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং মুহাম্মদ ইউনুসের ইচ্ছা অনুযায়ী একটা উপদেষ্টামন্ডলী নিযুক্ত হয়। তারপর থেকে বাংলাদেশের রাজনীতি বইছে উল্টো দিকে। যে তদারকি সরকারের প্রধান দায়িত্ব ছিল ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন বা সুষ্ঠ ও অবাধ নির্বাচন করিয়ে একটা স্থায়ী সরকারের হাতে দেশের শাসনভার তুলে দেওয়ার। সেই তদারকি সরকারই এখন ক্ষমতা কুক্ষিগত করে নির্বাচনকে দূরে ঠেলে দিতে চাইছে। সবচেয়ে বড় ব্যাপার হল, এই মুহূর্তে বাংলাদেশের দুই বৃহৎ রাজনৈতিক দলের দুই শীর্ষ নেত্রী অনুপস্থিত। যা মুহাম্মদ ইউনুসের কাছে একটা বড় সুযোগ এনে দিয়েছে আরও কয়েকমাস ক্ষমতার শীর্ষে থাকার।

ADVERTISEMENT

হ্যাঁ, এই মুহূর্তে বাংলাদেশে সেই অর্থে কোনও শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব নেই। প্রথমে আসা যাক আওয়ামী লীগের কথায়। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল, যার নেত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং এই মুহূর্তে প্রাণ বাঁচিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের বাকি শীর্ষ নেতা প্রাণ ভয়ে বিদেশে পালিয়েছেন অথবা গ্রেফতার হয়ে বিচারাধীন। ফলে বর্তমানে আওয়ামী লীগ পুরোপুরি নেতৃত্ববিহীন। অপরদিকে রয়েছে বিএনপি। এই দলের সর্বোচ্চ নেত্র বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন শেখ হাসিনার আমলে, এমনকি তিনি গুরুতর অসুস্থ রয়েছেন। গত ৫ আগস্ট বাংলাদেশে পালাবদলের পরদিনই খালেদা জিয়া কারামুক্ত হন, এবং তাঁর বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগ তুলে নেওয়া হয়। ফলে এই মুহূর্তে খালেদা জিয়া পুরোপুরি মুক্ত, কিন্তু তাঁর অসুস্থতা কমেনি। ফলে আরও উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছেন। তাঁর ছেলে তারেক রহমানও লন্ডনে বসবাস করেন দীর্ঘদিন ধরে। ফলে বিএনপি-র দুই শীর্ষ নেতা এই মুহূর্তে বাংলাদেশে অনুপস্থিত। আর যারা আছেন, তাঁরা এককভাবে কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকারী নন। ফলে বলাই যায়, বাংলাদেশের রাজনীতির ময়দান এই মুহূর্তে ফাঁকা। আর সেই ফাঁকা ময়দানে গোল দেওয়ার জন্য মুহাম্মদ ইউনুস একাই বাদশাহ।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বিএনপি প্রথম থেকেই চাইছে বাংলাদেশে দ্রুত নির্বাচন হোক। কারণ গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব কার্যত নেই। নেতা কর্মীদের সিংহভাগ গা ঢাকা দিয়েছেন, অথবা জেলবন্দি। এই পরিস্থিতিতে নির্বাচন হলে সবচেয়ে বেশি ফায়দা তুলবে বিএনপি। অসুস্থ খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে শূন্যস্থান পূরণের জন্য চাইছে বিএনপি নেতা-কর্মীরা। কিন্তু তারেক রহমান লন্ডন থেকে কবে বাংলাদেশে ফিরবেন সেটা কেউ জানেন না। অপরদিকে ইউনুসের তদারকি সরকার ও ছাত্র নেতা এবং জামাত শিবিরের সঙ্গে বিএনপি-র যেভাবে সংঘাত হচ্ছে, তাতে তারেক রহমান চিন্তিত। দেশে ফিরলে তিনিও বিপদে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন বিএনপি-র একটা বড় অংশ। ফলে একদিকে আওয়ামী লীগ এবং অন্যদিকে বিএনপি, বাংলাদেশের দুই বৃহৎ রাজনৈতিক দলই এখন নেতৃত্বহীনতায় ভুগছে। ফলে পথের কাঁটা উপড়ে মুহাম্মদ ইউনুস ও জামাত শিবির এখন বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছে। তাই নির্বাচন বিশ বাও জলে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

প্রবল চাপে ইউনূস, হজ থেকে বাদ বাংলাদেশ! মুসলিমদের পূর্ণার্থে বাধা ইউনূস

Next Post

উত্তপ্ত সীমান্ত! ‘জয় শ্রী রাম’ পরবর্তী জবাব ‘আল্লাহু আকবর’, সংঘর্ষে জড়ালো BSF-BGB

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
71
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
73
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
27
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি